সোমবার, অক্টোবর ৫, ২০২৬
সোমবার, অক্টোবর ৫, ২০২৬
Homeজেলার খবরঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানবন্ধন

ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানবন্ধন

প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৭:৪৮

জনপ্রিয় খবর

ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানবন্ধন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে ঝালকাঠিতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি জেলার প্রাথমিক সহকারি শিক্ষকদের ব্যানারে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নতক সমমান। অথচ বেতন গ্রেড ১৩তম। অন্যদিকে সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারি শিক্ষক ও পুলিশের উপপরিদর্শকরা (এসআই) দশম গ্রেডে বেতন পাচ্ছেন।এইচএসসি সমমান ডিপ্লোমা পাশে নিয়োগপ্রাপ্ত নার্স ও কৃষি ডিপ্লোমায় নিয়োগপ্রাপ্ত উপসহকারি কৃষি অফিসারও বেতন পাচ্ছেন দশম গ্রেডে।এছাড়া বক্তারা আরো বলেন, বিভিন্ন মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক পাশে বেতন পাচ্ছে দশম ও নবম গ্রেডে।অথচ সমযোগ্যতা সত্ত্বেও আমরা বৈষ্যম্যের শিকার হচ্ছি। এই বৈষম্য নিরসনে অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন, ঝালকাঠি পিটিআই এ প্রশিক্ষণরত সহকারি শিক্ষক শিশির দাস, আলী আকবর, সিফাত আহম্মেদ সারা, মরিয়ম খানম, প্রতিক মজুমদার।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights