রাজধানীর নয়াপল্টনে ‘শারমিন একাডেমি’ নামের একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামি পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পবিত্র কুমার শারমিন একাডেমির ব্যবস্থাপক এবং মামলার অপর আসামি শারমিন জাহানের স্বামী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্কুলটিতে ভর্তি হওয়ার এক সপ্তাহের মাথায় শিক্ষকদের হাতে নির্যাতনের শিকার হয় চার বছর বয়সী শিশুটি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।
এর আগে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, স্কুল ইউনিফর্ম পরা ওই শিশুকে টানাহেঁচড়া করে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। এরপর গোলাপি শাড়ি পরিহিত এক নারী শিশুটিকে টেবিলের সামনে বসিয়ে বারবার চড় মারছেন এবং ধমক দিচ্ছেন। পরে এক পুরুষ শিক্ষককে স্ট্যাপলার হাতে শিশুটির মুখের দিকে তেড়ে যেতে দেখা যায়।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী, এই ঘটনা ঘটেছে রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা ৫১ মিনিটে।
পুরো ঘটনার সময় শিশুটির মধ্যে চরম ভয় ও মানসিক আতঙ্কের লক্ষণ স্পষ্টভাবে দেখা যায়। এই ভিডিও প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।
>> শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার
আরও পড়ুন: পল্টনে স্কুলে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল, স্কুলে তালা, লাপাত্তা কর্তৃপক্ষ
অন্যান্য বিষয়ে পড়ুন: রাজনীতি | অর্থনীতি ও ব্যবসা | বিনোদন






