শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ,যোগ দিলেন বিএনপিতে

0

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৯টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সন কার্যালয়ে তিনি যোগ দিতে আসেন।বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্নিগ্ধের যোগদানের কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের পিতা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

 

৩ শতাধিক বিচারক পদোন্নতি পাচ্ছেন 

0

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের সব বিচারপতির অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়াও, ফুলকোর্ট সভায় আলোচিত রেইনট্রি মামলায় আপিল বিভাগের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় বিচারিক ক্ষমতা হারানো জেলা জজ কামরুন্নাহার বিচারিক ক্ষমতা ফিরে পাবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে জিএ কমিটিকে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ২০টিরও বেশি এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি উপস্থিত ছিলেন।

 

শক্তিশালী স্কোয়াড রেখে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির

0

মঙ্গলবার (৪ নভেম্বর) আকবর আলীকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি। এ ছাড়া দলে রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি রাব্বি, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো পরীক্ষিত ক্রিকেটাররা।তরুণ তারকাদের মধ্যে দলে জায়গা পেয়েছেন জিসান আলম, আরিফুল ইসলাম, জাওয়াদ আবরার ও মেহেরব হাসান অহিন।

এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দল প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা দলকে। ১৫ নভেম্বর, ১৭ নভেম্বর ও ১৯ নভেম্বর তিন ম্যাচে মাঠে নামবে আকবররা।

২১ নভেম্বর আসরের দুটি সেমিফাইনাল এবং ২৩ নভেম্বর মাঠে গড়াবে ফাইনাল ম্যাচটি। সবগুলো ম্যাচই হবে কাতাদের দোহায়।

রাইজিং স্টারস টুর্নামেন্টে বাংলাদেশ দল: জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, এসএম মেহেরব হাসান অহিন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, মোহাম্মদ স্বাধীন ইসলাম, মোহাম্মদ রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

 

ডেঙ্গু আক্রান্ত হয়ে বিধায় নিলো আরো ৪ জন

0

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, গত একদিনে (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ১২৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২০৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৫ জন, খুলনা বিভাগে ৫৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৭৫ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৪৫ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রংপুর বিভাগে ১৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে তিনজন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ১০৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭০ হাজার ৫২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭৩ হাজার ৯২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৯২ জনের।

 

প্রতিদিন লবঙ্গ খাওয়ার উপকারিতা

0

লবঙ্গ শুধু খাবারে স্বাদ বাড়ায় না, এটি প্রাকৃতিকভাবে অসংখ্য স্বাস্থ্য উপকারে ভরপুর এক মশলা। অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও প্রদাহবিরোধী গুণাগুণের কারণে লবঙ্গকে প্রাচীনকালথেকেই প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে আসছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে পুষ্টিবিদ বলেছেন, লবঙ্গ কেবল মশলা নয়, এটি অসাধারণ পুষ্টিগুণে ভরপুর একটি প্রাকৃতিক উপাদান, যা শরীরের সার্বিক সুস্থতায় ভূমিকা রাখে।

প্রতিদিন একটি লবঙ্গ চিবিয়ে খাওয়ার উপকারিতাঃ-

  • সকালে লবঙ্গ চিবিয়ে খেলে লালা উৎপাদন বাড়ে, যা হজমে সহায়তা করে।
  • বমি বমি ভাব ও অ্যাসিডিটি দূর করে।
  • কাশি দমন ও গলা ব্যথা উপশমে কার্যকর।
  • বার্ধক্য বিলম্বিত করে ও ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে।
  • মুখের দুর্গন্ধ দূর করে মুখগহ্বর সতেজ রাখে।
  • জয়েন্ট ব্যথা উপশমে সহায়তা করে।
  • শরীরের জন্য উপকারিতা

লবঙ্গের নিয়মিত সেবনে রক্তে শর্করার মাত্রা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে, হজমের উন্নতি হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। এটি লিভারের স্বাস্থ্য রক্ষায়ও বিশেষভাবে উপকারী।

ভারতীয় ফিটনেস টেক প্রতিষ্ঠান জিওকিউআইআই-এর পুষ্টিবিদ জানান, লবঙ্গের ইউজেনল ও থাইমল যৌগ লিভারের কোষ পুনর্গঠনে সাহায্য করে এবং লিভার ডিটক্সে কার্যকর ভূমিকা রাখে।

লবঙ্গ চিবিয়ে খেতে না পারলে বিকল্প উপায়ঃ-

  • সকালের ওটমিলে সামান্য লবঙ্গগুঁড়া মিশিয়ে নিন।
  • দই বা চায়ের সঙ্গে ছিটিয়ে খেতে পারেন।
  • মাংসের ম্যারিনেড বা বেকিং রেসিপিতেও ব্যবহার করা যায়।

সতর্কতাঃ-

যদিও লবঙ্গের রয়েছে নানান উপকারিতা, তবে অতিরিক্ত সেবনে মুখে জ্বালা, অ্যাসিডিটি বা লিভারে প্রভাব ফেলতে পারে। তাই প্রতিদিন খালি পেটে ১-২টি লবঙ্গ চিবিয়ে খাওয়াই যথেষ্ট।

