শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

আজ দেখা যাবে বছরের সবচেয়ে বড় সুপারমুন

0

বুধবার (৫ নভেম্বর) ব্রিটিশ উৎসব ‘বনফায়ার নাইট’-এর দিনেই দেখা যাবে এই চমৎকার প্রাকৃতিক দৃশ্য। ফলে ইউরোপসহ বিশ্বের নানা প্রান্তে রাতের আকাশ ভরে উঠবে আলো ও রঙের দারুণ মেলবন্ধনে।

সোমবার (৩ নভেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

চাঁদ যখন নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে আসে, সেই সময় পূর্ণিমা হয়। আর ওইসময় চাঁদ সাধারণ সময়ের তুলনায় অনেক বড় আর ঝলমলে দেখায়। ফলে এ সপ্তাহের রাতগুলো হবে একটু বেশি আলো ঝলমলে ও মোহনীয়।

এ প্রাকৃতিক দৃশ্যটি দেখতে চাইলে আবহাওয়ার পূর্বাভাসের ওপর নজর রাখতে হবে পৃথিবীবাসীকে। কারণ, কোথায় আকাশ সবচেয়ে পরিষ্কার থাকবে তা জানা গেলেই চাঁদ দেখার জন্য সেরা জায়গা বেছে নিতে সুবিধা হবে।

এই চাঁদকে ‘সুপারমুন’ বলা হয় তার কারণ, চাঁদ পৃথিবীকে একদম বৃত্তাকার পথে আবর্তন করে না। চাঁদের কক্ষপথ কিছুটা ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার। ফলে চাঁদ সবসময় পৃথিবী থেকে সমান দূরত্বে থাকে না, কখনো একটু কাছে আসে, আবার কখনো একটু দূরে চলে যায়।

চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসে তখন সেই অবস্থাকে বলে ‘পেরিজি’। এ সময় পৃথিবী থেকে প্রায় দুই লাখ ২০ হাজার মাইল দূরে থাকে চাঁদ। আর পৃথিবী থেকে চাঁদের দূরে চলে যাওয়ার অবস্থাকে বলে ‘অ্যাপোজি’। এ সময় দূরত্ব হয় প্রায় দুই লাখ ৫০হাজার মাইল।

চাঁদ যদি পূর্ণিমার সময় পৃথিবীর সবচেয়ে কাছে থাকে বা পেরিজির ৯০ শতাংশ কাছাকাছি থাকে তাকে বলে ‘সুপারমুন’। এ সময় আকাশে চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে বড় ও উজ্জ্বল দেখায়।

আবার এটিকে ‘বিভার মুন’ও বলা হয়। প্রকৃতি ও আবহাওয়ার সঙ্গে মিলিয়ে প্রতিটি মাসের পূর্ণিমারই নামকরণ করেন বিজ্ঞানীরা। এসব নামের অনেকটি শতাব্দী আগ থেকে চলে আসছে। কিছু নাম সহজে বোঝা যায়, যেমন ফেব্রুয়ারির ‘স্নো মুন’ বা জুনের ‘স্ট্রবেরি মুন’। আবার কিছু নাম বোঝা তুলনামূলকভাবে কঠিন।

নভেম্বরের পূর্ণিমাকে ‘বিভার মুন’ বলার কারণ হচ্ছে, এ নামটি বিভিন্ন সংস্কৃতিতে ব্যবহৃত হত। কিছু আদিবাসী আমেরিকান গোত্র থেকে শুরু করে প্রাথমিক ইউরোপীয় বসবাসকারীদের মধ্যেও এ নামের চল রয়েছে।

নভেম্বরের এ সময়ে বিভাররা সবচেয়ে বেশি সক্রিয় থাকে। নিজেদের বাঁধ তৈরি ও শীতের জন্য খাদ্য সংরক্ষণ করে তারা। ফলে এই পূর্ণিমার সঙ্গে তাদের কার্যকলাপ মিলিয়ে এ নামটি এসেছে। চলতি বছরের শেষ সুপারমুনের দেখা মিলবে আগামী ৪ ডিসেম্বর।

 

ডা. শফিকুর রহমানের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিএনপির যে প্রার্থী

0

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানতারেক রহমানের নেতৃত্ব স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এনসিপি শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে: নাহিদ ইসলাম

0

মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিশেষ ভিডিও বার্তায় দেশের জনগণ ও সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।নাহিদ ইসলাম বলেন, ‘যারা নতুন রাজনীতি করতে চান, দেশের উন্নয়নে কাজ করতে চান, তারা এনসিপির সঙ্গে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আসনে সেরকম সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী দিচ্ছি। এ মাসের মধ্যেই আমরা আমাদের প্রার্থীর তালিকা চূড়ান্ত করব।’

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, শাপলা কলি প্রতীকে বাংলাদেশের ৩০০ আসনেই প্রার্থী দেব। আমরা মানুষের কাছ থেকে যে সারা ও সমর্থন পেয়েছি, অল্প সময়ের মধ্যেও আগামী নির্বাচনেও সেই প্রতিফল পাব বলে আমরা প্রত্যাশা করি।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি গঠিত হওয়ার পর থেকেই শাপলা প্রতীক চেয়ে এসেছি নির্বাচন কমিশনের কাছ থেকে। কিন্তু নির্বাচন কমিশন শাপলা প্রতীক দিতে গড়িমসি করে। এই শাপলা প্রতীক নিতে একপ্রকার লড়াই করতে হয়েছে আমাদের।’

স্বজনেরা ছিনিয়ে নিয়ে গেল যুবলীগ নেতাকে 

0

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার অরুয়াইল বাজারে পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। গাজী বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি গাজী বোরহান উদ্দিনকে মঙ্গলবার বিকেল ৫টার দিকে গ্রেপ্তার করে অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা। তাকে ক্যাম্পে নিয়ে আসলে সেখানে জড়ো হন বোরহানের ভাই গাজী গিয়াস উদ্দিনসহ দেড় থেকে দুইশো সমর্থক। এ সময় তাকে ছেড়ে দিতে চাপ প্রয়োগ করেন তারা। পরে পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজী বোরহান উদ্দিনকে নিয়ে দুটি সিএনজি চালিত অটোরিকশায় করে সরাইল থানার উদ্দেশ্যে যাওয়ার সময় অরুয়াইল ফাঁড়ির কাছে হামলা হয়। এক পর্যায়ে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক টিপু সুলতান সাংবাদিকদের বলেন, বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ হেফাজতে আছে কিনা জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে এ সম্পর্কে বিস্তারিত জানাতে পারব বলেও জানান তিনি ।

 

বাতিল হচ্ছে প্রাথমিকে সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ : প্রেস উইং

0

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, পরবর্তীতে এসব পদে নিয়োগের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে কমিটি মত দিয়েছে।প্রেস উইং জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগ প্রস্তাবনা বাতিল বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে।

বিবৃতিতে বলা হয়, সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে ২ হাজার ৫০০ ক্লাস্টারে সমসংখ্যক শরীর চর্চা শিক্ষক ও সংগীত শিক্ষক নিয়োগ দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সম্প্রতি সচিব কমিটির সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত থেকে সরে আসে।

প্রেস উইং বলছে, সচিব কমিটি মনে করে, প্রকল্পটির পরিকল্পনায় ত্রুটি ছিল। এত অল্প সংখ্যক শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষা পর্যায়ে কার্যকর কোনো সুফল বয়ে আনবে না এবং এতে বৈষম্যের সৃষ্টি হবে। সারাদেশে ৬৫ হাজার ৫৬৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের অধিকাংশেই প্রস্তাবিত নিয়োগ বাস্তবায়ন করা সম্ভব না। ক্লাস্টার ভিত্তিক নিয়োগ প্রদান করা হলে একই শিক্ষককে ২০টির অধিক বিদ্যালয়ে যুগপৎভাবে দায়িত্ব পালন করতে হবে। এর ফলে তার পক্ষে কর্মঘণ্টা ম্যানেজ করা সম্ভব হবে না বলে সচিব কমিটি মনে করে।

প্রেস উইং আরও জানায়, পরবর্তীকালে অর্থের সংস্থান-সাপেক্ষে সব স্কুলে এরকম নতুন বিষয়ের শিক্ষকের পদ সৃষ্টি এবং সেসব পদে নিয়োগদানের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে কমিটি অভিমত জানিয়েছে।

বড় সুখবর অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য

0

মঙ্গলবার (৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব কলেজে শুধু অনার্স চালু রয়েছে সেখানে ৫ জন এবং অনার্সের পাশাপাশি মাস্টার্স চালু থাকা কলেজে ৭ জন শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন।

