সোমবার, অক্টোবর ৫, ২০২৬
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

বাবা হাসপাতালের বিছানায়,ঢাকায় মিললো ছেলের লাশ

0

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে নীল রঙের দুটি ড্রামের ভেতর থেকে ২৬ টুকরা খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে পরিচয় শনাক্ত করা না গেলেও

পরে ফিঙ্গার প্রিন্ট বিশ্লেষণ করে তার পরিচয় বের করে সিআইডির ক্রাইম সিন ইউনিট।

তিনদিন আগে অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে বন্ধু জরেজ মিয়ার সঙ্গে রংপুর থেকে ঢাকায় আসেন কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক। এরপর আশরাফুলকে যতবারই তার স্ত্রী লাকী বেগম ফোন করেন, সেটা রিসিভ করেন জরেজ। স্বামীর খোঁজ করলেই তাকে অন্যপ্রান্ত থেকে জানানো হতো, আশরাফুল ব্যস্ত আছেন।

ফোনে স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে শেষ পর্যন্ত থানায় যান আশরাফুলের স্ত্রী লাকী বেগম। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন ঢাকায় তার খণ্ডিত মরদেহ উদ্ধার হয়েছে।

খুন হওয়া আশরাফুলের শ্যালক আব্দুল মজিদ বলেন, আমার বোন জামাই তার বাবাকে রংপুরে একটি হাসপাতালে রেখে মঙ্গলবার মালয়েশিয়া ফেরত বন্ধু জরেজ মিয়ার সঙ্গে ঢাকায় যান। বুধবার বিকেল ৫টায় আশরাফুলের সঙ্গে বোনের শেষ কথা হয়। এরপর আর যোগাযোগ হয়নি। তাই বৃহস্পতিবার বিকেলে বদরগঞ্জ থানায় জিডি করতে যান বোন। এখানে গিয়ে জানতে পারি আশরাফুল ঢাকায় খুন হয়েছেন।

আব্দুল মজিদ বলেন, শেষ কথায় বাবাকে হাসপাতাল থেকে নিয়ে আসার কথা বলেন আশরাফুল। এরপর থেকে আশরাফুলকে কল দিলে তার বন্ধু জরেজ ধরে। আর বলে, ‘আশরাফুল ব্যস্ত আছে, কালেকশনে গেছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরেও ফোন দেওয়ার পর জরেজ ফোনটি রিসিভ করে। কিন্তু তিনি আশরাফুলকে ফোনটি দিচ্ছিলেন না। এ জন্য আমার বোন জরেজের স্ত্রীর কাছে যায়। তিনি জরেজকে ফোন দিলে জরেজ তার স্ত্রীকে বলেন আশরাফুলের ফোন ড্রেনে কুড়ায় পাইছে। এরপর বোনসহ থানায় আসি। এসে শুনি তাকে খুন করছে।তার লাশ উদ্ধার হইছে ঢাকায়। এ কথা শোনার পর আমার বোন তো পাগল হয়ে গেছে । আমরা হত্যাকারীর বিচার চাই।

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান বলেন, নিহত আশরাফুল হকের স্ত্রী স্বজনেরা থানায় এসেছিল। তাদের কাছ থেকে আমরা বিভিন্ন প্রকার তথ্য নিয়েছি। সেগুলো দিয়ে ওসি রমনা ও শাহবাগকে সহযোগিতা করছি। এ ঘটনায় ঢাকাতে মামলা হচ্ছে। নিহতের পরিবার সেখানে যাচ্ছে।

পরিবার সূত্রে জানা গেছে, আশরাফুল হক হিলি থেকে কাঁচামাল কিনে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় পাইকারি বিক্রি করতেন। আর তার বন্ধু জরেজ মিয়া শ্যামপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন তিনি; দেশে আসার পর আশরাফুল হকের সঙ্গে ঘুরতেন। আশরাফুলের কাছ থেকে মোটা অংকের টাকা ধার চেয়েছিলেন জরেজ।

আশরাফুলের গ্রামবাসীরা জানিয়েছেন, তিনি সহজসরল প্রকৃতির মানুষ ছিলেন। গ্রামের বিভিন্ন গরীব-অসহায় মানুষদের পাশে থাকার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় কাজে তিনি সবসময় সহযোগিতা করতেন।

স্থানীয় ইউপি সদস্যসহ আশরাফুল হকের পরিচিত কয়েকজন জানান, গত মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন আশরাফুল। সেখানে জমির রেজিস্ট্রি করতে ওয়ারিশ সনদ সংগ্রহ করেন। ওই দিন সন্ধ্যায় তিনি স্থানীয় মসজিদে মাগরিবের নামাজও আদায় করেন। এরপর রাতে তার অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে বন্ধু জরেজ মিয়ার সঙ্গে ঢাকায় যান।

আশরাফুল হকের (৪২) বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। তার বাবা মো. আব্দুর রশিদ ও মা মোছা. এছরা খাতুন। আশরাফুল ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ ও আলু আমদানির ব্যবসা করতেন। এ কাজে তার সরকারি লাইসেন্সও ছিল।

 

বড় নিয়োগ হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে 

0

কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের অধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক বা মনোটেকনিক ইনস্টিটিউটগুলো ও আঞ্চলিক পরিচালকের কার্যালয়গুলোয় এসব নিয়োগ দেওয়া হবে।

পদের নাম ও বিবরণ
১. ফার্মাসিস্ট
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড–১১)

২. হিসাবরক্ষক
পদসংখ্যা: ৪
গ্রেড ও বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)

৩. উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৪
গ্রেড ও বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৪. ইউডিএ কাম ডাটা প্রসেসর
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৫. হিসাবরক্ষক
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৬. কোষাধ্যক্ষ
পদসংখ্যা: ৫
গ্রেড ও বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৭. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫
গ্রেড ও বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৮. লাইব্রেরিয়ান
পদসংখ্যা: ৪
গ্রেড ও বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৯. কম্পাউন্ডার
পদসংখ্যা: ৪
গ্রেড ও বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

১০. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২৭
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

১১. স্টোরকিপার (সার্ভে)
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

১২. ডাটা প্রসেসর
পদসংখ্যা: ২৯
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

১৩. এলডিএ কাম ডাটা প্রসেসর
পদসংখ্যা: ৩
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

১৪. হিসাব সহকারী
পদসংখ্যা: ৯
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

১৫. এলডিএ কাম ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

১৬. এলডিএ কাম টাইপিস্ট
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

১৭. সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার
পদসংখ্যা: ১১
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

১৮. ক্যাশ সরকার
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
১৯. স্কিল্ডম্যান
পদসংখ্যা: ৮
গ্রেড ও বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড–১৯)

২০. অফিস সহায়ক
পদসংখ্যা: ৯৬

গ্রেড ও বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)

বয়সসীমা
১ নভেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
*৭, ১০ ও ১৬ নম্বর পদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আবেদন ফি: ১ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা।
২ থেকে ১৭ নম্বর পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।
১৮ থেকে ২০ নম্বর পর্যন্ত ও সব পদের অনগ্রসর নাগরিক প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
*আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ১৩ নভেম্বর ২০২৫, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ৩ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা।

 

বাড়ছে শীতের তীব্রতা,কমতে পারে তাপমাত্রা

0

আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস, আর এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। তাপমাত্রা আরও কমাপাশাপাশি চলতি মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি। গত মঙ্গলবার সকাল ৬টা ও ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায়।

এদিকে, তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় রাত ও সকালে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। গরম কাপড় ছাড়া বাইরে বের হওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

পঞ্চগড় শহরের ওষুধ ব্যবসায়ী মো. সাইদুল ইসলাম বলেন, রাত ও সকালে এমন ঠান্ডা থাকে যে ভারী কাপড় না পরলে বাইরে দাঁড়ানোই কঠিন হয়ে যায়।

রিকশাচালক মফিজ আলী বলেন, সকালে কাজ শুরু করতে গেলে হাত-পা জমে আসে। তবে সূর্য উঠলেই একটু স্বস্তি পাওয়া যায়।

স্থানীয়দের মতে, হিমালয়ের ঠান্ডা বাতাসের প্রভাবেই জেলায় তাপমাত্রা দ্রুত কমছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, উত্তর দিক থেকে হিমালয়ের ঠান্ডা বাতাস প্রবেশ করছে। ফলে আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসের শেষ দিকে হালকা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে খালেদা জিয়ার

0
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

আজ শুক্রবার (১৪ নভেম্বর) থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাবেন দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনাজপুরের সদরে অবস্থিত শিশু একাডেমিতে আয়োজিত জরুরি সভায় এই ঘোষণা দেয় জেলা বিএনপি।

এ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়—বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচারণা আগামীকাল থেকে শুরু করা। একই দিনে প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা বিষয়ক লিফলেট বিতরণ করা হবে। আগামী কয়েক দিনের মধ্যে সকল অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে নিয়ে আরেকটি সভার আয়োজন করা হবে।

সভায় ডা. জাহিদ হোসেন বলেন, নির্বাচনের দিন গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে মিলিয়ে আয়োজন করার ঘোষণা দেওয়া হয়েছে, যা জনআকাঙ্ক্ষার প্রতিফলন।

তিনি বলেন, এই উদ্যোগে সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হবে।

তিনি আরও বলেন, তরুণ ভোটারদের বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে—১২ কোটি ভোটারের মধ্যে প্রায় ৪ কোটি তরুণ। তাই তাদের কাছে কীভাবে পৌঁছানো যায়, সে দিকে মনোযোগ দেওয়া হচ্ছে।

 

জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য কেন্দ্রের সচিবদের ২৪ টি নির্দেশনা

0

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ নির্দেশনাগুলো জারি করেছেন।আন্তঃশিক্ষা বোর্ডের ২৪ জরুরি নির্দেশনা

১. জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫–এর সব পরীক্ষার্থী অষ্টম শ্রেণির পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে পূর্ণ নম্বর ১০০ ও পূর্ণ সময় ৩ ঘণ্টা এবং বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫০+৫০ নম্বরে ১.৩০ মিনিট + ১.৩০ মিনিট সময়ে অংশগ্রহণ করবে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।

২. পরীক্ষা শুরুর ‘সাত দিন’ আগে ট্রেজারিতে বা খানা লকারের ট্রাংকে রক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সঙ্গে প্রশ্নপত্রের বিবরণী তালিকা ঠিকভাবে যাচাই করতে হবে। প্রশ্নপত্রের প্যাকেট যাচাইয়ের সময় সংশ্লিষ্ট ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, কেন্দ্রের সচিব ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা অবশ্যই উপস্থিত থাকবেন।

৩. প্রশ্নপত্রের দুই সেট পরীক্ষার তারিখ অনুসারে সেটভিত্তিক আলাদা করে ‘সিকিউরিটি’ খামে প্যাকেট করতে হবে।

৪. কোনো কেন্দ্রে আসন অনুপাতে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে উক্ত কেন্দ্রের পাশের শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘সাব সেন্টার’ করে পরীক্ষা গ্রহণ করা যাবে।

৫. প্রশ্নপত্রের প্যাকেট যাচাইয়ের দিনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তারিখভিত্তিক প্রশ্নপ্রত্রের প্যাকেট সাজিয়ে ‘সিকিউরিটি’ খামের গাম লাগাতে হবে। পরে কার্টন টেপে যথাযথভাবে মুড়িয়ে নিতে হবে এবং ‘সিকিউরিটি’ খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড অবশ্যই লিখতে হবে। এ বিষয়ে কোনো রকম ভুল বা ত্রুটি পরিলক্ষিত হলে তা কেন্দ্রের সচিবের দায়িত্বে অবহেলা বলে গণ্য হবে।

৬. ট্রেজারি থেকে পরীক্ষার দিনগুলোয় ট্রেজারি অফিসারের কাছ থেকে ওই দিনের প্রশ্নপত্রের ‘সিকিউরিটি’ খাম দুই সেট গ্রহণ করতে হবে।

৭. অত্যন্ত সতর্কতার সঙ্গে থানা বা ট্রেজারি থেকে ‘পুলিশ’ প্রহরাসহ প্রশ্নপত্রের প্যাকেট (সিকিউরিটি খাম) কেন্দ্রে আনতে হবে।

৮. প্রশ্নপত্র ব্যবহারের এসএমএস মোতাবেক সেট ব্যবহার করতে হবে এবং এসএমএস পাওয়ার পর প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে। অব্যবহৃত সেটের প্রশ্নপত্রের খাম অক্ষত অবস্থায় উপজেলা কমিটির কাছে জমা দিতে হবে। উপজেলা কমিটি জেলা কমিটির কাছে জমা দেবে।ৎ

