সোমবার, অক্টোবর ৫, ২০২৬
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

প্রধান উপদেষ্টার ভাষণ শুরু

0

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি নিউজে প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এদিকে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন কুঁড়ি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোররা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে।

তিনি বলেন, নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোররা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে এবং তারা যাতে ধারাবাহিকভাবে প্রতিভা বিকশিত করতে পারে, সেই জন্য নিয়মিত অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নতুন কুঁড়ি প্রতিযোগিতা শিশু-কিশোরদের জন্য একটি মঞ্চ তৈরি করেছে, যেখানে তারা নিজেদের প্রতিভা উপস্থাপন করতে পারছে এবং নতুন করে নিজেদের আবিষ্কার করতে পারছে।

ড. ইউনূস বলেন, যে ব্যক্তি নিজেকে আবিষ্কার করতে পারে, সে প্রকৃত অর্থেই এগিয়ে যেতে পারে। এই প্রতিযোগিতাটি সেই আত্ম-আবিষ্কারের সুযোগ করে দিয়েছে। না হলে আমি কখনোই জানতাম না যে আমি ক্লাসে প্রথম হতে পারি।

বিচারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, যারা তাদের মেধা ও সময় দিয়ে বিচারকার্যে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের জন্য এক জোরে হাততালি প্রাপ্য। অভিভাবকরাও প্রশংসার দাবিদার- কারণ তারা সন্তানদের পাশে থেকে সহযোগিতা করেছেন। শিক্ষক-শিক্ষিকারাও এই সাফল্যের অংশীদার।

উপদেষ্টা আরও বলেন, এই হাততালিগুলো এখানেই সীমাবদ্ধ নয়। সারা বাংলাদেশের নানা প্রান্তে যারা এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত ছিলেন, তারা সবাই এই আনন্দের অংশীদার। যারা বিজয়ী হয়েছেন, তাদের অভিনন্দন। আর যারা অংশ নিয়েও জিততে পারেননি, তাদেরও সমান অভিনন্দন—কারণ অংশগ্রহণ করাটাই বড় অর্জন।

 

শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

0

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এদিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরাহলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলার অপর দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যরা।

প্রথম দিকে এ মামলায় শেখ হাসিনাই একমাত্র আসামি ছিলেন। চলতি বছরের ১৬ মার্চ এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করার আবেদন করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি (মিসকেস বা বিবিধ মামলা) হয় শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছরের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচারকাজ অনুষ্ঠিত হয়। সেদিনই এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

প্রথম দিকে এ মামলায় শেখ হাসিনাই একমাত্র আসামি ছিলেন। চলতি বছরের ১৬ মার্চ এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করার আবেদন করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।

একাধিকবার সময় বাড়ানোর পর চলতি বছরের ১২ মে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

গত ১ জুন শেখ হাসিনাসহ এই তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে এই তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়। সেগুলো হলো গত বছরের ১৪ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রদান; হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা; রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর অভিযোগ। এই পাঁচ অভিযোগে তিন আসামির বিরুদ্ধে গত ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ মামলার একমাত্র গ্রেপ্তার আসামি। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন (১০ জুলাই) সাবেক আইজিপি মামুন গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হওয়ার আবেদন করেন।

গত ১২ অক্টোবর এ মামলায় যুক্তিতর্ক শুরু হয়। যুক্তিতর্ক শেষ হয় ২৩ অক্টোবর। জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। তিনি যুক্তিতর্কে এ মামলা থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের খালাস আবেদন করেন। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনেরও খালাস আবেদন করেন তার আইনজীবী যায়েদ বিন আমজাদ।

শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা এ মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়তার সঙ্গে রুখে দেবে বলে মনে করেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। গতকাল বুধবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, এ প্রসঙ্গে জানতে চাইলে প্রসিকিউটর মিজানুল বলেন, তিনি নিঃসন্দেহে বলতে পারেন যে স্বচ্ছ ও স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার অনুষ্ঠিত হচ্ছে। সরকারের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডার অংশ হিসেবে তারা এটা বলছে।

 

রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থান থেকে ১০ ককটেল-পেট্রোল বোমা জব্দ

0

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-২ থেকে পাঠানো বার্তায় এই তথ্য জানা গেছে।এতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টায় র‍্যাব-২ এর বিশেষ অভিযানে মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ডাকা লকডাউনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তা, রায়েরবাজার এলাকাসহ মোহাম্মদপুর এলাকায় নাশকতা করার জন্য এসব পেট্রোল বোমা ও ককটেল মজুত করা হয়।

বার্তায় আর বলা হয়েছে, এসব বস্তু র‍্যাব হেডকোয়ার্টারের বোম ডিসপোজাল ইউনিট দিয়ে ধ্বংসের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

 

মধ্যরাতে পল্লবীতে ট্রাস্ট পরিবহনে আগুন

0

বুধবার (১২ নভেম্বর) দিনগত রাত ১২টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায় বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান। তিনি বলেন, আগুনের খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

ছাতক বিদ্যুৎ অফিসে নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে সক্রিয় সিন্ডিকেট

0
নির্বাহী প্রকৌশলী আবদুল মজিদ
নির্বাহী প্রকৌশলী আবদুল মজিদ

বিদ্যুৎ বিভাগের উপজেলা নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগটিতে এমন এক অন্ধকার চক্রে জড়িয়ে পড়েছে। যা সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ধ্বংস করে দিচ্ছে। এ দপ্তরটি এখন যেন “ঘুষ ও দুর্নীতির দুর্গ”এমনটাই অভিযোগ অসংখ্য ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয়দের। গণমাধ্যমে বিদ্যুৎ বিভাগের সংবাদ প্রকাশে উপজেলাজুড়ে সমালোচনার ঝড় বইছে।

জানা যায়, ২০২২ সালে নির্বাহী প্রকৌশলী আবদুল মজিদ এখানে যোগদানের পর থেকেই তাঁর নেতৃত্বে গড়ে উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। ঘুষ বাণিজ্য ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে পুরো বিদ্যুৎ ব্যবস্থাকে জিম্মি করে রেখেছে।

ঘুষ না দিলে হয়রানির শিকার হতে হয়, দপ্তরে দপ্তরে ঘুরতে হয় মাসের পর মাস। অভিযোগ রয়েছে, মিটার রিডিং না দেখেই অতিরিক্ত বিদ্যুৎ বিল তৈরি করে দেওয়া হচ্ছে। অভিযোগের সুরাহা তো দূরের কথা, নিরপরাধ গ্রাহকদের নামে বকেয়া বিলের মামলা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে অনেকেই আসল গ্রাহকই নন।

একটি সূত্র জানিয়েছেন, লাইন মেরামত ও নতুন সংযোগ প্রকল্পের বিল ওঠানোর সুযোগে প্রকৌশলী মজিদ ও তাঁর ঘনিষ্ঠ ঠিকাদাররা সিন্ডিকিটের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। ইতোমধ্যে উপজেলার হাসনাবাদ-ইলামেরগাঁও এলাকায় নতুন বিদ্যুৎ লাইন স্থাপনের নামে ২ লাখ টাকার প্রকল্পে আগেই ১ লাখ টাকা ঘুষ নেওয়ার একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে।

কাজের অনুমোদন থাকা সত্ত্বেও বাকি ১ লাখ ২৫ হাজার টাকা না দেওয়ায় প্রকল্পটি ইচ্ছাকৃতভাবে স্থগিত রাখা হয়েছে। এর আগে সম্প্রতি লাইন মেরামতের নামে ঘুষ বাণিজ্যে জড়িত দুজনকে হাতে-নাতে সেনাবাহিনী আটক করেছিল। কিন্তু স্থানীয় প্রভাবশালীদের তদবিরে চার্জশিটে সাক্ষীদের নাম বদলে নিরপরাধিদের জড়ানো হয়, ফলে সিন্ডিকেট আরও শক্তিশালী হয়ে ওঠে।

সম্প্রতি পৌরসভা এলাকায় ট্রান্সমিটার পরিবর্তনের জন্য ৩ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে। এছাড়া কার্ড মিটার অনিয়ম, বকেয়া বিলের জালিয়াতি, লাইনের অদক্ষ মেরামতের কারণে মানুষ ও গবাদি পশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে। যে কেউ সিন্ডিকেটের অন্যায়ের প্রতিবাদ করলে তার বিরুদ্ধে দায়ের করা হয় মামলা।

অভিযোগ রয়েছে, অনিয়মের দায়ে সিন্ডিকেটের অন্যতম পৃষ্ঠপোষক ও সাবেক নির্বাহী প্রকৌশলী আবদুল মালেককে পূর্বে শাস্তিমূলক বদলি করা হয়েছিল বান্দরবনে। এখন সেই একই পথে হাঁটছেন তাঁর উত্তরসূরি আবদুল মজিদ। যিনি এই দপ্তরকে আবারও দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন।

ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুক মিয়া বলেন, বিদ্যুৎ অফিসের দূর্ণীতি ও হয়রানী নতূন কোন বিষয় নয়। ওই দপ্তরের আলী হোসেন নামে এক কর্মচারীর অপসারন দাবী করে গেল ১৯ অক্টোবর এলাকাবাসীর ব্যানারে একটি মানববন্ধন করা হলেও নেয়া হয়নি কোন কার্যকরী ব্যবস্থা। এই সিন্ডিকেটের প্রধান হলো ওই দপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল মজিদ। তিনি এদের শাস্তি চান।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খাঁন বলেন, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে সোমবার ছাতক বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তবে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিষয়টি আপোষ নিম্পত্তির জন্য আমাকে বলছেন। অনিয়ম-দূর্ণীতির বিষয়গুলো খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবদুল কাদির।

গোবিপ্রবি প্রেসক্লাবে সংবাদ প্রকাশের পর সেই উজ্জ্বল চৌধুরীর বদলী

0

মঙ্গলবার (১১ই নভেম্বর) রেজিস্ট্রার মোঃ এনামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।এর আগে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতার এই ভাতিজা কর্মচারী নেতা থাকাকালীন তার বোন জামাই হোসাইন চৌধুরীকে ভুয়া তথ্য প্রদান ও কাগজপত্র দিয়ে চাকুরী নেন এই বিশ্ববিদ্যালয়ে।

এছাড়া কয়েক লক্ষাধিক টাকার অডিট আপত্তি সহ নানা অভিযোগে সমালোচিত এই কর্মকর্তার আপগ্রেডেশন নিয়েও আছে প্রশ্ন।

অভিযোগ আছে মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে ক্ষমতাবলে সেকশন অফিসার থেকে সহকারী রেজিস্ট্রার পদে আপগ্রেডেশন নেন তিনি। সম্প্রতি সরকারি এক অডিটে ধরা পরে এ তথ্য। ফলে প্রায় ৩ লক্ষ টাকার অডিট আপত্তি দেখায় অডিট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, উজ্জ্বল চৌধুরীর অবৈধভাবে আপগ্রেডেশন এবং ভুয়া ও জাল কাগজপত্র দাখিল করে বোন জামাইকে চাকরি দেওয়ার বিষয়ে গোবিপ্রবি প্রেসক্লাবের মাধ্যমে বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইৱেকট্রিক মিডিয়ায় নিউজ হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

এবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 

0

বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে এ ঘটনায় কাউকে সনাক্ত করা যায়নি। এই ঘটনায় একজন পথচারী আহত হয়েছে বলে জানা যায় এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় আহত ব্যক্তির বিস্তারিত জানা যায় যায়নি।

ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব বলেন, আমি পাশে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ একটি ককটেল ছুটে এসে এখানে পড়ে এবং আমি কিছুটা হকচকিয়ে উঠি। পরক্ষণেই বাইকের কাছে এসে দেখি বাইকের তেলের ট্যাংকি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ একজন ককটেলগুলো ছুড়েছে। আমরা প্রক্টোরিয়াল টিম পাঠিয়েছি। পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। আমরা সিসিটিভি ফুটেজ চেক করছি।

 

ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে তলব করলো বাংলাদেশ

0

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এক উচ্চপদস্থ কূটনৈতিক এই তথ্য জানিয়েছেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার মতো বক্তব্য প্রচারের সুযোগ করে দেওয়া দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ‘অসহায়ক ও অনভিপ্রেত’।

ভারতীয় কূটনীতিককে অনুরোধ জানানো হয় যেন তিনি নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিক ভাবে বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন।

 

ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে চিঠি

0

বুধবার (১২ নভেম্বর) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ট্রাইবুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সেনা সদর দপ্তরে আজকে চিঠি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিষয়ে রায় ঘোষণার তারিখ নির্ধারণ হবে।

এ রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। গত কয়েক দিনের অস্থিতিশীল পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

 

আরাকান আর্মি ধরে নিয়ে গেছে ১৩ বাংলাদেশি জেলেকে

0

বুধবার (১২ নভেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোটমালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার ঘাটের দু’টি ট্রলার সাগরে মাছ শিকারে যায়। এ সময় সেন্টমার্টিনের দক্ষিণে ধাওয়া করে ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির। একটি ট্রলারের মালিক শনাক্ত করা গেলেও আরেকটি মালিক কে তা খোঁজ নেওয়া হচ্ছে।

এদিকে, মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানায়, গত ২৮ অক্টোবর আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা ইউনিট সমুদ্রপথে টহল জোরদার করে। টহলের সময় আরাকান রাজ্যের জলসীমা অতিক্রম করে মাছ ধরতে থাকা কয়েকটি বাংলাদেশি ট্রলার শনাক্ত করা হয়। সেখানে তারা চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রায় ১৮৮ জন বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা আটক করে পরবর্তীতে মুক্তি দেওয়া হয়। কিন্তু এখন আইন অমান্য করার কারণে ফের এসব ট্রলার ধরা হচ্ছে বলে উল্লেখ করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন গণমাধ্যমকে বলেন, ট্রলারসহ কিছু জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি ট্রলার মালিকদের কাছ থেকে জেনেছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ধরে নিয়ে যাওয়া জেলেদের বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।

 

Verified by MonsterInsights