বুধবার, অক্টোবর ৭, ২০২৬
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
Homeজেলার খবরআমুর বিরুদ্ধে ২টি এবং শাহজাহান ওমরের বিরুদ্ধে ১টি মামলা

আমুর বিরুদ্ধে ২টি এবং শাহজাহান ওমরের বিরুদ্ধে ১টি মামলা

প্রকাশ: সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১১:০৯

জনপ্রিয় খবর

আমুর বিরুদ্ধে ২টি এবং শাহজাহান ওমরের বিরুদ্ধে ১টি মামলা

গত ২ সেপ্টেম্বর অস্ত্র, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে এবং ১২ সেপ্টেম্বর দ্রুতবিচার আইনে মামলা করা হয়েছে।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।এ দিকে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন নৌকার আলোচিত সংসদ সদস্য শাহজাহান ওমরের বিরুদ্ধে গত ২ সেপ্টেম্বর অস্ত্র, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। তিনিও আত্মগোপনে আছেন।

ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে ৩টি ও রাজাপুর উপজেলায় ১টি মামলা হয়েছে। এ ছাড়া নলছিটি ও কাঁঠালিয়া উপজেলায় এ পর্যন্ত কোনো মামলা হয়নি। এদিকে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

ঝালকাঠি সদর উপজেলায় ছাত্রদলের সহসভাপতি বিজয় কুমার সরকার ওরফে কেশব সুমন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামালের ভাই বিএনপি নেতা মিনার মাহমুদ জুয়েল ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমীন লেলিন মুক্তা বাদী হয়ে মামলা ৩টি দায়ের করেন। এ ছাড়া রাজাপুর উপজেলায় বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বাদী হয়ে ৩৪৪ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights