বুধবার, অক্টোবর ৭, ২০২৬
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

ইসি সচিব তারেকের অনশন প্রসঙ্গে যা বললেন 

0

রোববার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে দেখা যায়, মাটিতে বিছানো চাদরে স্যালাইন হাতে শুয়ে আছেন তারেক রহমান। দুর্বল কণ্ঠে কথা বলতে কষ্ট হচ্ছে তার। অনশনের জায়গাজুড়েভিড় করছেন সাধারণ মানুষ—কেউ সংহতি জানাতে, কেউবা কৌতূহল থেকে দেখতে।

নিজের সিদ্ধান্তে অনড় আছেন কিনা জানতে চাইলে খুবই ধীরে তারেক রহমান বলেন, অবশ্যই আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। এটা চলবে, অবশ্যই চলবে। ওরা তিনটা উপজেলা কোথায় পেয়েছে?  পরে সেটা ৩৩ কীভাবে হয়েছে?  এটা আমি মানতে পারছি না।

ইসি থেকে আর কেউ যোগাযোগ করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কেউ আর যোগাযোগ করেনি। সেদিন (বৃহস্পতিবারে) যে একজন উপসচিব এসেছিল, তিনি যে গিয়েছেন আর কেউ এরপরে আসেনি। কেউ যোগাযোগ করেনি। কোনও চিঠি বা কিছুই দেয়নি।

শারীরিক অবস্থা বিষয়ে তিনি বলেন, শরীরে অনেক ব্যথা করছে। তবে এমন অবস্থাতেও তিনি অনশন চালিয়ে যেতে চান।

অন্যদিকে নির্বাচন কমিশন বলছে, নিয়মের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। রোববার দুপুরে ইসি সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই। আপনি আমাকে বলেন, ক্যান ইলেকশন কমিশন গো বিয়ন্ড দ্য রুলস? সো… ইউ গট মাই আনসার।

মঙ্গলবার (৪ নভেম্বর) চূড়ান্ত পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন তিনটি দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমোদন দেয়। এরপর গণবিজ্ঞপ্তি জারি করে দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত নিবন্ধন দেওয়ার কথা জানানো হয়। তবে তালিকা থেকে বাদ পড়ে যায় তারেক রহমানের ‘আমজনতার দল’। সেই দিন বিকেল থেকেই নির্বাচন ভবনের প্রধান ফটকে অনশন শুরু করেন তিনি।

 

এআই বিশ্বজুড়ে বদলে দিচ্ছে  স্বাস্থ্যসেবা খাতকে

0

বর্তমানে ৪৫০ কোটি মানুষ অপরিহার্য স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এবং ২০৩০ সালের মধ্যে এক কোটি ১০ লাখ স্বাস্থ্যকর্মীর ঘাটতি দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আশার খবর হলো—এই ঘাটতি পূরণ এবংবিশ্বব্যাপী স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এমনকি এটি আমাদেরকে ২০৩০ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রদানের জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে এগিয়ে দিতে পারে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘দ্য ফিউচার অব এআই-এনাবল্ড হেলথ : লিডিং দ্য ওয়ে’ শীর্ষক শ্বেতপত্রে বলা হয়, প্রযুক্তি দ্রুত বিকশিত হলেও অন্যান্য শিল্পের তুলনায় স্বাস্থ্যসেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণ এখনও গড়পড়তার চেয়েও কম।

ডব্লিউইএফ জানায়, এআই নির্ভর ডিজিটাল স্বাস্থ্যসেবাগুলো বিশ্বব্যাপী দক্ষতা বৃদ্ধি, খরচ কমানো এবং স্বাস্থ্যগত ফলাফল উন্নত করার ক্ষমতা রাখে। চিকিৎসাসেবা খাতে ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এমন সাতটি উদাহরণ তুলে ধরা হলো।

মস্তিষ্কের স্ক্যান ব্যাখ্যা করতে পারে এআইঃ-

স্ট্রোকের রোগীদের মস্তিষ্কের স্ক্যান পরীক্ষা করার ক্ষেত্রে পেশাদার চিকিৎসকদের তুলনায় একটি নতুন এআই সফটওয়্যার ‘দ্বিগুণ নির্ভুল’ ফলাফল দিতে পারে। যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় ৮০০ জন স্ট্রোক রোগীর মস্তিষ্কের স্ক্যানের একটি ডেটাসেটের ওপর সফ্টওয়্যারটিকে প্রশিক্ষণ দিয়েছে।

এরপর ওই সফটওয়্যারটি দুই হাজার রোগীর ওপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। এর ফলাফল ছিল চমকপ্রদ। এআই মডেলের সফটওয়্যারটি নির্ভুলতার পাশাপাশি স্ট্রোকটি কোন সময় হয়েছিল তা-ও শনাক্ত করতে সক্ষম, যা চিকিৎসকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য।

কনসালট্যান্ট নিউরোলজিস্ট ডা. পল বেন্টলি ‘হেলথ টেক নিউজকে’ বলেন, রক্ত জমাট বাঁধার কারণে সৃষ্ট বেশিরভাগ স্ট্রোকের ক্ষেত্রে (স্ট্রোক হওয়ার) সাড়ে চার ঘণ্টা পর্যন্ত রোগীর চিকিৎসা ও অস্ত্রোপচার সম্ভব হয়। ছয় ঘণ্টা পর্যন্ত রোগীকে অস্ত্রোপচার করা যায়। তবে এই সময়ের পরে আর এই চিকিৎসাগুলো কোনো উপকারে আসবে কিনা তা বলা কঠিন। তাই ডাক্তারদের জন্য প্রাথমিকভাবে স্ট্রোকের শুরু হওয়ার সময় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মানুষের তুলনায় এআই ভাঙা হাড় শনাক্তে বেশি কার্যকরীঃ-

কিছুটা আশ্চর্যজনক হলেও জরুরি সেবা প্রদানকারী চিকিৎসকরা ১০ শতাংশ পর্যন্ত ঘটনায় ভাঙা হাড় খুঁজে পান না। তাই প্রাথমিক স্ক্যান করার জন্য এআই ব্যবহার করলে অপ্রয়োজনীয় এক্স-রে এবং ভাঙা হাড় শনাক্তে ভুল হওয়া এড়ানো সম্ভব।

যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্স (এনআইসিই) বলেছে, এআই নির্ভর এই প্রযুক্তি নিরাপদ ও নির্ভরযোগ্য। এটি ফলো-আপ চিকিৎসার প্রয়োজনীয়তা কমাতে পারে।

স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রবর্তন নিয়েও কিছু উদ্বেগ রয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর এথিক্স ইন এআইয়ের ডা. ক্যারোলিন গ্রিন সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, এআই নির্ভর টুল ব্যবহারকারীদের সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া গুরুত্বপূর্ণ, অর্থাৎ তারা যেন জানে প্রযুক্তিগত সীমাবদ্ধতা থেকে আসা ঝুঁকিগুলো কীভাবে কমাতে হয়। কারণ ভুল তথ্য দেওয়ার আশঙ্কাও থাকে।

অ্যাম্বুলেন্স পরিষেবার ক্ষমতা বৃদ্ধিতে এআইঃ-

যুক্তরাজ্যে প্রতি মাসে প্রায় সাড়ে তিন লাখ মানুষকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাদের হাসপাতালে যেতে হবে বা যেতে হবে না; তা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্যারামেডিকদের। তাদের সর্বদা জানতে হয়, হাসপাতালে কতটি বেড খালি আছে।

ইংল্যান্ডের ইয়র্কশায়ারে করা এক গবেষণায় দেখা গেছে, ৮০ শতাংশ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা সঠিকভাবে রোগীদের হাসপাতালে স্থানান্তরের প্রয়োজনীয়তা সম্পর্কে আগাম তথ্য দিতে পারে। এআই সফটওয়্যারটিকে রোগীর নড়াচড়া, পালস ও রক্তের অক্সিজেনের মাত্রা এবং বুকব্যথার মতো বিষয়গুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে এটি সঠিকভাবে তথ্য দেওয়ার প্রমাণ মিলেছে। তবে এনআইসিই সতর্ক করে বলেছে, এটি ব্যাপকভাবে ব্যবহারের আগে আরও প্রশিক্ষণের প্রয়োজন আছে।

এক হাজারের বেশি রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণঃ-

নতুন একটি এআই নির্ভর সফটওয়্যার রোগীর দেহে লক্ষণ প্রকাশের আগেই নির্দিষ্ট কিছু রোগের উপস্থিতি শনাক্ত করতে পারে। সফটওয়্যারটির নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা এ তথ্য জানিয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য তথ্য ভান্ডারে থাকা পাঁচ লাখ মানুষের চিকিৎসাসেবা সংক্রান্ত তথ্য ব্যবহার করে এটি উচ্চ আত্মবিশ্বাসের সঙ্গে অনেক বছর পরে নির্দিষ্ট ব্যক্তির একটি রোগ ধরা পরার বিষয়ে ভবিষ্যদ্বাণী করতে পারে।

গবেষক স্লাভ পেট্রোভস্কি স্কাই নিউজকে বলেন, রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পরই মানুষ ডাক্তারের কাছে যায়। কিন্তু এই এআই মডেল রোগের প্রক্রিয়া শুরু হওয়ার অনেক আগেই তথ্য দিতে পারে। আলঝেইমার, ফুসফুসের রোগ, কিডনি রোগসহ বেশকিছু ক্ষেত্রে এটি ভবিষ্যদ্বাণী করতে পারে।

যুক্তরাজ্যের আরেকটি গবেষণায় দেখা গেছে, একটি এআই টুল মৃগীরোগীর মস্তিষ্কের রেডিওলজিস্টরা খুঁজে না পাওয়া ক্ষতগুলোর ৬৪ শতাংশ সফলভাবে শনাক্ত করতে পারে। বিশ্বজুড়ে এক হাজার ১০০ জনের বেশি প্রাপ্তবয়স্ক ও শিশুর এমআরআই স্ক্যানের ওপর প্রশিক্ষিত এআই টুলটি একজন ডাক্তারের চেয়ে দ্রুত ক্ষত শনাক্ত করতে সক্ষম এবং মানুষের চোখ এড়িয়ে যাওয়া ক্ষুদ্র ও অস্পষ্ট ক্ষতগুলোও এটি বের করতে পারে।

গবেষক ড. কনরাড ওয়াগস্টাইল বিবিসিকে বলেন, ‘এআই প্রায় দুই-তৃতীয়াংশ ক্ষত খুঁজে পায়, যা ডাক্তাররা পারেননি। কিন্তু এক তৃতীয়াংশ ক্ষত খুঁজে পাওয়া এখনও সত্যিই কঠিন।’

গবেষকরা বলছেন, এআইয়ের ফলাফলের সঙ্গে মানুষের তত্ত্বাবধান এবং দক্ষতার সমন্বয় রোগ নির্ণয় ও নিরাময়কে ত্বরান্বিত করবে।

স্বাস্থ্যসেবা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে ক্লিনিক্যাল চ্যাটবটঃ-

চিকিৎসকদের অবগত করা এবং দ্রুত চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্তগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা ত্বরান্বিত করতে পারে। তবে এটি সবসময় নির্ভুল তথ্য না-ও দিতে পারে। যুক্তরাষ্ট্রে একটি গবেষণায় দেখা গেছে, চ্যাটজিপিটি, ক্লড বা জেমিনির মতো স্ট্যান্ডার্ড লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) চিকিৎসা সংক্রান্ত প্রশ্নের পর্যাপ্ত প্রাসঙ্গিক বা প্রমাণ-ভিত্তিক উত্তর দিতে অক্ষম।

তবে চ্যাট আরডব্লিউডি রিট্রিয়েবল-অগমেন্টেড জেনারেশন (আরএজি) সিস্টেম ৫৮ শতাংশ প্রশ্নের কার্যকর উত্তর দিতে পেরেছে, এলএলএম-এর ক্ষেত্রে পাওয়া গেছে মাত্র ২-১০ শতাংশ।

২০২৪ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ডিজিটাল হেলথকেয়ার ট্রান্সফরমেশন ইনিশিয়েটিভের অংশ হিসেবে রোগীদের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘হুমার’ ওপর একটি জরিপে দেখা গেছে, এটি রোগীদের পুনরায় ভর্তির হার ৩০ শতাংশ কমাতে পারে। এ ছাড়া রোগীদের পর্যালোচনার সময় ৪০ শতাংশ পর্যন্ত কমাতে পারে এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের কাজের চাপ কমাতে পারে।

এআই ও প্রচলিত চিকিৎসাঃ-

শুরুর দিকে এআই ও প্রচলিত ওষুধের মেলবন্ধন অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু গবেষণায় দেখা গেছে—এই দুটি একে অপরের পরিপূরক হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও এর অংশীদারদের ‘প্রচলিত চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ’ শীর্ষক প্রতিবেদনে দেখানো হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা ব্যবস্থার উন্নতি করতে পারে।

প্রথম দেশ হিসেবে ভারত ‘ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি’ চালু করেছে, যেখানে স্থানীয় চিকিৎসা পদ্ধতি তালিকাভুক্তি ও বিশ্লেষণের জন্য এআই টুল ব্যবহার করা হয়েছে। দেশটিতে আধুনিক রোগ মোকাবিলায় কোনো ভেষজ ওষুধ সাহায্য করতে পারে কিনা, তা এআই ও আয়ুর্জেনোমিক্সের (প্রাচীন ভারতীয় আয়ুর্বেদের সঙ্গে আধুনিক জিনোমিক চিকিৎসা পদ্ধতির সমন্বয়) মাধ্যমে গবেষণা করে দেখা হচ্ছে।

একইভাবে ঘানায় গবেষকরা ঔষধি গাছপালা শনাক্তকরণ এবং শ্রেণিবদ্ধকরণে সহায়তার জন্য একটি এআই মডেল ব্যবহার করছেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় রক্তের বিভিন্ন জটিলতার চিকিৎসার ক্ষেত্রে প্রচলিত ওষুধ বিশ্লেষণে এআই ব্যবহার করা হচ্ছে।

স্বাস্থ্যসেবা খাতের এডমিনদের জন্য এআইঃ-

চিকিৎসা খাতের প্রশাসনিক কাজ অনিবার্য ও সময়সাপেক্ষ। এআই কো-পাইলট ব্যবহার করলে চিকিৎসকরা রোগীদের ওপর আরও বেশি সময় মনোযোগ দিতে পারবেন।

মাইক্রোসফট সম্প্রতি ‘ড্রাগন কো-পাইলটের’ ঘোষণা দিয়েছে। এটি এআই নির্ভর স্বাস্থ্যসেবা টুল, যা চিকিৎসাসেবা সংক্রান্ত পরামর্শ শুনতে এবং নোট তৈরি করতে পারে। গুগল ইতোমধ্যে স্বাস্থ্যসেবার কিছু প্রশাসনিক বোঝা কমাতে বিশেষভাবে তৈরি একটি এআই মডেলের টুল তৈরি করেছে।

জার্মানিতে এলিয়া (Elea) নামের একটি এআই প্ল্যাটফর্ম রোগীর পরীক্ষা-নিরীক্ষা ও রোগ শনাক্তের সময় কয়েক সপ্তাহ থেকে কমিয়ে কয়েক ঘণ্টা করেছে। এলিয়ার প্রতিষ্ঠাতারা বলছেন, প্রযুক্তি বাধা নয়, মিত্র হতে পারে। এলিয়ার সহপ্রতিষ্ঠাতা ড. সেবাস্তিয়ান কাসু ইইউ-স্টার্টআপসকে বলেন, কেউই ঘণ্টার পর ঘণ্টা প্রশাসনিক কাজে ব্যয় করার জন্য স্বাস্থ্যসেবা খাতে যোগ দেয় না।

ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং নোট শোনার জন্য এআই টুল অবশ্য সবার কাছে আকর্ষণীয় নয়। যুক্তরাজ্যে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মাত্র ২৯ শতাংশ মানুষ মৌলিক স্বাস্থ্য পরামর্শ প্রদানের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর আস্থা রাখেন। যদিও দুই-তৃতীয়াংশেরও বেশি মানুষ চিকিৎসকদের সময় বাঁচাতে এআই প্রযুক্তি ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর মধ্যে কারও কারও সঠিকতা নিয়েও প্রশ্ন রয়েছে।

গত বছরের এক প্রতিবেদনে দেখা গেছে, ওপেনএআইয়ের হুইসপার (Whisper) অনেক হাসপাতালে রোগীর সাক্ষাৎকারের সারসংক্ষেপ তৈরিতে ব্যবহার করা হয়, কিন্তু এটি কিছু ক্ষেত্রে বিভ্রান্তি করেছে। এজন্য এআই টুলগুলো নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যে এআই-চালিত চিকিৎসা ডিভাইসগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করে মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি।

যুক্তরাষ্ট্রে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) গত বছর স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণের বিষয়ে জানায়, যদিও এফডিএ নিরাপদ, কার্যকর ও বিশ্বাসযোগ্য এআই টুল নিশ্চিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে যাবে, তবুও সংশ্লিষ্ট সব সংস্থাকে কঠোরতার সঙ্গে এআইয়ে মনোযোগ দেওয়া অপরিহার্য।

 

৫ মামলায় হাইকোর্টে জামিন পেলো সাবেক মেয়র আইভী

0
সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী
সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

রোববার (৯ নভেম্বর) এ রায় দেন বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ।গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নিজ বাড়ি চুনকাকুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। সেসময় একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৭ মে আইভীকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

কিউবা মিচেল এখন জাতীয় দলে 

0
কিউবা মিচেল
কিউবা মিচেল

রোববার (৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমের খান।পল্টনের জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ নভেম্বর রাত ৮ টায় নেপালের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর একই সময়ে বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত।

এই দুই ম্যাচকে সামনে রেখে গত ৩০ অক্টোবর ১৫ ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু করেন ক্যাবরেরা। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে বসুন্ধরা কিংসের ডাক পাওয়া ১০ ফুটবলার যোগ দেন ক্যাম্পে। ২৭ জনের স্কোয়াডে থাকা হামজা চৌধুরী ও শমিত সোম এখনও দেশে আসেননি।

হামজার আসার কথা আগামীকাল। শমিত আসবেন দুদিন পর। আজ কিউবার সঙ্গে জাতীয় দলের ক্যাম্পে উঠেছেন ফর্টিস এফসির তরুণ ফুটবলার মোরশেদ আলী। দুজনকেই দেখা যাবে বসুন্ধরা কিংস অ্যারেনায় হতে যাওয়া প্রাকটিসে।

নতুন করে জাতীয় দলের ক্যাম্পে দুই ফুটবলারের ডাক পাওয়ার কারণ হিসেবে দলীয় সূত্রে জানা গেছে, ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া ইনজুরিতে রয়েছেন। যে কারণে কিউবা ও মোরশেদকে ডাকা।

পল্টনের জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ নভেম্বর রাত ৮ টায় নেপালের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর একই সময়ে বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত।

 

দীপিকা লিভারের একাংশ বাদ দেওয়ার পরও বেঁচে আছেন 

0
অভিনেত্রী দীপিকা কক্কর
অভিনেত্রী দীপিকা কক্কর

রোগ পিছু ছাড়ছে না দীপিকার। মাস কয়েক আগে ছুরি-কাঁচির নিচে শুতে হয় তাকে। ফেলে দিতে হয় যকৃতের একটি অংশ। তবুও সুস্থতা সোনার হরিণ ভারতীয় টিভি পর্দার এ তারকার কাছে। বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেফের হাসপাতাল বাড়ি হয়ে উঠেছে দীপিকা কক্করের। এবার জানা গেল লিভারের কত অংশ নিয়ে বেঁচে আছেন দীপিকা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল জুলাইয়ে ‘টার্গেটেড থেরাপি’ শুরু হয়েছে তার। এর আগে এক পডকাস্টে তিনি জানিয়েছিলেন তার লিভার ক্যানসার ধরা পড়ে একটি সিটি স্ক্যানের মতো পরীক্ষার মাধ্যমে।

এরপর অস্ত্রোপচার হয় লিভারে। যকৃতের একটা অংশে ক্যান্সারের  জীবানু বাসা বেঁধেছিল। বাদ দিতে হয় লিভারের প্রায় ২২ শতাংশ। যদিও দীপিকা সম্পূর্ণ সুস্থ হয়েছেন কি না সেটাও শিগগিরই জানা যাবে না। এখনও তার চিকিৎসা চলছে।

এদিকে অস্ত্রোপচারের পর থেকেই পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগছেন অভিনেত্রী। তার কথায়, থাইরয়েড বেড়ে যাওয়ায় গত দুদিন ধরে মুখের ঘা-ও বাড়ছে।

অভিনেত্রী জানান, আরও দেড় বছর ‘টার্গেটেড থেরাপি’ চলবে তার।

এদিকে লাগাতার অসুস্থতায় উদ্বিগ্ন দীপিকা অনুরাগীরা। সহকর্মীরাও মর্মাহত। সামাজিকমাধ্যমে অনেকেই আরোগ্য কামনা করেছেন ছোটপর্দার এ অভিনেত্রীর।

 

এই শীতে বাঁধাকপি নাকি ফুলকপি ,আপনার পছন্দ কোনটি?

0

শীতকালে আমাদের বাজারে ফুলকপি ও বাঁধাকপি এই দুটি সবজিই খুব জনপ্রিয় এবং উভয়ই স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।যদিও এই দুটি সবজি একই পরিবারের সদস্য, তাদের স্বাদ ও ব্যবহার কিছুটা ভিন্ন। ফুলকপি স্বাদে কিছুটা মিষ্টি এবং এটি ভিটামিন সি, ভিটামিন কে ও ভিটামিন বি৬-এর একটি ভালো উৎস। এটি সাধারণত তরকারি, রোস্ট বা পকোড়া তৈরিতে ব্যবহৃত হয় এবং কম কার্বোহাইড্রেট থাকার কারণে ডায়েটে থাকা ব্যক্তিদের মধ্যে এটি বেশ জনপ্রিয়।

অন্যদিকে, বাঁধাকপিতে রয়েছে প্রচুর ফাইবার, ভিটামিন সি এবং ভিটামিন কে, যা হজমশক্তি বাড়াতে ও হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে। এটি প্রধানত ঘন্ট, সবজি বা স্বাস্থ্যকর সালাদ তৈরিতে ব্যবহৃত হয়। পুষ্টিগত দিক থেকে উভয়ই ক্যানসার প্রতিরোধী যৌগ সমৃদ্ধ, তাই শীতে স্বাস্থ্য এবং স্বাদের ভারসাম্য বজায় রাখতে আপনার রান্নাঘরে ফুলকপি এবং বাঁধাকপি দুটোই রাখা বুদ্ধিমানের কাজ।

মারজিয়া ইসলামিক সলিডারিটি গেমসে ব্রোঞ্জ জিতলেন 

0
মারজিয়া আক্তার ইকরা
মারজিয়া আক্তার ইকরা

গতকাল শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে ভারোত্তোলনে পদক জিতেছেন তিনি। ৫৩ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশকে তিনটি ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন ভারোত্তোলক মারজিয়া।

শনিবার রাতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৫৩ কেজি ওজন শ্রেণিতে মারজিয়া প্রথমে স্ন্যাচে ৭২ কেজি ওজন তোলেন। এরপর ক্লিন অ্যান্ড জার্কে ৯১ কেজি ওজন তুলতে সক্ষম হন। দুই লিফট মিলিয়ে তার মোট ওজন দাঁড়ায় ১৬৩ কেজি। তাতে প্রতিটি বিভাগেই তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন তিনি।

এই শ্রেণিতে প্রতিযোগিতা করেন আটজন নারী ভারোত্তোলক। ইভেন্টে মোট ১৮৮ কেজি ওজন তুলে স্বর্ণ জেতেন তুরস্কের জানসেল ওজকেন। আর রৌপ্য জিতেছেন ইন্দোনেশিয়ার বাসিলিয়া, ১৭৪ কেজি ওজন তোলেন তিনি।

বাংলাদেশ থেকে একইদিনে আরও দুই ভারোত্তোলক অংশ নেন। ৪৮ কেজি বিভাগে মোসাম্মত বৃষ্টি পঞ্চম স্থান ও ৬০ কেজি বিভাগে আশিকুর রহমান ষষ্ঠ স্থান অর্জন করেন।

এর আগে ২০২২ সালে তুরস্কে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে আর্চারি থেকে একটি রূপা ও দুটি ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ এবং ২০১৭ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত আসরে শুটিং থেকে একটি করে সোনা, রূপা ও ব্রোঞ্জ এবং রেসলিংয়ে একটি ব্রোঞ্জ জেতে বাংলাদেশ।

ইসলামিক সলিডারিটি গেমসের এবারের আসরে ৫৭ দেশের প্রায় ৩ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে ১০টি খেলায় অংশ নিচ্ছেন মোট ৩৬ জন অ্যাথলেট।

যুগ্মসচিব হিসেবে পদায়ন পেলো ৮ ডিসি

0

শনিবার (৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।যুগ্মসচিব হিসেবে পদায়নের মধ্যে হবিগঞ্জের ডিসি ফরিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়, মাগুরার ডিসি মো. অহিদুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদকে খাদ্য মন্ত্রণালয়, নোয়াখালীর ডিসি খন্দকার ইসতিয়াক আহমেদকে স্বাস্থ্য সেবা বিভাগ, পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বগুড়ার ডিসি হোসনা আফরোজাকে বিদ্যুৎ বিভাগ, ঢাকার ডিসি তানভীর আহমেদকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব করা হয়েছে।

এ ছাড়া আরেক প্রজ্ঞাপনে গাইবান্ধার ডিসি চৌধুরী মোয়াজ্জম আহমদকে প্রদান উপদেষ্টার কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক (যুগ্মসচিব) করা হয়েছে।

আরেক আদেশে গাজীপুরের ডিসি নাফিসা আরেফীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ রয়েছে।

 

যুক্তরাষ্ট্রে শাটডাউন : সিনেটররা অচলাবস্থা কাটাতে তৎপর

0

গতকাল শনিবার (৮ নভেম্বর) সারাদিন আলোচনা হলেও সরকারি কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে, ফলে সিনেটরোববারও অধিবেশনে বসার প্রস্তুতি নিচ্ছে।

এই অচলাবস্থা এখন ৩৯ দিন ধরে চলছে। এর ফলে ফেডারেল কর্মীরা বেতন পাচ্ছেন না, বিমান সংস্থাগুলো ফ্লাইট বাতিল করছে ও লাখ লাখ আমেরিকানদের জন্য খাদ্য সহায়তা (ফুড স্ট্যাম্প) পেতে বিলম্ব হচ্ছে।

শাটডাউন অবসানের প্রধান বাধা হলো স্বাস্থ্যসেবা ভর্তুকি।

ডেমোক্র্যাট দলের দাবি হলো, সরকারি কার্যক্রম আবার চালু করার আগে রিপাবলিকানদের অবশ্যই আলোচনায় বসতে হবে এবং ‘ওবামাকেয়ার’ নামে পরিচিত স্বাস্থ্যসেবা আইনের (এসিএ) আওতায় যে স্বাস্থ্য বিমার ভর্তুকি দেওয়া হয়, সেটি এক বছরের জন্য বাড়ানোর বিষয়ে রাজি হতে হবে। এই ভর্তুকির সুবিধা প্রায় দুই কোটি ৪০ লাখ আমেরিকান নিয়ে থাকেন। যদি কংগ্রেস এই ভর্তুকি বাতিল করে দেয়, তাহলে আগামী বছর এই বিমার মাসিক খরচ (প্রিমিয়াম) গড়ে দ্বিগুণ বা তারও বেশি বেড়ে যাবে।

রিপাবলিকানরা বলছেন, এই আলোচনা পরে হতে পারে, সরকারকে প্রথমে পুনরায় কার্যক্রম চালু করতে হবে।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে ডেমোক্র্যাটদের সঙ্গে আপস করার সম্ভাবনা কম বলে জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় রিপাবলিকান সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন ভর্তুকির জন্য বিমা কোম্পানিগুলোতে পাঠানো ফেডারেল অর্থ সরাসরি জনগণের কাছে পাঠানো হয়, যাতে তারা নিজেরাই ‘আরও ভালো’ স্বাস্থ্যসেবা ‘কিনতে’ পারে।

মধ্যপন্থিদের মধ্যে আলোচনার নেতৃত্ব দেওয়া ডেমোক্র্যাট সিনেটর জিন শাহীন জানিয়েছেন, ডেমোক্র্যাটদের এখন ‘আরেকটি পথ এগিয়ে যাওয়ার প্রয়োজন’। শাহীন এবং অন্যান্য মধ্যপন্থি সিনেটররা একটি নতুন বিল নিয়ে আলোচনা করছেন যা সরকারের কিছু অংশ (যেমন খাদ্য সহায়তা, ভেটেরান্স প্রোগ্রাম) এবং আইনসভা শাখার জন্য অর্থ প্রদান করবে এবং ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত অন্য সবকিছুর জন্য তহবিল বৃদ্ধি করবে।

এই নতুন চুক্তিতে কেবল ভবিষ্যতের স্বাস্থ্যসেবা ভোটের প্রতিশ্রুতি থাকবে, বর্ধিত ভর্তুকির গ্যারান্টি থাকবে না।

তবে ডেমোক্র্যাট সিনেট নেতা চাক শুমার যুক্তি দিয়েছেন যে ট্যাক্স ক্রেডিটের ভবিষ্যত নিয়ে আলোচনা করার আগে রিপাবলিকানদের ভর্তুকি এক বছরের জন্য বাড়ানোর প্রস্তাব গ্রহণ করা উচিত।

সিনেটে সপ্তাহান্তে অধিবেশন বসাটা খুবই অস্বাভাবিক ঘটনা। রিপাবলিকানদের সংখ্যা বেশি (৫৩ জন বনাম ডেমোক্র্যাটদের ৪৭ জন) থাকা সত্ত্বেও, সরকারের কার্যক্রম চালু করতে একটি বিল পাসের জন্য ৬০টি ভোটের প্রয়োজন হয়। তাই, রিপাবলিকানরা কোনো বিলের ওপর ভোট দিতে চাইছেন না, কারণ তারা নিশ্চিত নন যে তারা আইন পাস করার জন্য প্রয়োজনীয় ৬০টি ভোট পাবেন কিনা।

ট্রাম্প রিপাবলিকানদের ফিলিবাস্টার (আইন পাসের জন্য ৬০ ভোটের নিয়ম) শেষ করার আহ্বান জানালেও, রিপাবলিকান সিনেটের নেতা জন থুন একটি দ্বিদলীয় প্যাকেজের দিকে নজর দিচ্ছেন যা মধ্যপন্থি ডেমোক্র্যাটদের প্রস্তাবের প্রতিফলন ঘটাবে।

থুন যদি এই প্যাকেজ নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তবে আগামী কয়েক দিনের মধ্যে একটি পরীক্ষামূলক ভোট আসতে পারে। এই ভোটে ডেমোক্র্যাটদের একটি কঠিন বিকল্প বেছে নিতে হবে। তা হলো- শাটডাউনের যন্ত্রণা দীর্ঘায়িত করে জানুয়ারিতে ভর্তুকি বাড়ানোর জন্য লড়াই চালিয়ে যাওয়া, অথবা সরকারের কার্যক্রম পুনরায় চালু করার জন্য ভোট দেওয়া এবং স্বাস্থ্যসেবা ভোটের প্রতিশ্রুতির ওপর ভরসা রাখা।

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা,শীত জেঁকে বসছে দেশের উত্তরাঞ্চলে

0

রোববার (৯ নভেম্বর) সকাল ৬টায় সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবার (৮ নভেম্বর) সকালে ছিল ১৭ দশমিক ১ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, দিনের ব্যাপ্তি এখন কমছে। এর সঙ্গে তাপমাত্রাও কমে আসছে। আজ সকালে ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলে হালকা শীত অনুভূত হয়েছে। উত্তরাঞ্চলে বেশ ভালো শীত পড়েছে। তবে চট্টগ্রাম অঞ্চলে তুলনামূলক কিছুটা গরম ছিল। সামনের দিনগুলোতে ক্রমান্বয়ে তাপমাত্রা কমতে থাকবে।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭২ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১০ মিনিটে।

 

Verified by MonsterInsights