শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeরাজনীতিহত্যা অব্যাহত রেখেছে বিএসএফ,অভিযোগ রিজভীর

হত্যা অব্যাহত রেখেছে বিএসএফ,অভিযোগ রিজভীর

প্রকাশ: মার্চ ৩০, ২০২৪ ৭:৩৫

জনপ্রিয় খবর

হত্যা অব্যাহত রেখেছে বিএসএফ,অভিযোগ রিজভীর

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদল ও ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে সরকারকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘ভারতকে সব দিয়েছেন, কিন্তু ন্যায্য যে অধিকার, তিস্তার পানি-গঙ্গার পানি, সেটাও আপনারা পাননি।

বিএনপি নেতা রিজভী অভিযোগ করেন, অবৈধ সরকার দেশের সব বিরোধী দল, সব গণতন্ত্রকারী মানুষকে কারাগারে ঢুকিয়ে রেখে দেশ শাসন করতে চাচ্ছে। জনগণশূন্য, ভোটারশূন্য, গণতন্ত্রশূন্য—এমন একটি নির্দয় ফ্যাসিবাদী শাসন তারা কায়েম করতে চায়।

দেশের রিজার্ভের কথা উল্লেখ করে রিজভী বলেন, রিজার্ভ এখন ১৭ বিলিয়ন ডলার। যদিও কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হচ্ছে ১৯ বিলিয়ন ডলার। কিন্তু আইএমএফকে গোপনে একটি রিপোর্ট করতে হয়, সেখানে বলা হচ্ছে, ১৭ বিলিয়ন ডলার। তিন মাসে যে আমদানি করবেন, সেই আমদানি করার ক্ষমতা বাংলাদেশের এখন আর নেই। বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে, খেতে পারবে না।

যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মোরতাজুল করিমের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান, যুবদলের সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য দেন।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights