সোমবার, অক্টোবর ৫, ২০২৬
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

আলী রিয়াজ হলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী 

0

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস অধ্যাপক আলী রীয়াজকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন।

বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন আলী রিয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

উল্লেখ্য, অধ্যাপক রিয়াজ জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান পদে দায়িত্ব পান। এরপর গত ফেব্রুয়ারিত তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি করা হয়।

 

সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত: সিইসি

0
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিন জুলাই সনদ বাস্তবায়নের গণভোট নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ইসির মতামত কী, নির্বাচন অনুষ্ঠান করা চ্যালেঞ্জ হবে কি না, সংসদ নির্বাচনের ওপর কোনো প্রভাব পড়বে কি না— এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এখানে আমি সংলাপে ছিলাম। আমি বক্তব্য শুনিনি। কী বলেছেন, কোন লাইনে বলেছেন আমি জানি না।

তিনি বলেন, যেহেতু আমি শুনিনি, বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক হবে না। আমরা ফরমালি বিষয়গুলো জানলে, এক্সারসাইজ করে, সবাই বসে কমিশনে আলাপ-আলোচনা করে আমাদের মতামত দিতে পারবো। এখন মতামত দেওয়া যথার্থতা হবে না। আমি বক্তৃতাটাই শুনিনি আসলে। আমি মতামত দিতে চাই না।

 

জাতীয় ঈদগাহের পাশে পাওয়া গেলো ড্রামভর্তি খণ্ডিত মরদেহ

0

আজ ‎বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।খালিদ মনসুর বলেন, আজ দুপুর আড়াইটায় একটি ভ্যানে করে ড্রামগুলো রেখে যাওয়া হয়। ড্রামের ভেতর থেকে কয়েকটি খণ্ড করা একটি মরদেহ উদ্ধার করি। কার মরদেহ সেটি এখনও শনাক্ত করা যায়নি। তবে কে বা কারা ড্রামগুলো রেখে গেছে তা আমরা শনাক্তের চেষ্টা করছি।

জানা গেছে, বিকেলে ড্রামগুলো রাখা দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ড্রামগুলো খুলে প্রথমে চাল দেখতে পায়। চালগুলো মাটিতে ঢেলে দেওয়ার পর ভেতর থেকে মানুষের খন্ডিত অংশ বের হয়ে আসে।

এ ঘটনার তদন্ত করছেন উপপরিদর্শক (এসআই) মাজিবুল আলম। তিনি বলেন, দুটি ড্রামের ভেতর থেকে কয়েকটি খণ্ড হওয়া মরদেহ পাওয়া গেছে। আমরা সিসিটিভির ফুটেজ দেখার চেষ্টা করছি। বিষয়টি তদন্ত করছি।

গণভোটে অন্তর্ভুক্ত থাকবে যেসব বিষয় 

0

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান তিনি।ড. মুহাম্মদ ইউনূস বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্থে একইদিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি।

তিনি বলেন, আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। প্রশ্নটি হবে এ রকম—আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন?

ক. নির্বাচনের সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।

খ. আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।

গ. সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার-সহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।

ঘ. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।

গণভোটের দিন এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে আপনি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে আপনার মতামত জানাবেন।

গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে।

 

ডেঙ্গু আরও ৫ প্রাণ জনের কেড়ে নিলো 

0

বুধবার (১২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, গত একদিনে (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৩ জন, খুলনা বিভাগে ৮৯ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৪৬ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৮২ জন (সিটি কর্পোরেশনের বাইরে),  রংপুর বিভাগে ৫ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে তিনজন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ১ হাজার ৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭৭ হাজার ৯৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২৩ জনের।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

 

