বুধবার (১২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করবে বলেও জানায় তার প্রেস উইং।
বুধবার (১২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করবে বলেও জানায় তার প্রেস উইং।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের পর নিয়োগ পাওয়া হাইকোর্টের ২২ অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার।
তারা হলেন— বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন,বিচারপতি মো. মনসুর আলম,বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা,বিচারপতি মো. যাবিদ হোসেন,বিচারপতি মুবিনা আসাফ,বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম,বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা,বিচারপতি মো. আবদুল মান্নান,বিচারপতি তামান্না রহমান খালিদী, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি মো. হামিদুর রহমান,বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথীকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন,বিচারপতি মো. তৌফিক ইনাম,বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ,বিচারপতি মো. সগীর হোসেন,বিচারপতি শিকদার মাহমুদুর রাজী। এর মধ্যে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন অসুস্থ থাকায় তিনি আজ শপথ নেননি।
একই সময়ে নিয়োগ পাওয়া বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় তাকে স্থায়ী করা হয়নি। পরবর্তীতে তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে সুপ্রিম কোর্ট থেকে।
২০২৪ সালের ৯ অক্টোবর ২৩ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে দেবাশীষ রায় চৌধুরী ছিলেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে দল গঠনের নিয়মে এসেছে বড় পরিবর্তন। আগের আসরগুলোর মতো এবারও প্লেয়ার ড্রাফটের পরিকল্পনা থাকলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নিলাম। আগামী ১৭ নভেম্বর হওয়ার কথা থাকলেও নিলামের তারিখ পিছিয়ে ২১ নভেম্বর নির্ধারণ করা হচ্ছে।
খেলোয়াড় কেনাবেচার নিয়মঃ-
খেলোয়াড়দের ক্যাটাগরি ও ভিত্তিমূল্যঃ-
স্থানীয় খেলোয়াড়দের রাখা হয়েছে ৬টি ক্যাটাগরিতে, যেখানে ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা। প্রতি ডাকে সর্বোচ্চ ৫ লাখ টাকা করে বাড়ানো যাবে। বিদেশি খেলোয়াড়দের জন্য থাকছে ৫টি ক্যাটাগরি সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলার, প্রতি ডাকে বাড়ানো যাবে সর্বোচ্চ ৫ হাজার ডলার।
স্কোয়াড গঠন ও একাদশে বিদেশি কোটাঃ-
পারিশ্রমিক প্রদানের নতুন নিয়মঃ-
সব মিলিয়ে, বিপিএলের এবারের নিলাম হতে যাচ্ছে আরও প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ এক আয়োজন, যেখানে দলগুলোর পরিকল্পনা ও কৌশলই নির্ধারণ করবে তাদের ভাগ্য।
বুধবার (১২ নভেম্বর) নতুন এই পে-স্কেল নিয়ে আরও একবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, নতুন পে কমিশন গঠনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে। তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে তারপরই কমিশন দিতে হবে। বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, আর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে।
পরবর্তী সরকার নতুন পে স্কেল দিবে কি না, এমন প্রশ্নে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গত ৮ বছরে এ বিষয়ে কিছু হয়নি, তাই আমরা উদ্যোগ নিয়েছি। তবে এখানে বাজেটের বিষয়ও আছে এবং সরকারের অন্যান্য সামাজিক খাতকেও বিবেচনায় নিতে হবে। পরবর্তী সরকার পে কমিশন দিবে না কেন? এটা তো যৌক্তিক।
এরপর আসন্ন রমজান উপলক্ষে মন্ত্রণালয়ের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, রোজার আগে সরবরাহ স্বাভাবিক রাখতে তেল ও চিনি আমদানি করা হবে।
নির্বাচনের ব্যাপারে অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন পর্যবেক্ষণ ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার ‘বডি অন ক্যামেরা’ কেনার বিষয়ে আলোচনা হয়েছে। পরের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। ইউএনডিপির মাধ্যমে নাকি অন্য কোনো মাধ্যমে কেনা হবে, সেটিও জানানো হবে।
ড. সালেহউদ্দিন আরও বলেন, বন্দরে অনেক পুরোনো গাড়ি আটকে আছে। বলেছি, সেগুলো স্ক্র্যাপ করে বিক্রি করে দিতে। কেননা, বাইরে বিক্রি করলে তা পরিবেশের জন্য ক্ষতিকর হবে।
এছাড়া, সংশোধিত বাজেটের আকার কমানো হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।
মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তালা লাগানোর ঘটনাগুলো ঘটেছে চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট এবং বিজ্ঞান ভবনে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ফেসবুকে এসব স্থাপনার তালাবদ্ধ ছবিসহ একটি পোস্টে লেখেন, ‘১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। লকডাউন বিএসএল—চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেইট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।’
একই ছবি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম আল আমিন আহমেদ লেখেন, ‘দেখে শান্তি পেলাম! ঢাকা বিশ্ববিদ্যালয়ে লকডাউন, বিএসল। ১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন।’
তিনি আরও লেখেন, ‘এ দেশের সকল স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতাবিরোধী অপশক্তির হাত থেকে মুক্ত করে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষের শক্তির অবস্থান নিতে হবে। লকডাউন বিএসল, তালা লাগানো হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘তালা লাগানোর ঘটনাটি সত্য। সকালে আমরা তালাগুলো খুলে ফেলেছি। ক্যাম্পাসে নিরাপত্তা আরও জোরদার করার জন্য কাজ করছি এবং সিকিউরিটি অফিসারকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, ঘটনাটির তদন্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে তার কথা হয়েছে। তবে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে গণমাধ্যমের পক্ষ থেকে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা যায়নি।
ডিম এমন এক খাবার, যা সাশ্রয়ী দামে সহজলভ্য এবং পুষ্টিগুণে ভরপুর। প্রোটিন, ভিটামিন, খনিজ ও প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডে সমৃদ্ধ এই খাবারটি সকালের নাস্তা থেকে রাতের খাবার— সব জায়গাতেই
মানিয়ে যায়।
তবে, অনেকেই প্রশ্ন করেন যে, প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম রাখলে শরীরে কী ঘটে? এ প্রসঙ্গে এবার বিশেষজ্ঞরা জানালেন, টানা এক মাস নিয়মিত ডিম খেলে শরীর ও মন— দুইয়ের মধ্যেই দেখা দেয় বেশ কিছু ইতিবাচক পরিবর্তন। এনডিটিভির এক প্রতিবেদনে সেই পরিবর্তনগুলোর কথা জানানো হয়েছে।
১. পেশি গঠন ও শক্তি বৃদ্ধি
ডিম হলো সম্পূর্ণ প্রোটিনের উৎস, যেখানে শরীরের জন্য প্রয়োজনীয় নয়টি অ্যামাইনো অ্যাসিডই রয়েছে। এসব উপাদান পেশি গঠনে ও ক্ষত সারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘পোল্ট্রি সায়েন্স’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, নিয়মিত ডিম খেলে শরীরের পেশি বৃদ্ধি পায় এবং ব্যায়ামের পর দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করে।। সকালে দুটি সেদ্ধ ডিম খেলে দিনভর শক্তি পাওয়া যায় এবং শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ হয়।
২. হৃদ্স্বাস্থ্যের উন্নতি ঘটে
একসময় ধারণা ছিল, ডিম খেলে রক্তে কোলেস্টেরল বেড়ে যায়। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, পরিমিত পরিমাণে ডিম খেলে বরং হৃদ্স্বাস্থ্যের উন্নতি হয়। বিশেষজ্ঞদের মতে, ডিমে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও কোলিন শরীরের প্রদাহ কমিয়ে হৃদ্রোগের ঝুঁকি হ্রাস করে। পুষ্টিবিদদের পরামর্শ, সুস্থ প্রাপ্তবয়স্করা দৈনিক এক থেকে দুটি ডিম খেলে কোনো ঝুঁকি থাকে না।
৩. তীক্ষ্ণ হয় মস্তিষ্ক ও দৃষ্টি
ডিমের কুসুমে থাকা কোলিন নামক উপাদান মস্তিষ্কের স্মৃতিশক্তি, মনোযোগ ও মানসিক স্বচ্ছতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি এতে থাকা লুটেইন ও জিয়াজ্যানথিন চোখের দৃষ্টি ভালো রাখে এবং বয়সজনিত দৃষ্টিক্ষীণতা কমায়। তাই নিয়মিত ডিম খেলে মনোযোগ বাড়ে, ক্লান্তি কমে এবং মানসিক সতেজতা বজায় থাকে।
৪. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
ওজন কমাতে চাওয়া অনেকেই এখন ডিমকে রাখছেন দৈনন্দিন খাদ্যতালিকায়। কারণ, ডিমে থাকা উচ্চমাত্রার প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমে যায়। গবেষণায় দেখা গেছে, সকালের নাস্তায় ডিম খাওয়া মানুষরা সারাদিনে তুলনামূলক কম ক্যালরি গ্রহণ করেন। তবে সেদ্ধ বা ভাপা ডিম খাওয়াই সবচেয়ে উপকারী, ভাজা বা ঘি-তেলে রান্না করা ডিম নয়।
৫. চুল ও ত্বকে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা
ডিমে থাকা বায়োটিন, ভিটামিন ডি ও অ্যামাইনো অ্যাসিড চুল, ত্বক ও নখের জন্য দারুণ উপকারী। বায়োটিন চুল পড়া কমায় এবং ভেঙে যাওয়া ঠেকায়। আবার প্রোটিন কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বক রাখে টানটান ও উজ্জ্বল। গবেষণায় আরও বলা হয়েছে, ডিমের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা দেয় এবং বার্ধক্যের ছাপ দেরিতে আনে।
কাজের ফাঁকে কফি খেলে শরীর-মন দুই-ই ভালো থাকে। তবে দিনে অতিরিক্ত কফি খাওয়া ঠিক নয় বলছেন বিশেষজ্ঞরা। কফির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের জন্য উপকারী। তবে কিছু বিষয়ে সতর্ক
থাকতে হবে।
দেখে নিন ত্বকের জন্য কফির উপকারিতা-
১. অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর: এটি ত্বককে ফ্রি র্যাডিক্যাল ক্ষতি থেকে রক্ষা করে।
২. রক্ত সঞ্চালন বাড়ায়: ফলে ত্বক সতেজ ও উজ্জ্বল দেখায়।
৩. কফি স্ক্রাব হিসেবে ব্যবহার: মৃত কোষ দূর করে ত্বক মসৃণ করে।
তবে অতিরিক্ত কফি খেলে-
১. শরীরে ডিহাইড্রেশন হতে পারে, যা ত্বককে শুষ্ক ও নিস্তেজ করে তুলতে পারে।
২. ঘুমের ঘাটতি ঘটলে ত্বক ক্লান্ত ও কালচে দেখাতে পারে (বিশেষ করে চোখের নিচে)।
৩. চিনি ও দুধ বেশি দিলে ব্রণ বা ত্বকের সমস্যাও বাড়তে পারে।
তাই দিনে ১–২ কাপ ব্ল্যাক কফি বা অল্প দুধ–চিনি মিশিয়ে খাওয়া নিরাপদ ও উপকারী।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতেও রাজধানীর সূত্রাপুর ও মিরপুর বেড়িবাঁধে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া বেশ কয়েকটি স্থানে ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনা। পুলিশ বলছে, ঢাকার বাইরে থেকে
এসে এসব নাশকতা করা হচ্ছে।
রাজধানীর সূত্রাপুরের ফায়ার সার্ভিসের গেটের সামনে মঙ্গলবার সন্ধ্যায় দাঁড়িয়ে ছিল মালঞ্চ পরিবহনের একটি বাস। হঠাৎ যানবাহটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই বাসটি পুড়ে ছাই হয়ে যায়। বাসটি ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে রাতে মিরপুর বেড়িবাঁধে আশুলিয়া পরিবহনের একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা।
যানবাহনে আগুন দেয়ার ঘটনা ছাড়াও রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। গুলিস্তানের জিরো পয়েন্টে রাত ৯টায় ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ ঘটানোর পরই দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
রাত ১০টার পর ককটেল বিস্ফোরণ ঘটে হাতিরঝিলের রেইনবো ক্রসিংয়ে। একই সময়ে ককটেল বিস্ফোরণ হয় কারওয়ান বাজারের মাছের আড়তের সামনেও।
একের পর এক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনী। গুলিস্তানের জিরো পয়েন্ট, কাকরাইল মোড়, কারওয়ান বাজারসহ মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে রাতভর তল্লাশি চালায় পুলিশ।
হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান জানান, মোটরসাইকেল বা সিএনজিতে কোনো সন্দেহজনক কিছু পেলে দেখা হচ্ছে। কোনো বিস্ফোরক দ্রব্য বা অবৈধ কিছু আছে কিনা সেগুলো চেক করা হচ্ছে।
ডিএমপির তথ্য বলছে, গত এক সপ্তাহে রাজধানীতে ২০টির বেশি ককটেল বিস্ফোরণ ও ১১টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা চলছে, তবে রাজধানীতে শঙ্কার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী।
মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ আশ্বাস দেন।
ডিএমপি কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। গত তিন দিনে রাজধানীতে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত ৫৫২ জন গ্রেফতার করেছে ডিএমপি। তবে গ্রেফতারদের অধিকাংশই রাজধানীর বাইরে থেকে আসা।
হেলমেট ও মাস্ক পরে হামলা চালানো হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, এসব কাজে অপ্রাপ্ত বয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে।
অপরিচিত কাউকে আশ্রয় না দেয়ার আহ্বান জানিয়ে রাজধানীবাসীর উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, নিজের যানবাহন অন্য কাউকে দেয়ার আগে ও আগন্তুক কাউকে সন্দেহ হলে পুলিশকে জানাবেন।
যানবাহন অরক্ষিত না রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, অরক্ষিত বাসেই আগুন দেয়া হয়েছে। কম প্যাসেঞ্জারবাহী বাসে আগুন দেয়া হচ্ছে। এ অবস্থায় নাশকতাকারীদের দমনে জনগণের সহযোগিতা চাই। নাশকতাকারীদের প্রতিহত করবে ঢাকাবাসী।
বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময় দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭০ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে স্থায়ী বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে স্থায়ী করা বিচারপতিদের তালিকায় নাম নেই বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর। প্রজ্ঞাপনে তার ব্যাপারে কিছুই বলা হয়নি।
যারা স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন তারা হলেন—বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি মো. আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি মো. হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথিকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী। এর আগে গত বছরের ৮ অক্টোবর তাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এসব অতিরিক্ত বিচারকের মেয়াদ হবে শপথ নেওয়ার দিন থেকে দুই বছর। তবে এক বছরের মাথায় স্থায়ী নিয়োগের প্রজ্ঞাপনে বিচারপতি দেবাশীষ রায়ের ব্যাপারে কিছুই বলা হয়নি।
This website uses cookies to ensure you get the best experience on our website. আরও জানতে