সভায় উপস্থিত ছিলেন এমন একটি সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেসব কলেজে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি কোর্স চালু রয়েছে, সেখানকার একজন করে শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন— এ নিয়ম পূর্ব থেকেই চালু ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনার্স ও মাস্টার্স কোর্স চালু থাকা কলেজগুলোতে সর্বোচ্চ সাতজন শিক্ষক এই সুবিধার আওতায় আসবেন।

নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, অনার্স পর্যায়ের কলেজে পাঁচজন শিক্ষক এমপিওভুক্ত হবেন। তবে একই কলেজে মাস্টার্সও চালু থাকলে অতিরিক্ত দুজন শিক্ষক এমপিও সুবিধা পাবেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশ করলো ছাত্রলীগের ৪০৩ জনের তালিকা

0

মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। একই সঙ্গে জুলাই আন্দোলনের সময় সংঘটিত ঘটনাগুলোর তদন্ত রিপোর্টের ভিত্তিতেঅভিযুক্তদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কার প্রক্রিয়া শুরু করার ঘোষণাও দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত সময়ে ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রথমে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি প্রাথমিক প্রতিবেদনে ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে এবং পরবর্তীতে সিন্ডিকেট সভায় আলোচনার মাধ্যমে তাদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

পরবর্তীতে অধিকতর তদন্তের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির দ্বিতীয় সভায় আরও ৪০৩ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়, যার মধ্যে আগের ১২৮ জনও অন্তর্ভুক্ত।

তালিকায় নাম রয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ মোট ৪০৩ জনের।

প্রক্টর অফিসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কৃত অপরাধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- তার কারণ দর্শিয়ে লিখিত জবাব বিজ্ঞপ্তি প্রকাশের ৭ (সাত) কার্য দিবসের মধ্যে প্রক্টর অফিসে লিখিত জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হলো। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আপনাদের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সালমান শাহর ভাগ্য বদলে যায় এক ফোনেই  

0
জনপ্রিয় নায়ক সালমান শাহ
জনপ্রিয় নায়ক সালমান শাহ

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ; যিনি আজও ভক্তদের হৃদয়ে অমর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি নিজেরস্বপ্ন, শুরুর দিনগুলোর সংগ্রাম ও অভিনয়ে আসার গল্প শেয়ার করেছেন।

ভিডিওতে সালমান শাহকে বলতে শোনা যাচ্ছে, পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতে করতেই তিনি মডেলিং শুরু করেন। তারপর অডিশনে পাস করে নাটকে অভিনয় করতে থাকেন। কিন্তু তখন পর্যন্তও সিনেমায় আসার কথা তিনি ভাবেননি।

তিনি আরো বলছিলেন, এক দিন পরিচালক সোহানুর রহমান সোহান ভাই আমাকে ফোন করেন। নিজের পরিচয় দেন। তখন আমার নিয়মিত একটি বিজ্ঞাপন টিভিতে প্রচার হচ্ছিল। সোহান ভাই সেটি দেখে আমার সম্পর্কে জানার চেষ্টা করেন। খোঁজখবর নিয়ে এক দিন বিকালে তিনি আমাকে ফোন করেন।

সেই বিকালের ফোনের বিষয়ে অভিনেতা বলেন, সোহান ভাই আমার সঙ্গে ছবির বিষয়ে কথা বলতে চেয়েছিলেন। আমরা একদিন বসলাম। তিনি আমাকে অভিনয়ের জন্য প্রস্তাব দিলেন। হিন্দি সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত’-এর বাংলা করতে চান। তিনি জানান, আমি সিনেমাটি করলে তিনি খুশি হবেন। তবে হঠাৎ এই প্রস্তাবের কথা শুনে সালমান শাহ খুশিও হয়েছিলেন।

কিন্তু পেশা হিসেবে নয় একেবারে শখের বশেই তিনি অভিনয় করেন। সালমান জানান, যেই সিনেমাটির প্রস্তাব পেয়েছেন সেটি আগেই দেখা ছিল তার। আমির খান আর জুহি চাওলার অভিনয় দেখে অভিভূত হয়েছিলেন তিনি। তখন মনে মনে ভাবেন এমন চরিত্র যদি করতে পারতাম বা এমন কোনো গল্প আমাকে কেউ দিত। অথবা এই ছবিটাও যদি বাংলাদেশে হতো, আমি যদি সেটিতে অভিনয় করতে পারতাম, তা হলে খুব খুশি হতাম। অভিনয় করে আনন্দ পেতাম।