৯. কেন্দ্রের সচিব ব্যতীত অন্য কেউ মুঠোফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ছবি তোলা যায় না, এমন মুঠোফোন কেন্দ্রের সচিব ব্যবহার করতে পারবেন।

১০. প্রতি ২০ পরীক্ষার্থীর জন্য ‘একজন’ কক্ষ পরিদর্শক পরীক্ষাকক্ষে দায়িত্ব পালন করবেন এবং প্রতিটি কক্ষে কমপক্ষে ‘দুজন’ করে দায়িত্ব পালন করবেন।

১১. পরীক্ষার্থীর আসনব্যবস্থা কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে করতে হবে।

১২. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে পরীক্ষাকক্ষে অবশ্যই প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময়ের পর কোনো পরীক্ষার্থী এলে কেন্দ্রের সচিব বিশেষ বিবেচনায় রেজিস্ট্রার খাতায় রোল নম্বর ও অন্যান্য তথ্য লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে পারবেন। পরীক্ষা শেষে সংশ্লিষ্ট বোর্ডে রেজিস্ট্রার খাতাটি জমা দিতে হবে।

১৩. পরীক্ষা শুরুর আগে পরীক্ষাকেন্দ্রের বাইরে পরীক্ষার্থী, অভিভাবক বা অন্য কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে; প্রয়োজনে হ্যান্ডমাইক ব্যবহার করতে হবে, সম্ভব হলে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।

১৪. কেন্দ্রের সচিবেরা তাঁর কেন্দ্রের আওতাভুক্ত বিদ্যালয়ের প্রবেশপত্র নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করবেন এবং দ্রুততম সময়ে প্রবেশপত্র প্রতিটি বিদ্যালয়ের প্রধানের কাছে ‘হস্তান্তর নিশ্চিত’ করবেন।

১৫. পরীক্ষার্থীর প্রবেশপত্রে কোনো ভুল বা ত্রুটি থাকলে, তা অবশ্যই প্রবেশপত্র গ্রহণের ও কর্মদিবসের মধ্যে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শাখা থেকে সংশোধন করতে হবে।

১৬. ত্রুটিপূর্ণ উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করা যাবে না।

১৭. পরীক্ষার্থীর হাজিরা শিটে উপস্থিতির স্বাক্ষর নিতে হবে। কোনো পরীক্ষার্থী অনুপস্থিত থাকলে নির্দিষ্ট তারিখ ও বিষয় লাল কালি দ্বারা অনুপস্থিত লিখে দিতে হবে।

১৮. নির্দিষ্ট তারিখে পরীক্ষার সময়সূচি মোতাবেক পরীক্ষা নিতে হবে। উত্তরপত্রের প্যাকেট উপজেলা কমিটির কাছে বস্তায় ‘সিলগালা করা’ অবস্থায় পৌঁছাতে হবে।

১৯. পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহন কাজে পুলিশের সংশ্লিষ্টতা থাকতে হবে।

২০. বিষয় অনুসারে ৫০টি করে উত্তরপত্র করোগেটেড শিটে প্যাকেট করতে হবে।

২১. উত্তরপত্রের প্যাকেটের গায়ে কোনো চিহ্ন বা অতিরিক্ত কিছু লেখা থাকলে তার জন্য কেন্দ্রের সচিব দায়ী থাকবেন।

২২. প্রতিটি বিষয়ের উত্তরপত্রের জন্য ভিন্ন ভিন্ন প্যাকেট করতে হবে। ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের অবশ্যই ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে। ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের উত্তরপত্রের প্যাকেট আলাদা হবে।

২৩. পরীক্ষা চলার সময়ে কেন্দ্রসংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখতে হবে এবং অনলাইনে তথ্য প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

২৪. বোর্ডের অনুমোদিত ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

 

তিন ভাইবোন একসঙ্গে হজের টিকিট পেলেন লটারিতে 

0

মিসরের এক পরিবারের তিন ভাইবোনের জীবনে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। ২০২৬ সালের হজের জন্য লটারির মাধ্যমে তারা একসঙ্গেই নির্বাচিত হয়েছেন।লাখো আবেদনকারীর মধ্য থেকে পরপর তিন ভাইবোনের নাম ঘোষিত হওয়াকে স্থানীয়রা এক অনন্য সৌভাগ্য হিসেবে দেখছেন।

মিসরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত হজের লটারির ফলাফল ঘোষণার সময় এই আবেগঘন দৃশ্য সৃষ্টি হয়। প্রথমে বোনের নামের পর যখন বড় ভাইয়ের নাম ঘোষণা করা হয়, তখন আবেগে আপ্লুত হয়ে তিনি সিজদায় লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই উচ্চারণ করা হয় দ্বিতীয় বোনের নাম। মুহূর্তেই আনন্দে কেঁদে ফেলেন তিন ভাইবোন ও তাদের পরিবার।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন ভাইবোনের নাম ঘোষণার সময় অনুষ্ঠানস্থলে অত্যন্ত আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সবাই এমন বিরল সৌভাগ্যের মুহূর্তটি তাকিয়ে দেখছিলেন।

মিসরের হজ ব্যবস্থায় প্রতি বছর সীমিত সংখ্যক মানুষকে লটারির মাধ্যমে হজের সুযোগ দেওয়া হয়। এই তিন ভাইবোন ২০২৬ সালে প্রায় ৫০ হাজার মিসরীয় হজযাত্রীর সঙ্গে পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশে যাত্রা করবেন।

 

ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, তদন্তে পিবিআই

0
খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল
খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রশিদা আক্তারে স্বামী আব্দুল মজিদ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমানের আদালতে মামলাটি করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড পর অভিযোগের ব্যাপারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে, গত ৮ জুলাই অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে রাশিদা আক্তার বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলা তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী নারীর স্বামীকে মেরে বস্তাবন্দি করে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

মামলার নথিতে বাদী উল্লেখ করেছেন যে, আগের মামলা করার পর ডিপজল ও তার সন্ত্রাসী বাহিনী মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেয়। ভয়ে রাশিদা আক্তার দারুস সালাম থানা এলাকা থেকে যাত্রাবাড়ী চলে আসে। গত ৪ সেপ্টেম্বর তারা বাসা থেকে কাজে গেলে তাদের মেয়ে বাসায় একা ছিল। তখন ডিপজলের সন্ত্রাসী বাহিনীর ১০/১২ জন বাসায় প্রবেশ করে ভাঙচুর চালায় এবং ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন। এতে ১০/১২ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়।

এ ছাড়া আব্দুল মজিদ গত ১ নভেম্বর যাত্রাবাড়ী থানার পেছনে হোটেলে খাবার খাওয়ার জন্য গেলে দুজন তাকে কথা আছে বলে ডেকে নেয়। সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে শনির আখড়ায় একটি বিল্ডিংয়ের ৫ম তলায় নেয়। সেখানে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। ডিপজলের প্রস্তাবে রাজি না হওয়ায় আব্দুল মজিদকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে ডিপজলের সহযোগী মো. ফয়সাল তাকে রড দিয়ে মারধর করে। অন্যারাও মারধর করতে থাকে। ফলে মারাত্মক আহত হন তিনি। ডিপজল আব্দুল মজিদের কপালে বন্দুক ঠেকিয়ে গুলি করতে যায়। পরে ডিপজলের পা ধরে জীবন ভিক্ষা চায় আব্দুল মজিদ এবং মামলা তুলে নেবে বলে জানায়।

এ সময় আব্দুল মজিদের কাছে থাকা ২০ হাজার টাকা এবং বিকাশে থাকা সাড়ে তিন হাজার টাকা নিয়ে নেয় তারা। আর দুই দিনের মধ্যে মামলা প্রত্যাহারের শর্তে তাকে আহত অবস্থায় ফেলে চলে যায়। পরবর্তীতে রাশিদা আক্তার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। গত ৩ নভেম্বর মামলা করার জন্য যাত্রাবাড়ী থানায় যান তারা। কিন্তু কর্তৃপক্ষ মামলা নেয়নি।

 

