শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeখেলাক্যাচ মিসের খেসারতে দিন শেষ করেছে বাংলাদেশ

ক্যাচ মিসের খেসারতে দিন শেষ করেছে বাংলাদেশ

প্রকাশ: মার্চ ৩০, ২০২৪ ৮:০০

জনপ্রিয় খবর

ক্যাচ মিসের খেসারতে দিন শেষ করেছে বাংলাদেশ

শনিবার (৩০ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে প্রথম দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান। ক্রিজে আছেন ৩৪ রান করা দিনেশ চান্দিমাল আর আগের টেস্টে দুই শতক হাকানো অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা অপরাজিত আছেন ১৫ রানে। সফরকারীদের পক্ষে অর্ধশতকের বেশি রান করেছেন নিশান মাদুস্কা, দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস। তবে কোন ব্যাটারই সেঞ্চুরি হাঁকাতে পারেনি। বাংলাদেশের পক্ষে আজকের ম্যাচ দিয়ে অভিষেক হওয়া হাসান মাহমুদ নিয়েছেন ২ উইকেট আর প্রায় এক বছর পর টেস্ট দলে ফেরা সাকিব আল হাসানের ঝুড়িতে গেছে ১টি উইকেট।

সিলেটে ৩২৮ রানের লজ্জার হারের পর বাংলাদেশ চট্টগ্রামে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতায় ফিরতে চায়। সেই লড়াইয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ফেরায় দলে বাড়তি আত্মবিশ্বাস জুগেছে। তবে মাঠের লড়াইয়ে সেই আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ ছিল না। প্রথম সেশনে দুই ক্যাচ মিসের খেসারতে বেশ চাপে থেকেই দিন শেষ করেছে বাংলাদেশ।

ইনিংসের ৯ রানে মাদুস্কা আর ২২ রানে অপরাজিত থাকা করুনারত্নের ক্যাচ ছাড়ার খেসারত হিসেবে দুই জনই ফিফটি করে বাংলাদেশকে ভোগান। প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৮৮ রান তুলে নেয় সফরকারীরা।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights