শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeবাংলাদেশনিষিদ্ধ হচ্ছে সভা-সমাবেশ রাজধানীর আরও কয়েক স্থানে 

নিষিদ্ধ হচ্ছে সভা-সমাবেশ রাজধানীর আরও কয়েক স্থানে 

প্রকাশ: মে ১৭, ২০২৫ ৮:১৪

জনপ্রিয় খবর

নিষিদ্ধ হচ্ছে সভা-সমাবেশ রাজধানীর আরও কয়েক স্থানে 

আগামীকাল রোববার (১৮ মে) হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় স্বরণী হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্ত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

দুদিন আগে অর্থাৎ গত বৃহস্পতিবারও (১৫ মে) রাজধানীর বেশ কিছু স্থানে এ ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্থানগুলো হচ্ছে, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে। এসব স্থানে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে ডিএমপি।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights