বুধবার, অক্টোবর ৭, ২০২৬
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

শীতের সময় মধু খাওয়ার উপকারিতা ও সতর্কতা

0

শীত এসে গিয়েছে। ঠান্ডা, শুষ্ক আবহাওয়ায় মধু খাওয়ার চর্চা অনেকেরই রয়েছে। তবে যারা এখনও মধু খাওয়ার অভ্যাস গড়েননি, তাদের জন্য আজ শীতের ডায়েটে মধু রাখার কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

মধুর স্বাস্থ্যগত উপকারিতা:-

শক্তি ও তাপ জোগায়:- মধুতে থাকা গ্লুকোজ শরীরে দ্রুত শক্তি দেয় এবং শরীরকে উষ্ণ রাখে, যা শীতকালে খুব দরকার।

রক্ত গঠনে সহায়ক:- মধু রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, শরীরের অক্সিজেন পরিবহন সক্ষমতা বৃদ্ধি পায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:- এর অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ভাইরাল গুণশক্তির কারণে শীতকালে ঠান্ডা, কাশি ও গলাব্যথার সমস্যা কমাতে সহায়ক।

হজমে সাহায্য করে:- শীতে হজমশক্তি কমে যায়, মধু হজমের উন্নতি ঘটায় এবং পেটের অম্লভাব কমায়।

ত্বককে ভালো রাখে:- হালকা গরম পানিতে মধু মিশিয়ে খেলে শুষ্ক ত্বক নরম ও উজ্জ্বল হয়।

হৃদ্‌রোগ প্রতিরোধে কার্যকর:- মধুতে থাকা পলিফেনল হৃদ্‌যন্ত্রের সুস্থতা বাড়ায়। দারুচিনির সঙ্গে মধু মিশিয়ে খেলে রক্তনালীর সমস্যা কমে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।

ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে:- পাশাপাশি হাঁপানি, ফুসফুসের সমস্যা, অনিদ্রা ও বুক জ্বালা কমাতে সাহায্য করে।

ক্যালরি ও পটাশিয়ামের উৎস:- মাত্র ১ চা-চামচ মধুতে প্রায় ২১ ক্যালরি এবং পটাশিয়াম থাকে, যা শরীরের জন্য উপকারী।

কীভাবে মধু খেতে পারেন ?

  • সরাসরি সকালে আধা থেকে এক চা-চামচ মধু খাওয়া।
  • টক ফল বা ফলের রসের সঙ্গে মধু মিশিয়ে খাওয়া।
  • লেবুর রস, আদার রস বা কমলার রসের সঙ্গে মধু দিয়ে পানীয় তৈরি।
  • রং চা, লেবু চা বা গ্রিন টিতে সামান্য মধু মেশানো যায় (দুধের চায়ে নয়)।
  • ওটস বা সালাদের ড্রেসিংয়ে মধু ব্যবহার।
  • রান্নায় চিনির বিকল্প হিসেবে মধু প্রয়োগ (যেমন মিষ্টি স্বাদের মাছ বা মুরগির পদে)।

সতর্কতা:-

  • অতিরিক্ত মধু খাওয়া রক্তে শর্করা ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়াতে পারে, যা শারীরিক জটিলতার কারণ হতে পারে।
  • একবারে বেশি পরিমাণে মধু না খাওয়া ভালো, কারণ এতে হজমের সমস্যা বা অ্যাসিডিটি হতে পারে।
  • শিশুদের অতিরিক্ত মধু দেওয়া উচিত নয়, কারণ তা তাদের অতিচঞ্চলতা সৃষ্টি করতে পারে।
  • যাদের মধুতে অ্যালার্জি আছে তারা অল্প পরিমাণেও খাওয়া এড়িয়ে চলুন।
  • ডায়াবেটিস বা ফ্যাটিলিভার আক্রান্তদের মধু খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন।

উল্লেখ্য,  শীতের সময় মধু খাওয়া শরীরকে উষ্ণতা, শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়। এটি হজমকে ভালো করে, ত্বক উজ্জ্বল রাখে এবং হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য উন্নত করে। তবে, মধুর সঠিক মাত্রা মেনে চলা অত্যন্ত জরুরি।

 

কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর চিরবিদায়

0

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মৃত্যু হয়েছে ধর্মেন্দ্রর। শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য হাসপাতালে নেয়া হয়েছিল। পরে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি। এ অবস্থায় এদিন সকালে মৃত্যু হলো তার।

১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের নসরালি গ্রামে জন্ম ধর্মেন্দ্রর। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি বেশ আগ্রহ ছিল তার। পরিবারের দায়িত্ব সামলাতে তরুণ বয়সেই ভারতীয় রেলে কেরানির পদে চাকরি নেন। ওই সময় তার বয়স ছিল মাত্র ১৯ বছর। তারপর প্রথম বিয়ে হয় প্রকাশ কৌরের সঙ্গে।

এ সময় ধর্মেন্দ্র বুঝতে পারেন, রেলের চাকরিতে তার মন টিকছে না। জায়গা করে নেন ক্যামেরার সামনে। তারপর স্বপ্ন পূরণের আশায় পাড়ি জমান মুম্বাইয়ে। সেখানেও ভাগ্যকে সহজে লক্ষ্যে নিতে পারছিলেন না। ধারাবাহিকভাবে অডিশন দিতে থাকেন। ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরা’ সিনেমায় সুযোগ পান।

এ অভিনেতা দীর্ঘ ক্যারিয়ারে ‘শোলে’, ‘ছুপকে ছুপকে’, ‘ধরমবীর’, ‘ফুল অউর পাথর’, ‘সত্যকাম’, ‘রাজা জানি’, ‘রাখওয়ালা’র মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

 

আজ জরুরি সংবাদ সম্মেলন করবে ডিএমপি

0

মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ঢাকায় চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন ডিএমপি কমিশনার। বিকেল পৌনে ৪টায় ডিএমপির মিডিয়ার সেন্টারে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়া হচ্ছে এবং গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

এসব ঘটনার পেছনে কে বা কারা জড়িত এখনো নিশ্চিত করে কিছু জানায়নি আইন-শৃঙ্খলা বাহিনী। কর্মসূচি ঘিরে এরইমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীগুলো কঠোর নিরাপত্তা-ব্যবস্থা নিয়েছে।

 

গর্বিত করতে চাই পুরো জাতিকে : হামজা চৌধুরী

0
হামজা চৌধুরী
হামজা চৌধুরী

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে হামজা চৌধুরী রবি আজিয়াটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্ত ও সাংবাদিক, যারালেস্টার সিটির এই তারকার সঙ্গে সাক্ষাৎ করতে উদগ্রীব ছিলেন। ভক্তদের ভিড় ও উৎসাহের মধ্যেও হামজার মুখে হাসি ও নম্রতা ছিল স্পষ্ট।

হামজা বলেন, আমি যে ভালোবাসা পাই, সেটা আমি খুব ভালোভাবে লালন করি। চেষ্টা করি সেই ভালোবাসা ও সমর্থনটা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে। এটাই আমাকে বারবার এখানে ফিরে আসার ইচ্ছে জাগায়। তার পরিবারও বাংলাদেশের প্রতি ভালবাসায় অনুপ্রাণিত। তার বাচ্চারা দেশে ফিরে আসার আকাঙ্ক্ষা প্রকাশ করে।

বাংলাদেশ জাতীয় দলের ‘নম্বর এইট’ পজিশনে খেলেন হামজা। চলতি বছর ২৫ মার্চ ভারতের শিলংয়ে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেকের পর থেকে দেশের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। তার আগমনে দেশের ফুটবলে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। যা টিকিট বিক্রির গতি থেকেও স্পষ্ট একটি ম্যাচের সাধারণ গ্যালারির ১৮,৩০০ টিকিট মাত্র তিন মিনিটেই বিক্রি হয়ে গিয়েছিল।

আগামী ১৩ নভেম্বর বাংলাদেশের জাতীয় দল নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে এবং ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে খেলতে হবে। উভয় ম্যাচই রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

হামজা তার লক্ষ্য স্পষ্টভাবে জানিয়েছেন, প্রত্যেক সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে। আমি দেশের সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই। তার এই উদ্যম ও আন্তরিকতা বাংলাদেশ ফুটবলের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

আবহাওয়া অফিস দুঃসংবাদ দিলো তাপমাত্রা নিয়ে

0

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ ছাড়া বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ১৪ দশমিক ৫ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় এবং সর্বোচ্চ ৩২ দশমিক ৫ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমিল্লায়।

 

নিরাপত্তা জোরদার করা হয়েছে ট্রাইব্যুনাল ও ঈদগাহ এলাকায় 

0

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকেই ট্রাইব্যুনাল ও ঈদগাহ মাঠের প্রবেশমুখে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে পুলিশকে।পুলিশ জানিয়েছে, শেখ হাসিনার মামলার রায় ঘিরে গেল কয়েকদিন ধরেই রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা ছড়াচ্ছে। এ ছাড়া ১৩ নভেম্বর হরতালও ডাকা হয়েছে।

এই পরিস্থিতির জেরে সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসন জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং বার ভবনের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

নির্বাচনী আচরণবিধি ভাঙলেই বাতিল হবে প্রার্থিতা

0

সোমবার (১০ নভেম্বর) রাতে বিধিমালাটি গেজেট আকারে প্রকাশ করেছে।

এতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ এবং ২০০৮ সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন ও কঠোর বিষয় যুক্ত করে এই আচরণবিধি প্রণয়ন করা হয়েছে।

নতুন এই বিধিমালায় ভোটের প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ড্রোন ব্যবহার এবং বিদেশে যে কোনো ধরনের প্রচারণা কার্যক্রমেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিধিমালা অনুযায়ী, পরিবেশ দূষণ রোধ ও ব্যয় নিয়ন্ত্রণের লক্ষ্যে নির্বাচনী প্রচারণায় সব ধরনের পোস্টার ব্যবহার এবং ড্রোন ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রার্থীর পক্ষে ২০টির বেশি বিলবোর্ড, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করা যাবে না।

এ ছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচারেও কঠোর নিয়ন্ত্রণ আনা হয়েছে। বিশেষত, অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কোনো প্রচার চালানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচন কমিশনে একটি অঙ্গীকারনামা জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে এবার কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। কোনো প্রার্থী বিধিমালা ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা হতে পারে। এ ছাড়া, রাজনৈতিক দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতাও নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে।

 

আগামী ২০ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায় 

0

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দশম দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।গত ৬ নভেম্বর নবম দিনে রাষ্ট্রপক্ষের হয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শুনানি শেষ করেন। তার আগে বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, জামায়াতে ইসলামী’র পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া শুনানি করেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। কিন্তু ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে বাতিল করে দেন। ওই রায়ের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস হয়।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত এই রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তি আবেদন করেন। ওই রিভিউ আবেদন থেকে আপিল শুনানির জন্য গত ২৭ আগস্ট ‘লিভ টু আপিল’ মঞ্জুর করে ২১ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করা হয়।

এর আগে গত ১৭ ডিসেম্বর হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারাকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দেয়।

আন্দোলন প্রত্যাহার করলো প্রাথমিকের সহকারী শিক্ষকরা,কাল থেকেই ক্লাস

0

সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে এ ঘোষণা দেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি।এর আগে অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত শিক্ষকরা।

গত তিন দিন ধরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চালিয়ে আসছিলেন তারা।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, আমাদের দাবি দশম গ্রেড হলেও অর্থ মন্ত্রণালয় আমাদের জন্য ১১তম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে।

অর্থ মন্ত্রণালয় আমাদের এমন আশ্বাস দিয়েছেন, যা কখনও দেননি। তাদের প্রতি আস্থা রেখে আমরা আগামীকাল (মঙ্গলবার) থেকে আমাদের সকল কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি।

তিনি আরও নিশ্চিত করেন, আগামীকাল থেকেই শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন। আনুষ্ঠানিক ঘোষণা শহীদ মিনারে গিয়ে নেতারা দেবেন।

 

চট্টগ্রাম-২ আসনের জামায়াত প্রার্থীর সমর্থনে প্রীতি সমাবেশ

0

রবিবার (৯ নভেম্বর) রাত ৮ টায় চকবাজার আনিকা কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম শহরে অবস্থানরত ফটিকছড়ি উত্তর জোনের উদ্যোগে আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরশাসক জামায়াতে ইসলামী ও এর নেতৃত্বের উপর অকল্পনীয় জুলুম, নির্যাতন, কারাবরণ ও হত্যাযজ্ঞ চালিয়েছে। এই সময়ের মধ্যে দেশের শীর্ষস্থানীয় নেতা, জামায়াতে ইসলামীর সাবেক আমীর জামায়াত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীসহ অনেক নেতৃবৃন্দকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, এই আওয়ামী লীগ ভেবেছিল নেতৃবৃন্দকে হত্যা করে, সংগঠনের কার্যক্রম বন্ধ করে, ভয়-ভীতি ও গুম-খুনের রাজনীতি চালিয়ে জামায়াতকে নিশ্চিহ্ন করা যাবে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। শহীদ নেতাদের রক্ত জামায়াত কর্মীদের আরও দৃঢ়, সাহসী ও সংগঠিত করেছে।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, জামায়াতের আদর্শের শক্তি এমন এক শক্তি, যা কখনও হত্যা, জুলুম বা রক্তপাত দিয়ে দমন করা যায় না। ইসলামের ন্যায়ের সংগ্রামকে কেউ থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। জনগণের ভালোবাসা ও বিশ্বাসই জামায়াতের মূল শক্তি।

চট্টগ্রাম মহানগরীর জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম -২ (ফটিকছড়ি) আসেনর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার প্রমুখ।

প্রধান বক্তার বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, নির্বাচন শুধু ভোটের লড়াই নয়—এটি একটি আদর্শের লড়াই, একটি মূল্যবোধের সংগ্রাম। আমাদের প্রত্যেককে আর্থিক, শারীরিক ও মানসিকভাবে এই প্রচারণায় অংশ নিতে হবে। সময় দিতে হবে, শ্রম দিতে হবে, ত্যাগ ও কুরবানী পেশ করতে হবে।

তিনি বলেন, এ যুগে অনলাইন ও সামাজিক মাধ্যমকেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব ডিজিটাল প্ল্যাটফর্মে ইতিবাচক প্রচারণা চালানো, সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া এবং বিভ্রান্তিকর প্রচারণার জবাব যুক্তি ও সৌজন্যের মাধ্যমে দেওয়া।

আমরা বিশ্বাস করি, আল্লাহর উপর ভরসা রেখে, ঐক্য ও পরিশ্রমের মাধ্যমে ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।
আসুন, আমরা সবাই ফটিকছড়ির প্রতিটি গ্রাম, প্রতিটি ঘরে অধ্যক্ষ নুরুল আমিনের বার্তা পৌঁছে দিই।

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের এইচআরডি সম্পাদক মুহাম্মদ নাজমুল হাসান ও জামায়াত নেতা শাহজাহান সিরাজের যৌথ সঞ্চালনায় উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন, ভুজপুর থানা জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, ভূজপুর থানা ছাত্রশিবিরের সভাপতি ইমাম উদ্দীন, হালিশহর থানা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, ফটিকছড়ি থানা নায়েবে আমীর এডভোকেট ইসমাইল গণি, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনুস, জামায়াত নেতা শহিদুল্লাহ তালুকদার, বিশিষ্ট ব্যাংকার হাসান শাসুদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ নেকবর আলী, সমাজ সেবক আব্দুস সাত্তার, মুহাম্মদ ইউসুফ, প্রফেসর সেলিম চৌধুরী, খায়রুল আলম খোমেনি, তাওহিদুল ইসলাম, শামসুল আলম, আবু বকর ছিদ্দিকী, আবুল বাশার প্রমুখ।

Verified by MonsterInsights