বুধবার, অক্টোবর ৭, ২০২৬
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

নতুন ১৪ জেলায় জেলা প্রশাসক নিয়োগ

0

রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো— ব্রাক্ষ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।

এর মধ্যে নড়াইলের ডিসি শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ায় এবং মেহেরপুরের ডিসি মোহাম্মদ আব্দুল ছালামকে নড়াইলের ডিসি করা হয়েছে।

অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মাসউদকে ঝিনাইদহ, খুলনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. ইউসুপ আলীকে জামালপুর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব লুৎফুন নাহারকে মেহেরপুর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লাকে কিশোরগঞ্জ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মো. মমিন উদ্দিনকে ঝালকাঠির ডিসি করা হয়েছে।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন চুয়াডাঙ্গা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মো. সায়েমুজ্জামান পঞ্চগড়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. আল-মামুন মিয়া জয়পুরহাট, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমান ময়মনসিংহ, খাগড়াছড়ির জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. নাজমুল ইসলাম সরকারকে চাঁদপুরের ডিসি করা হয়েছে।

এর আগে, শনিবার (৮ নভেম্বর) রাতে ১৫ জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়।

 

ভাজা বাদামে নাকি কাঁচা বাদামে পুষ্টি বেশি ?

0

কারও দিন শুরু হয় ভেজানো কাঠবাদাম, ছোলা, চিনেবাদাম দিয়ে। কারও আবার বাদাম পছন্দ স্ন্যাক্স হিসাবে। কড়াইয়ে তেল ছাড়া বাদাম হালকা ভেজে নেওয়া হয়। কেউ আবার অল্প ঘি দিয়েও রকমারি বাদাম ভেজে নেন।স্বাদের জন্য লবন, গোলমরিচও যোগ করা হয়। নিঃসন্দেহে ঘিয়ে ভাজা বা লবন দেওয়া বাদাম খেতে ভাল। কিন্তু তা কি ভেজানো বাদামের মতোই উপকারী?

ভাজা এবং স্বাস্থ্যকর ফ্যাটের উপর প্রভাব

কাঁচা এবং ভাজা বাদামের পুষ্টিগুণে অল্প কিছু তফাত হয়। বাদাম ভাজলে ক্যালোরির মাত্রা যেমন বেড়ে যায়, তেমনই এর মধ্যস্থ তরল কমে যাওয়ায় ফ্যাটের মাত্রাও বৃদ্ধি পায়। যেমন, ২৮ গ্রাম কাঁচা কাঠবাদামে ক্যালোরির পরিমাণ ১৬১ কিলোক্যালোরি, ফ্যাট ১৪ গ্রাম। কাঠবাদাম হালকা ভেজে নিলে এতে ক্যালোরির পরিমাণ দাঁড়ায় ১৬৭ কিলোক্যালারি, ফ্যাট ১৫ গ্রাম।

বাদামে পলি এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাট আছে, যা কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে এবং হার্ট ভাল রাখতে সাহায্য করে। বাদাম ভাজলে বিশেষত উচ্চ তাপমাত্রায় ফ্যাট অক্সিডেশনের মাধ্যমে উবে যায় এবং ক্ষতিকর ফ্রি র‌্যাডিক্যাল তৈরি হয়। তবে কম আঁচে বাদাম ভাজা হলে, পুষ্টিগুণে তেমন প্রভাব পড়ে না।

ভিটামিন এবং খনিজ

বিভিন্ন রকম বাদাম অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন ই, ম্যাগনেশিয়াম, ফসফরাসে ভরপুর। বাদাম ভাজলে, অ্যান্টি-অক্সিড্যান্ট পরিমাণে কমবে। বাদাম উচ্চ তাপমাত্রায় বেশি ভাজলে মেলার্ড রিয়্যাকশনের ফলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর অ্যাক্রিলামাইড তৈরি হতে পারে। অ্যাক্রিলামাইড ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

কাঁচা বাদামের গুণ এবং ঝুঁকি

কাঁচা বাদাম ভিজিয়ে খেতে বলেন পুষ্টিবিদেরা। বাদাম ভিজিয়ে খেলে তা যেমন হজমে সহায়ক হয়, তেমনই পুষ্টিগুণ শোষণেও সুবিধা হয়। তবে কাঁচাবাদাম সঠিক ভাবে সংরক্ষণ না করলে বা চিনেবাদাম ভাল করে পরিষ্কার না করলে, তা থেকে সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সালমোনেল্লা এবং ই-কোলাই-এর মতো ক্ষতিকর ব্যাক্টেরিয়ার সংক্রমণ হতে পারে। বাদাম মাটির সংস্পর্শে থাকার সময় এমনটা হতে পারে।

পুষ্টিগুণে এগিয়ে কোনটি?

কাঁচা বাদাম এবং ভাজা বাদাম, দুই-ই খাওয়া যায়। কাঁচা বাদাম ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে খাওয়া ভাল। বাদাম ভাজা করে খেতে হলে কম তাপমাত্রায় হালকা নাড়াচাড়া করে নেওয়াই যায়। তেল ব্যবহার না করলে বিশেষ ক্ষতি হয় না। কাঁচা বাদাম এবং ভাজা বাদামের স্বাদের তফাত হলেও, পুষ্টিগুণে খুব বেশি তফাত হবে না, যদি ভাজার কৌশল ঠিক থাকে।

 

এবার নির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম

0
আশরাফুল আলম ওরফে হিরো আলম
আশরাফুল আলম ওরফে হিরো আলম

দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন। জানা গেছে, তিনি ভিপি নুরুল হক নুরেরনেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ থেকে প্রার্থী হতে পারেন।

বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও হিরো আলম জানিয়েছেন, তিনি এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং একটি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

হিরো আলম বলেন, সময় হলে সব কিছু জানাবো। তবে এটুকু বলতে পারি, এইবার আমি যে কোনো দলের হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হবো। স্বতন্ত্র না। কয়েক দিনের মধ্যেই জানাতে পারবো কোন দলের হয়ে অংশ নিচ্ছি।

তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ইতোমধ্যে হিরো আলম ও ভিপি নুরের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে, এমনকি নুরুল হক নুর হিরো আলমের অফিসেও সাক্ষাৎ করেছেন।

হিরো আলম নিশ্চিত করেছেন, তিনি এবার দুই আসন থেকে প্রার্থী হবেন- ঢাকা-১৭ ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)।

তিনি বলেন, এর আগেও আমি দুই আসন থেকে নির্বাচন করেছি। এই আসনগুলোর মানুষের সঙ্গে আমার আলাদা সম্পর্ক আছে। কাল যখন ঢাকায় নির্বাচনের ঘোষণা দিলাম, অনেকেই কল দিয়ে উৎসাহ দিয়েছেন। তখন ভাবলাম জনগণ তো চায় আমি নির্বাচন করি। তাহলে দুই জায়গা থেকেই করব না কেন? তাই সিদ্ধান্ত নিয়েছি দুই আসন থেকেই নির্বাচন করবো।

ঢাকা-১৭ আসনে হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ কয়েকজন শক্তিশালী প্রার্থীর সঙ্গে। এর মধ্যে রয়েছেন আন্দালিব রহমান পার্থ (বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি), এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপি ও আরও কয়েকটি দলের প্রার্থীও নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে।

অন্যদিকে, বগুড়া-৪ আসনে বিএনপি থেকে মোশারফ হোসেন সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। এখানেও একাধিক রাজনৈতিক দলের প্রার্থী থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

 

ফিজির জালে আর্জেন্টিনার ‘সাত গোল’

0
আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল
আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল

রোববার (৯ নভেম্বর) কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের ম্যাচে ফিজিকে ৭-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে হ্যাট্রিক করেছেন  উরিয়েল ওহেদা; মাতো মার্তিনেজ করেন দুই গোল।দোহার আসপায়ার একাডেমি মাঠে এদিন শুরু থেকেই আধিপত্য দেখায় আর্জেন্টিনা। চতুর্থ মিনিটে অফসাইডের কারণে গোল বাতিল হয় তাদের। একের পর এক আক্রমণে ফিজির রক্ষণে চাপ ধরে রাখে দিয়েগো প্লাসেন্তের দল।

১০ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা, ওহেদার শট ফিরিয়ে দেন ফিজির গোলকিপার। ১৭ মিনিটে আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জোর মিডফিল্ডারই  দলকে লিড এনে দেন। এরপর শুরু হয় গোলের বন্যা। মাতো মার্তিনেজ ৩০ ও ৪৪ মিনিটে দুটি গোল করে ব্যবধান বাড়ান। প্রথমার্ধে আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।

৫৭ ও ৮৮ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ওহেদা। এরপর ৮৯ মিনিটে সান্তিয়াগো সিলভেইরা ও ৯০ মিনিটে সিমোন এসকোবারের গোল করলে ৭-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনার কিশোররা। তিন খেলায় ৯ পয়েন্ট পেয়ে গ্রুপ ‘ডি’-তে শীর্ষস্থান ধরে রেখে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এই গ্রুপ থেকে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েচে বেলজিয়াম।

এর আগে, বেলজিয়ামকে ৩-২ ও তিউনিসিয়াকে ১-০ গোলে পরাজিত করেছিল লিওনেল মেসিদের উত্তরসূরীরা। টানা তিন পরাজয়ে কোনো পয়েন্ট না পেয়ে গ্রুপের তলানিতে ফিজি।

 

আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানের অনশন ভেঙেছেন সালাহউদ্দিন আহমেদ

0

রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙেন তিনি।

পরে তৎক্ষণাৎ একটি অ্যাম্বুল্যান্সে করে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয় মো. তারেক রহমানকে। হাসপাতালে গিয়ে নিজের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

হাসপাতালে বসে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেছেন তারেক। ওই ভিডিওতে দেখা যায় তিনি একটি চেয়ারে বসে ডাবের পানি পান করছেন।

ভিডিওর বর্ণনায় তিনি লিখেছেন, আল্লাহর নিয়ামত গ্রহণ করছি। লড়াই শেষ করছি না। বাংলাদেশ ভালোবাসি, আপনাদের ভালোবাসি। ৭১ ভালোবাসি, ২৪ আমার লড়াই।

 

বাড়তি সতর্কতা জারি করে হঠাৎ মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল

0

রোববার (৯ নভেম্বর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়েছে।আদেশে বলা হয়েছে, মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএল-এর আওতাধীন বিভিন্ন প্রকল্প এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো।

একইসঙ্গে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের এ নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এ আদেশে।

জানা গেছে, সাম্প্রতিক দুর্ঘটনা, আন্দোলন ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে মেট্রোরেলের সর্বস্তরে এই বাড়তি সতর্কতাও জারি করা হয়েছে।

ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, ছুটি বাতিল সম্পর্কিত দুটি চিঠি ইস্যু করা হয়েছে। একটি চিঠিতে বিশেষ নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। আরেকটি চিঠিতে ডিএমটিটিসিএলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

তারা আরও জানান, মেট্রোরেলের সব অবকাঠামো কেপিআইভুক্ত। সম্প্রতি রাজধানীতে আন্দোলনসহ প্রায় প্রতিদিনই নানা কর্মসূচি পালিত হচ্ছে। এ প্রেক্ষাপটে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে।

 

উপদেষ্টা আসিফ ঘোষণা দিলেন নির্বাচন করার 

0
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

রোববার (৯ নভেম্বর) ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা আসিফ বলেন, নির্বাচন করব নিশ্চিত। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার সিদ্ধান্ত রয়েছে।

কোনো দলে যোগ দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, কোনো দলে যোগ দেবো কি না, তা নিয়ে কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি এখনো।

ধানমন্ডি এলাকার ভোটার হওয়া নিয়ে উপদেষ্টা আসিফ বলেন, দুইবার যেহেতু ভোট দিতে পারিনি, আগামীতে ধানমন্ডিতেই থাকার ইচ্ছা। সে কারণেই ঢাকা-১০ এর ভোটার হওয়া।