বিটরুট নিয়মিত খেলে মিলবে যেসব উপকার

0

সুপার ফুড হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে বিটরুট। এই রঙিন সবজি শরীরের নানা উপকারে আসে। এতে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানো থেকে শুরুকরে ত্বক, হৃদযন্ত্র ও মস্তিষ্কের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিটরুটে রয়েছে ক্যালসিয়াম, ফাইবার, ম্যাগনেশিয়াম, আয়রন, জিংক, আয়োডিন, ভিটামিন এ, বি৬, সি, ম্যাঙ্গানিজ, ফোলেট, রিবোফ্লাবিন ও পটাশিয়ামসহ নানা উপকারী উপাদান। নিয়মিত এই সবজি খেলে নিচের উপকারগুলো পাওয়া যায়:

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর:-
বিটরুট বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সবজির একটি। এটি শরীরকে ক্ষতিকর অক্সিডেশন প্রক্রিয়ার প্রভাব থেকে রক্ষা করে।

ক্যানসার প্রতিরোধে সহায়ক:
বিটরুটে থাকা উদ্ভিদ রঙ্গক ‘বেটাসায়ানিন’ শুধু এর উজ্জ্বল লাল রঙের জন্য নয়, বরং মূত্রাশয় ক্যানসারসহ কিছু ক্যানসারের বিকাশ রোধেও সহায়তা করে। এতে থাকা ফেরিক অ্যাসিডসহ বিভিন্ন ক্যানসার প্রতিরোধী যৌগ শরীরকে সুরক্ষা দেয়।

প্রদাহ কমায়:
বেটালাইনস নামক উপাদান প্রদাহের লক্ষণ কমাতে সাহায্য করে। হাঁটুর ব্যথা বা জয়েন্টের ফোলাভাব কমাতেও এটি কার্যকর।

রক্তচাপ নিয়ন্ত্রণে:-
বিটরুটে থাকা প্রাকৃতিক নাইট্রেট রক্তনালী শিথিল করে রক্তপ্রবাহ উন্নত করে এবং রক্তচাপ কমায়। ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে যায়।

শক্তি বৃদ্ধি করে:-
ব্যায়ামের পর পেশি ক্লান্ত হয়ে পড়লে বিটরুটের নাইট্রেট পেশি কোষে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে দ্রুত শক্তি ফিরিয়ে আনে।

হজমে সহায়ক:-
বিটরুটে থাকা ফাইবার ও বেটাওয়েন অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার কার্যকারিতা বাড়ায়, ফলে হজম প্রক্রিয়া উন্নত হয়।

অন্ত্রের সুরক্ষায়:-
গ্লুটামিন নামক অ্যামিনো অ্যাসিডের অন্যতম উৎস বিটরুট। এটি অন্ত্রের আস্তরণকে আঘাত বা সংক্রমণ থেকে রক্ষা করে।

মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়:-
গবেষণায় দেখা গেছে, নিয়মিত ব্যায়াম ও বিটরুট খাওয়ার অভ্যাস মস্তিষ্কের ফ্রন্টাল লোবে রক্তপ্রবাহ বাড়িয়ে মানসিক সতেজতা বজায় রাখে।

মেনোপজ পরবর্তী সুস্থতায়:-
মেনোপজের পর নারীদের রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ে। এই সময় নাইট্রেট সমৃদ্ধ বিটরুট খাদ্যতালিকায় রাখলে তা শরীরকে সুরক্ষিত রাখতে সহায়ক।

রক্ত সঞ্চালন উন্নত করে:-
আঙুল ও পায়ে রক্ত সঠিকভাবে না চললে ব্যথা বা অসাড়তা দেখা দেয়। বিটরুটের রস রক্ত সঞ্চালন উন্নত করে এই সমস্যা দূর করতে সাহায্য করে।

চিকিৎসকরা বলছেন, নিয়মিত খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে বিটরুট যুক্ত করলে সার্বিকভাবে শরীরের কর্মক্ষমতা, ত্বকের সৌন্দর্য ও মানসিক সতেজতা বাড়ে।

 

গণভোট হবে নির্বাচনের দিনই 

0

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।দুপুর আড়াইটার পর তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য শুরু করেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করেছে।

মুহাম্মদ ইউনূস বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। একইসঙ্গে গণভোটও হবে। এতে সময় ও খরচ কম হবে।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের চলমান সংস্কার নিয়ে কারও মধ্যে মতবিরোধ নেই। সবাই সংস্কারের পক্ষে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ বা মতপার্থক্য থাকলেও সংস্কারের প্রশ্নে সবাই এক।

তিনি বলেন, গত ৯ মাস ধরে রাষ্ট্র গঠনের জন্য জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের গুরুত্বপূর্ণ ৩০টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। এটি ভবিষ্যত রাজনীতির জন্য আশাব্যঞ্জক। এজন্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাচ্ছি।

 

২৮৯ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ

0

তৃতীয় দিনের দ্বিতীয় সেশনও শেষ, তবে এখনও ব্যাট করে যাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনে চা বিরতিতে যাওয়ারআগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৫৭৫ রান। ২৮৯ রানের লিড পেয়েছে টাইগাররা। ক্রিজে আছেন হাসান মুরাদ (১২*) এবং হাসান মাহমুদ (১০*)।

প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও ৩টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। লিটন ওয়ানডে মেজাজে ব্যাট করে ৬০ রান করে আউট হওয়ার পর মিরাজকে নিয়ে জুটি বাধেন শান্ত। তবে তাদের জুটি বেশি বড় হয়নি।

ক্যারিয়ারের অষ্টম শতক হাঁকিয়েই বিদায় নেন শান্ত। চলতি বছরে তৃতীয় টেস্ট সেঞ্চুরি করলেন বাংলাদেশ অধিনায়ক। মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৭ রান করে আউট হন তিনি।

এখন ক্রিজে রয়েছেন হাসান মুরাদ ও হাসান মাহমুদ। চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেট হারিয়ে ৫৭৫ রান। আয়ারল্যান্ডের স্পিনার ম্যাথু হামফ্রেস ৪টি উইকেট পেয়েছেন।

এদিকে, দেশের মাটিতে টেস্টে সর্বোচ্চ দলীয় স্কোর করলো বাংলাদেশ। এর আগে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ৫৬০ রান করেছিলো বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান ৬৩৮। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে এই সংগ্রহ পেয়েছিল তারা।

আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের টেস্টে ক্রিকেটে নানা রেকর্ড ভেঙ্গেছে টাইগাররা। টেস্টে এই প্রথম বাংলাদেশের প্রথম চার ব্যাটার অর্ধশতক কিংবা শতকের দেখা পেলেন। এছাড়াও, এখন পর্যন্ত বাংলাদেশের পাঁচ ব্যাটার অন্তত অর্ধশতকের দেখা পেয়েছে। যা টেস্টে বাংলাদেশের ক্রিকেট পঞ্চমবার দেখল। আর একজন ব্যাটসম্যান ফিফটির দেখা পেলেই নতুন রেকর্ড গড়বে তারা।

নিষিদ্ধ আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিল শিবির

0

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে তারা গুলিস্তানে সমবেত হয়ে আওয়ামী লীগের অফিসে আগুন ধরিয়ে দেয়।এর আগে শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে রাজধানীর গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।

এ সময় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানার ঝুলতে দেখা যায়। ব্যানারের নিচে নেতা-কর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে লাঠি হাতে অবস্থান নিয়েছেন।

গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ভবনটি কিছুদিন পরিত্যক্ত থাকার পর সেখানে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ স্থাপন করে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিরা।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন। এ মামলার রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এদিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলার অপর দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যরা।

 

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর

0

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে তিনি এই আদেশে স্বাক্ষর করেন।এই আদেশের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো যে সংস্কার প্রস্তাবগুলো চূড়ান্ত করে জুলাই সনদে অন্তর্ভুক্ত করেছে, সেগুলোর বিষয়ে জনগণের রায় নেওয়া হবে সেই গণভোটে।

এদিকে, জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করছে।

এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

Verified by MonsterInsights