সোমবার, অক্টোবর ৫, ২০২৬
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

আজ থেকে ফের টিসিবি’র ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু আজ

0

ঢাকা মহানগরীতে এবার টিসিবি’র কোনো ট্রাক থাকছে না। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ট্রাকে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল—এই তিনটি পণ্য বিক্রি করবে সংস্থাটি।শুধুমাত্র শুক্রবার ছাড়া ৩০ নভেম্বর পর্যন্ত ১৪ দিন এই কার্যকর চলবে। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৫০০ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে এই পণ্যগুলো।

টিসিবি’র ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১৫ টাকা, চিনি ৮০ টাকা কেজি এবং ৭০ টাকা কেজি দরে মসুর ডাল কিনতে পারবেন ভোক্তারা।

টিসিবি জানায়, সিলেট মহানগরীতে ৪টি, নারায়ণগঞ্জ মহানগরীতে ৬টি, রংপুর মহানগরীতে ৫টি, লক্ষ্মীপুর জেলায় ৬টি, মৌলভীবাজার জেলায় ৪টি, কুষ্টিয়া জেলায় ৫টি, চট্টগ্রাম জেলায় ১৩টি, জামালপুর জেলায় ১২টি, নরসিংদী জেলায় ৩টি এবং ভোলা জেলায় ৩টি করে মোট দৈনিক ৬১ ট্রাকে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে চলতি মাসের শেষ দিন পর্যন্ত সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

উপকূলবাসীর আতঙ্ক কাটেনি এখনো,ভয়াল ঘূর্ণিঝড় সিডরের ১৮ বছর

0

আজ ১৫ নভেম্বর, ২০০৭ সালের এই দিনে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় ‘সিডর’ আঘাত হানে উপকূলে।সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় অঞ্চল বরগুনার পাথরঘাটা। সিডরের ১৮ বছর পূর্ণ হলেও তাণ্ডবের কথা ভোলেনি পাথরঘাটা উপকূলের মানুষ। ১৮ বছর কেটে গেলেও মানুষের মন থেকে কাটেনি আতঙ্ক। এ ঝড়ে প্রাণ হারিয়েছে বহু মানুষ। ১৯ বছরেও স্বাভাবিক হয়নি স্বজন ও সম্পদ হারানো মানুষের জীবন।

সিডরের প্রভাবে জলোচ্ছ্বাসে পাথরঘাটার ৩৪৯ জনসহ বরগুনা জেলায় ১ হাজার ৩৪৫ জন মানুষ প্রাণ হারান। ঝড়ের তাণ্ডবে পুরো এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। লাশের পর লাশ পড়েছিল উপকূলজুড়ে। কবর দেওয়ার জায়গা পাওয়া যায়নি। সাগরে মাছ ধরতে যাওয়া পাথরঘাটার ৯১ জন জেলেসহ এখনো নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। তারা বেঁচে আছেন নাকি মারা গেছে, জানে না তাদের স্ত্রী ও সন্তানরা। পরিবারের সদস্যরা এখনো রয়েছে স্বজন ফিরে আসার অপেক্ষায়। স্বজনরা পায়নি কোনো মৃত্যু সনদ সে কারণে পারছে না কোনো জমিজমা বিক্রি করতে। পাচ্ছে না কোনো সরকারি সহায়তাও

মা সালেহার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছেলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে গেছে। সন্তানের শোকে বাবা অসুস্থ হয়ে বিছানায় দিন কাটাচ্ছে। সংসারে কোনো উপার্জনক্ষম ব্যক্তি না থাকার কারণে সালেহাকে মাছ শিকারে যেতে হয় নদীতে। খুব কষ্টে কাটছে তার দিন। পাথরঘাটায় এরকম অনেকেই তাদের পরিবারের প্রধানকে হারিয়ে কষ্টে দিন কাটাচ্ছে।

সিডরে দুই ভাইকে হারানো রহিম বলেন, ‘আমার দুই ভাইসহ সতের জেলে নিয়ে একটি ট্রলার নিখোঁজ হয়েছে সিডরে। এখনো পাইনি ভাইদের কোনো সন্ধান, বেঁচে আছে না মরে গেছে তাও জানি না।’

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এই ঘূর্ণিঝড় কেড়ে নিয়েছে পাথরঘাটার মানুষের সব সম্বল। কেড়ে নিয়েছে আপনজনদের। তাই এ ক্ষতি অপূরণীয়। সরকারি ও সহায়তাদানকারী সংস্থাগুলো সক্ষমতা বৃদ্ধিতে কাজ করলে উপকূলবাসী স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। একইসঙ্গে পরবর্তী ভয়াবহতার হাত থেকেও রক্ষা পাবে।

ট্রাম্প ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করবেন বিবিসির বিরুদ্ধে

0

শুক্রবার (১৪ নভেম্বর) একটি তথ্যচিত্রে তার নিজের বক্তব্যকে ভুলভাবে সম্পাদনা করার কারণে ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচ বিলিয়ন ডলারের (৫০০ কোটি ডলার) ক্ষতিপূরণ প্রদানেরমামলা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমটি সম্প্রতি তাদের কাজের জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চায়, তবে ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়। খবর এএফপির।

এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের বলেন, ‘আমরা যেকোনো জায়গায় এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মধ্যে গণমাধ্যমটির বিরুদ্ধে মামলা করব, সম্ভবত আগামী সপ্তাহে। আমি মনে করি, আমার এটা করা উচিত। তারা (বিবিসি) প্রতারণার বিষয়টি স্বীকার করেছে।’

গত সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী বিবিসিকে একটি চিঠি পাঠায়। চিঠিতে অভিযোগ করে বলা হয়, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল দাঙ্গা নিয়ে তৈরি একটি ভিডিওতে ট্রাম্পের ভাবমূর্তি অবমূল্যায়ন করা হয়েছে। এতে শুক্রবার নাগাদ সময় বেঁধে দেওয়া হয় বিবিসি কর্তৃপক্ষকে যেন তারা ক্ষমা চায় ও ক্ষতিপূরণ প্রদান করে।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে বলেন, ‘যা ঘটেছে তার জন্য যুক্তরাজ্যের মানুষ খেপে গেছে। আপনি কল্পনা করতে পারেন বিবিসি ভুয়া খবর পরিবেশন করে?’

ট্রাম্প বলেন, তিনি বিবিসি ইস্যু নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে কথা বলবেন। স্টারমার অবশ্য গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে তার অবস্থানের কথা জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি এ সপ্তাহের শেষে তাকে টেলিফোন করব। অবশ্য তিনি খুব বিমর্ষ হয়ে আমাকে আগেই ফোন করেছিলেন।’

সোমবার বিবিসি গত বছর প্রচারিত তাদের একটি তথ্যচিত্রের জন্য ক্ষমা চায়। তথ্যচিত্রে এমন ধারণা দিয়েছিল, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ইউএস ক্যাপিটলে হামলার ঠিক আগে তার সমর্থকদের ‘সহিংস পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ভিডিও সম্পাদনা নিয়ে সৃষ্ট এই বিতর্কের ফলে বিবিসির মহাপরিচালক এবং শীর্ষ সংবাদ নির্বাহী পদত্যাগ করেন।

বিবিসি বৃহস্পতিবার জানিয়েছে, তাদের চেয়ারম্যান সামির শাহ প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্ট করে জানাতে হোয়াইট হাউসে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। এতে তিনি বলেন, তিনি এবং করপোরেশন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তৃতা সম্পাদনার জন্য দুঃখিত।

বিবিসি কর্তৃপক্ষ এক বার্তায় বলে, ‘যদিও বিবিসি আন্তরিকভাবে ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদনা করা হয়েছিল তার জন্য অনুতপ্ত, তবুও আমরা দৃঢ়ভাবে এই দাবির সঙ্গে একমত নই যে এখানে মানহানির দাবির কোনো ভিত্তি আছে।

প্রধান আসামি জরেজুল ইসলাম গ্রেপ্তার

0

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত ব্যক্তির নাম মো. আশরাফুল হক (৪২)। তিনি রংপুর বদরগঞ্জের গোপালপাড়ার বাসিন্দা এবং ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ ও আলু আমদানির ব্যবসায়ী ছিলেন।

নিহতের বোন আনজিনা বেগম বাদী হয়ে শুক্রবার শাহবাগ থানায় এই ঘটনায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহত আশরাফুল হকের বন্ধু জরেজুল-কে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ টুকরা মরদেহ ড্রামের ভেতর থেকে উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নীল রঙের ড্রামে টুকরা টুকরা মরদেহ পাওয়া যায়। ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের জানান, আশরাফুল মঙ্গলবার ঢাকায় আসেন এবং বুধবার রাত ৯টা পর্যন্ত পরিবারের সঙ্গে তার কথা হয়। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে।

রাজধানীর জেনেভা ক্যাম্প থেকে উদ্ধার হলো ৩৫টি তাজা ককটেল

0

আজ শুক্রবার (১৪ নভেম্বর)  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেছেন।রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ৩৫টি তাজা ককটেল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ডিএমপি ককটেল তৈরির সরঞ্জামও উদ্ধার করেছে।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মোতায়েন করা হলো ১২ প্লাটুন বিজিবি

0

শুক্রবার (১৪ নভেম্বর) গণমাধ্যম এ বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।তিনি জানান, ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বরখাস্ত

0

শুক্রবার, (১৪ নভেম্বর) জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা রাখায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ছয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে তিনজনকে স্থায়ীভাবে, আরতিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামুজ্জামান স্বাক্ষরিত পৃথক আদেশে এ বরখাস্তের নির্দেশনা দেওয়া হয়।

দীর্ঘদিন কর্ম ক্ষেত্রে অনুপস্থিত থাকার অভিযোগে স্থায়ী বরখাস্ত হলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্টার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ, উপপরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম ও জেষ্ঠ্য চিকিৎসক কর্মকর্তা অভিষেক বিশ্বাস। ওই অফিসে আদেশে উল্লেখ করা হয়েছে অনুপস্থিত থাকায় ওই তিন কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুইবার করণ দর্শানো নোটিশ দেন। কিন্তু তারা কারণ দর্শানোর নোটিশের কোন জবাব না দেওয়ায় বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা ও আপিল বিধিমালা মোতাবেক তাদের পলাতক বলে গণ্য করা হয়, ওই আইন অনুযায়ী বিষয়টি শাস্তিযোগ্য হওয়ায়, শৃঙ্খলা বোর্ডের সুপারিশ এবং রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুয়ায়ী স্থায়ীভাবে চাকুরি হতে বরখাস্ত করা হল।

সাময়িক বরখাস্ত করা অপর তিন কর্মকর্তা হলেন‌ বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার ফারজানা ইসলাম (শাহবাগ থানায় একাধিক মামলা আছে), নজরুল ইসলাম ও উপ-পরিচালক (পউও) তুহিন মাহামুদ। এর মধ্যে নজরুল ইসলাম ও ফারজানা ইসলাম দুজনেই ফৌজদারী মামলার ও তুহিন মাহমুদ বিভাগীয় মামলার আসামি এবং বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন অনুপস্থিত থাকার তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালে জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা পালন করে বহিষ্কৃত কর্মকর্তারা। ২৪ এর ৩রা আগস্ট এক মিছিলে তারা আন্দোলনবিরোধী নানা স্লোগান দেন। এছাড়া শিক্ষার্থীদের চামড়া তুলে নেওয়া সহ বিএনপি, জামাত এর বিপক্ষে হুশিয়ারীসূলক বক্তব্য প্রদান করেন তারা। পরে আওয়ামী লীগের পতন হলে তারা পলায়ন করে।

ফ্রান্স,এমবাপ্পের জোড়া গোলে টিকিট পেল বিশ্বকাপের 

0

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে প্যারিসে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, আর মাইকেল ওলিসে ও উগো একিটিকে একটি করে।

এদিন ১৭ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ফ্রান্স। বক্সের বাইরে থেকে এমবাপ্পের নিচু শট ঝাঁপিয়ে ঠেকান ইউক্রেইন গোলরক্ষক ত্রুবিন। ৪১তম মিনিটে আরেকটি দারুণ সেভে ত্রুবিন রক্ষা করেন ইউক্রেইনকে।

ব্রাডলি বারকোলার বাঁকানো শট গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ইউক্রেইনের ইয়েহোর নাজারিনা ফ্রান্সের বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে সফরকারীরা। ভিএআর মনিটরে দেখে তাদের দাবি নাকোচ করে দেন রেফারি।

তিন মিনিট পরই উল্টো পেনাল্টি পায় ফ্রান্স। ফাউলের শিকার হন মাইকেল ওলিসে। পানেনকা শটে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। ৭৬তম মিনিটে সতীর্থের পাস পেয়ে বক্সে বাঁ পায়ের শটে ব্যবধান বাড়ান ওলিসে।

৮৩তম মিনিটে কাছ থেকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এমবাপ্পে। ফ্রান্সের হয়ে ৯৪ ম্যাচে এমবাপের গোল হলো ৫৫টি, সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে তার চাই আর দুটি। ৫৭ গোল নিয়ে চূড়ায় আছেন অলিভিয়ে জিরু।

নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে স্কোরশিটে নাম তোলেন দ্বিতীয়ার্ধে বদলি নামা একিটিকে। এমবাপের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে নিচু শটে জালে পাঠান লিভারপুল ফরোয়ার্ড।

 

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

0

আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস । বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিনটিকে কেন্দ্র করে নানা সচেতনতামূলক আয়োজন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে–‘কর্মস্থলে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করুন।’প্রতি বছর প্রায় ১৭০টি দেশে এই দিবস পালিত হয়। ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বরকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০০৭ সাল থেকে পৃথিবী জুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতি ১০ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগীর মৃত্যু হয় এবং দুই জন নতুন ডায়াবেটিস রোগী শনাক্ত হয়।

দিবসটিকে ঘিরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইডিএফ-এর হিসাব বলছে—প্রতি ১০ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগী মৃত্যুবরণ করেন এবং একই সময়ে দুই জন নতুন রোগী শনাক্ত হন।

এ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে। মূল লক্ষ্য—ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি। সমিতির বিভিন্ন অঙ্গসংগঠন ও দেশের বিভিন্ন জেলা সমিতিও পৃথক উদ্যোগ হাতে নিয়েছে।

আজকের কর্মসূচি

আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় শাহবাগ বারডেম কার পার্কিং থেকে টেনিস ক্লাব গেট পর্যন্ত প্লাকার্ড হাতে রোড শো। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চতুর্থ তলায় স্বল্পমূল্যে হার্ট, নিউরো ও ভাসকুলার ক্যাম্প।

আগামীকাল কর্মসূচি

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বারডেম, এনএইচএন ও বিআইএইচএস-এর বিভিন্ন কেন্দ্রে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা। বেলা ১০টায় বারডেম অডিটোরিয়ামে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিইউএইচএস-এর এমিরেটাস অধ্যাপক হাজেরা মাহতাব। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক মো. ফারুক পাঠান।

আজ শক্রবার ও আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বারডেমের ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ক্লিনিক্যাল হেমাটোলজি বিভাগে স্বেচ্ছায় রক্তদান।

ডায়াবেটিস সচেতনতা বাড়াতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ‘কান্তি’ ও ‘ডায়াবেটিস নিউজলেটার’-এর বিশেষ সংখ্যা, পোস্টার, লিফলেট ও স্টিকার বিতরণ।

রাশিয়া ব্যাপক হামলা চালালো ইউক্রেনের রাজধানী কিয়েভে

0

আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রায় প্রতিটি জেলায় ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র এই তথ্য জানিয়ে বলেছেন, হামলায় একজন নিহতের খবর পাওয়া গেছে। এএফপির সাংবাদিকরা রাজধানীর কেন্দ্রস্থলে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার ঘণ্টাখানেক পর হামলার সত্যতা স্বীকার করা হলো।

২০২২ সালে সামরিক আগ্রাসন শুরুর পর সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে হামলার মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে রাশিয়া। দেশটির অবকাঠামো বিশেষ করে জ্বালানি স্থাপনা, রেল যোগাযোগ ব্যবস্থাসহ আবাসিক এলাকাগুলোতেও হামলার তীব্রতা বাড়িয়েছে রুশ সশস্ত্র বাহিনী।

আজ শুক্রবার রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন শহরটির আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক। অন্যদিকে, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে জানিয়ে মেয়র ভিটালি ক্লিটস্কো এটিকে ‘ব্যাপক হামলা’ হিসেবে বর্ণনা করেছেন।

ইউক্রেনের জরুরি বিভাগ জানিয়েছে, রাশিয়ার হামলায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। এ ছাড়া আরও ৪০ জেনেরও বেশি লোককে আগুন ও ধ্বংসের হাত থেকে উদ্ধার করা হয়েছে।

মেয়র ক্লিটস্কো বলেন, কিয়েভের ১০টি জেলার মধ্যে আটটি জেলার বহু ভবনে আগুন ধরে গেছে বা ধ্বংস হয়েছে। এসব জায়গায় জরুরি বিভাগের মেডিকেল দলগুলো কাজ করছে। তিনি আরও জানান, একজন গর্ভবতী নারীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আরেকজন পুরুষ।

মেয়র ভিটালি ক্লিটস্কো সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে বলেন, তাপ উৎপাদনকারী ব্যবস্থার বেশকিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা।

কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর টাচেঙ্কো হামলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘রাশিয়ানরা আবাসিক ভবনগুলোতে হামলা চালাচ্ছে। রাজধানী কিয়েভের অনেক বহুতল ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে। প্রায় প্রতিটি জেলাতেই হামলা চালানো হয়েছে।’

পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর চাপ বাড়ানোর পদক্ষেপ নেওয়ার মুখে রাশিয়া কিয়েভে এই হামলা চালাল।

Verified by MonsterInsights