তিনি আরও বলেন, ‘সরকার থেকে পদত্যাগের পর নির্বাচন করব।’ তবে কবে নাগাদ পদত্যাগ করবেন, সেটা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত দেবেন বলেও জানান এ উপদেষ্টা।

উল্লেখ্য, এখন পর্যন্ত বিএনপি এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াত এই আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী ঘোষণা করেছে।

 

আমরা কখনো নিজ মাটি ছেড়ে পালাব না: মির্জা ফখরুল

0
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, মানুষ ১৫ বছর ভোট দিতে পারেনি। এবার ভোট দিয়ে নির্বাচিত সরকার গঠন করবে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দেওয়া হবে। ব্রিজ কনভার্ট, রাস্তাঘাটসহ মসজিদ মন্দিরের উন্নয়ন করা হবে। এটা আমার শেষ নির্বাচন। তাই শেষবারের মতো আমাকে ধানের শীষ মার্কায় ভোট দেবেন।

তিনি আরও বলেন, এ দেশেই আমাদের জন্ম, এখানেই মৃত্যু হবে। নিজ মাটি ছেড়ে আমরা কখনো পালাবো না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণভোট হতে হবে নির্বাচনের দিনে। গণভোট-সনদ কি আমরা বুঝি? জনগণ গণভোট-সনদ বোঝে না। সব সংস্কারে রাজি আছি। যা রাজি হবো না, তা সংসদে গিয়ে পাস হবে।

তিনি বলেন, দেশে যত সংকট দেখছেন, সব তৈরি করা আর নাটক। জনগণ এসব বোঝে না। তারা শুধু ভোট দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এ সরকার জনগণের সরকার নয়। জনগণের কষ্ট বোঝে না। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ন্যায্য দামে ধান বিক্রির ব্যবস্থা করা হবে। ফ্যামিলি কার্ড করা হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও নির্বাচন করছে। ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের বেছে নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আগামী বছর যতদিন ঈদুল ফিতরের ছুটি থাকবে

0

গত ৬ নভেম্বর ,২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সব মিলিয়ে আগামী বছর মোট ২৮ দিন ছুটিথাকছে। এরমধ্যে অবশ্য ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।

তবে, ছুটির তালিকা এখনও প্রকাশ করা না হলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের মতো আগামী বছরও (২০২৬ সাল) পবিত্র ঈদুল ফিতরের ছুটি একই থাকবে।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, আগামী বছরও ঈদুল ফিতরে পাঁচদিন ছুটি থাকবে। এছাড়া ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।

দু-একদিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৬ সালের ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বছর ঈদুল ফিতরের দিন এবং আগে পরে দুই দিন করে মোট ৫ দিন ছুটি থাকবে। এ ছাড়া ঈদুল আজহার দিন, ঈদের আগে দুদিন এবং পরে তিন দিনসহ মোট ছয় দিন ছুটি থাকবে।

অন্যদিকে দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন এবং একদিন আগে মহানবমীর দিন ছুটি থাকবে।

উল্লেখ্য, চলতি বছরও (২০২৫) দুই ঈদ ও পূজার ছুটি একই রকম ছিল। ছুটি বেশি থাকায় ঈদযাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন, দুর্ঘটনাও ছিল কম।

 

প্রাথমিক শিক্ষকদের দুই উপদেষ্টার পদত্যাগ দাবি 

0

রোববার (৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, তিন দফা দাবি বাস্তবায়ন না করা, শাহবাগে নিরীহ শিক্ষকদের ওপর অতর্কিত হামলা, রাবার বুলেট, জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে শত শত শিক্ষককে আহত করার দায় হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগ করতে হবে।

আন্দোলনকারী শিক্ষকদের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি এবং ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক শিক্ষকরা। সেখানেও দুই উপদেষ্টার পদত্যাগ দাবি জানান তারা।

শিক্ষকদের তিন দফা হলো- সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান। উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান এবং সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

 

Verified by MonsterInsights