বাংলাদেশ নতুন করে দূতাবাস খুলছে আর্জেন্টিনা ও আয়ারল্যান্ডে

0

বুধবার (১২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ বিশ্বজুড়ে ৮১টি দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে। যার মধ্যে ৫৯টি দূতাবাস বা হাই কমিশন, ২০টি কনস্যুলার মিশন এবং দুটি স্থায়ী মিশন রয়েছে।

গণতান্ত্রিক ধারায় ফিরার জন্য নির্বাচনের কোন বিকল্প নেই: ফখরুল

0

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‌‘জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায়  তিনি এমন মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য প্রাণ দিলেও চর্চা করার সুযোগ হয়নি। বারবার গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে একটি গণতান্ত্রিক শক্তি গণতন্ত্রকে ধ্বংস করে বাকশাল করেছিল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার সুযোগ এসেছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্যদিয়ে। আর গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার জন্য নির্বাচনই একমাত্র বিকল্প।

তিনি বলেন, রাষ্ট্র মেরামতে ৩১ দফা দিয়েছে বিএনপি। সংস্কারের সব উদ্যোগ বিএনপি শুরু করেছে। ভিন্নমত থাকবেই। সবাই একমত হবে না। আজকে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়েও ভিন্নমত থাকতে পারে। তবে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে পার্লামেন্ট গঠন করা হবে, যারা সব বিষয়ে মীমাংসা করবে।

তিনি আরও বলেন, পিআর চাপিয়ে দেয়ার বিষয় নয়। পিআর সাধারণ মানুষ কিচ্ছু বোঝে না। চাপিয়ে দেয়ার আগে জনগণকে তৈরি করে নিতে হবে। তাদেরকে বোঝাতে হবে।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টবিরোধীদের সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করার প্রস্তাব দিয়েছে বিএনপি। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

 

ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেও রয়ে গেলো জয়ের আক্ষেপ

0
ওপেনার মাহমুদুল হাসান জয়
ওপেনার মাহমুদুল হাসান জয়

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ১৬৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন জয়। তবে এদিন মাত্র ২ রান যোগ করেই ফেরেন তিনি। পূরণ হয়নি ডাবল সেঞ্চুরির আশা। শেষ পর্যন্ত ২৮৬ বলে ১৭১ রানে ফেরেনজয়। ১৪ চার ও ৪ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।

দিনশেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনিই। সেখানে প্রশ্ন করা হয় ডাবল সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে। জয় বলেন, ‘হ্যাঁ, অবশ্যই একটু হতাশ। কারণ আমার জীবনের প্রথম ডাবল সেঞ্চুরি হতে পারত যদি আমি শেষ পর্যন্ত ক্যারি করতে পারতাম। আমি বলব, একটু হতাশ যে শেষ পর্যন্ত পারিনি।’

জাতীয় দলের জার্সিতে সময়টা ভালো যাচ্ছিল না জয়ের। অফফর্মের কারণে মাঝে বাদও পড়েছিলেন দল থেকে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রত্যাবর্তনটা রাঙালেন জয়। এ নিয়ে তিনি বলেন, ‘সব মিলিয়ে বলব, আমি খুশি। কারণ অনেক দিন পর দলে ফিরে বড় ইনিংস খেলতে পেরেছি। তবে যদি ডাবল সেঞ্চুরি হতো, আরও ভালো লাগত। ওই দিক থেকে একটু হতাশ।’

সাম্প্রতিক সময়ে আরও একটি সেঞ্চুরি দেখা গিয়েছিল জয়ের ব্যাট থেকে। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছিলেন জয়। তিনি বললেন, সেই সেঞ্চুরি আত্মবিশ্বাস জুগিয়েছে আইরিশদের বিপক্ষে।

জয় বলেন, ‘আসলে এনসিএল টি-টোয়েন্টির সেঞ্চুরি থেকে আমি নিজেকে আরও বুস্টআপ করতে পেরেছি। কারণ ওইখানে খুব ভালো পারফর্ম হয়েছে। এরপর এনসিএল চারদিনের ম্যাচেও ভালো পারফর্ম ছিল। সুতরাং আমি চেষ্টা করেছি ওইখানে যেমন ইনিংসটা ক্যারি করতে পেরেছি, এখানে এসেও যেন একই কাজটা করি। ভিন্ন কিছু করব না, শুধু এনসিএলে যেভাবে খেলে এসেছি ওইভাবে ক্যারি করব।’

Verified by MonsterInsights