এই নায়ক আরও বলেন, আমার মনে নাড়া দেওয়া সেই স্বপ্ন সোহান ভাইয়ের মুখ থেকে শুনে মনে হচ্ছিল আমার স্বপ্নটা সফল হতে যাচ্ছে, কিন্তু কী সিদ্ধান্ত নেব বুঝতে পারছিলাম না। তারপর পরিচালককে তিনি বলেন, আগে মা-বাবার সঙ্গে কথা বলতে হবে। কিন্তু সিনেমার কথা শুনে শুরুতে তারা সেভাবে রাজি হননি। কিন্তু ছেলের উৎসাহ দেখে তারা রাজি হন।

প্রথম সিনেমাতেই ভক্তের হৃদয়ে জায়গা করে নেন সালমান শাহ। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির পর দেশব্যাপী তার পরিচিতি ছড়িয়ে পড়ে। সিনেমা জগতে খুব অল্প সময় পেলেও সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা।

 

খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থিতা নিয়ে সিদ্ধান্ত

0

মঙ্গলবার (৪ নভেম্বর) গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।এর আগে গতকাল সোমবার (৩ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করে। তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন খালেদা জিয়া।

যদিও ৩০০ আসনে প্রার্থী দেবে বলে ঘোষণা দিয়েছিল এনসিপি, তবে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার একদিন পরই তারা খালেদা জিয়ার আসনগুলোতে প্রার্থী না দেওয়ার এই তথ্য জানাল।

 

এবার ভল্ট ভেঙে অস্ত্র চুরি বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স থেকে

0

 

গত (২৮ অক্টোবর) এ ঘটনায় বিমান বাংলাদেশের পক্ষ থেকে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভল্টটিতে মোট ২১টি আগ্নেয়াস্ত্র রাখা ছিল, যার মধ্যে ১৪টি পাওয়া গেলেও ৭টি নিখোঁজ রয়েছে। চুরি যাওয়া অস্ত্রের মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি অ্যাসল্ট রাইফেল ‘এম ফোর কার্বাইন’ এবং ব্রাজিলের তৈরি টরাস পিস্তল রয়েছে। তবে এসব অস্ত্র কোনো বাহিনীর কি না, তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) জামাল হোসেন এই জিডিটি করেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২৪ অক্টোবর বিকেলে কাস্টমসের ডেপুটি কমিশনার নেয়ামুল, বিমানের জিএম (কার্গো) নজমুল হুদা, এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক ফিরোজ রব্বানী এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক ইফতেখারসহ অন্যদের উপস্থিতিতে মালামালের তালিকা করা হয়। পরে এসব মালামাল ভল্টে রেখে শিকল দিয়ে তালা লাগিয়ে সিলগালা করা হয়েছিল।

জামাল হোসেন আরও জানান, ২৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত ডিএমপির পুলিশ ও আনসার সদস্যরা গিয়ে সিল ও তালা সুরক্ষিত দেখেছিল। কিন্তু পরদিন সকাল ৭টার দিকে ডিউটি অফিসার জাহাঙ্গীর আলম খানের মাধ্যমে তিনি জানতে পারেন যে ওই স্ট্রংরুমের ভল্টের তালা লাগানো নেই। পরে সেখানে গিয়ে ভল্টের দরজায় কোনো তালা লাগানো দেখা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, আমরা জিডির তদন্ত করছি।

এদিকে, মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘অস্ত্র আদৌ চুরি হয়েছে কি না তা তদন্তের পরে জানাতে পারবো। চুরি হলে তখন কার মাধ্যমে হয়েছে এবং কে দায়ী তাদের আইনের আওতায় আনা হবে। এখনো প্রতিষ্ঠা করতে পারেনি কয়টি অস্ত্র চুরি হয়েছে।’

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল বিমানবন্দরের আমদানি পণ্য রাখার কার্গো কমপ্লেক্সে আগুন লেগেছিল, যা নিয়ন্ত্রণে আনতে প্রায় ২৭ ঘণ্টা সময় লাগে। ওই ঘটনার পর কেপিআইভুক্ত এ বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। এখন সেখানকার ভল্ট ভেঙে অস্ত্র চুরির ঘটনা বিমানবন্দরের নিরাপত্তাকে আবারও প্রশ্নের মুখে ফেলেছে।

 

Verified by MonsterInsights