প্রাচীন আয়ুর্বেদেও লবঙ্গকে বলা হয়েছে “প্রাকৃতিক অ্যান্টিসেপটিক”  যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে রাখে সতেজ ও শক্তিশালী।

 

জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের জন্য ক্ষমতা নিতে পারে সেনাবাহিনী

0

গণভোট নিয়ে মুখোমুখি দেশের রাজনৈতিক দলগুলো। তাদের এই বিরোধ, দেশকে গভীর সংকটে ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি সংঘাতময় হওয়ার পাশাপাশি জাতীয় নির্বাচন ভেস্তে যাওয়ারও শঙ্কাতাদের। সেইসাথে সেনা অভ্যুত্থানের আশঙ্কা করছেন তারা। একে অপরের প্রতি আস্থার ঘাটতি এবং দলীয় স্বার্থকে বড় করে দেখায়, পরিস্থিতি প্রতিনিয়ত জটিল হচ্ছে বলে মনে করেন তারা।

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের কাছে গণভোটের সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন। এতে বলা হয়েছে, গণভোটের মাধ্যমে যেন পরবর্তী সংসদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করে। তবে গণভোটের দিনক্ষণ ঠিক করবে সরকার।

গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো একমত থাকলেও ভোটের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্র পর্যায়ে পৌঁছেছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় এনসিপি। আর জামায়াত ইসলামীসহ ধর্ম ভিত্তিক দলগুলো নভেম্বরেই গণভোট চায়।

অন্যদিকে, একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোটের দাবিতে অনড় বিএনপি।

গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থার পেছনে আস্থার সংকটকে দায়ী করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী।

তিনি বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’ এই নীতি বিশ্বাস করলে কিন্তু এত সমস্যা হওয়ার কথা নয়। আমার মনে হয়, এখানে দলীয় স্বার্থটা বড় করে দেখা হচ্ছে।

এমন পরিস্থিতি চলতে থাকলে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে বলে জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. দিলারা চৌধুরী।

তিনি বলেন, এবার সংকট আমাদের অস্তিত্ব নিয়ে টান পড়বে। কারণ, আমাদের চারদিকে যে দেশটা ঘিরে রয়েছে তারা আমাদের অভ্যুত্থানকে কখনও সমর্থন করেনি।

দ্রুত এমন অনৈক্যের সমাধান না হলে, সেনা অভ্যুত্থানের শঙ্কাও করছেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী বলেন, সরকার যখন ব্যর্থ হবে তখন জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের জন্য সেনাবাহিনী ইন করবে।

এ সংকট সমাধানে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান করা যেতে পারে। সেক্ষত্রে প্রধান উপদেষ্টার বড় একটি ভূমিকা নিতে হবে।

 

ভারতের আদানি পাওয়ার,বাংলাদেশে বিদ্যুৎ বন্ধের হুমকি দিলো 

0

আগামী (১০ নভেম্বরের) মধ্যে বকেয়া পরিশোধ না করা হলে পরদিন ১১ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ ৩১ অক্টোবর বিপিডিবির চেয়ারম্যানের কাছে এসংক্রান্ত একটি চিঠি পাঠান।

চিঠিতে জানানো হয়, বিপিডিবি এখনো ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পরিশোধ করেনি, যার মধ্যে ২৬২ মিলিয়ন ডলার বিপিডিবির নিজস্ব স্বীকৃত অপরিশোধিত বিল। যদি ১০ নভেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধ না করা হয়, তাহলে আমরা ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে বাধ্য হব।

ধারাবাহিক যোগাযোগ ও একাধিক চিঠি পাঠানোর পরও (সর্বশেষ ২৭ অক্টোবরের চিঠিসহ) বিপিডিবি পাওনা মেটাতে ব্যর্থ হয়েছে। আদানি পাওয়ার উল্লেখ করে, ২০১৭ সালের ৫ নভেম্বর স্বাক্ষরিত পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টের (পিপিএ) ১৩.২(i)(i) ও (ii) ধারার অধীনে এমন পরিস্থিতিতে সরবরাহ বন্ধ করার অধিকার কোম্পানির রয়েছে।

আদানি পাওয়ার জানায়, চুক্তি অনুযায়ী সরবরাহ বন্ধ থাকলেও তারা ‘ডিপেন্ডেবল ক্যাপাসিটির’ ভিত্তিতে ক্যাপাসিটি পেমেন্ট পাওয়ার অধিকার রাখে।

এর আগে, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে ৪৬৪ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধের আহ্বান জানান।

তিনি জানান, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ আংশিক অর্থ পরিশোধ করলেও এখনো একটি বড় অঙ্ক বাকি রয়েছে।

তিনি আরও বলেন, ‘২০২৫ সালের ২৩ জুন অনুষ্ঠিত বৈঠকে বিপিডিবি কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সেপ্টেম্বরের মধ্যে সব বকেয়া ও লেট পেমেন্ট সারচার্জ (এলপিএস) পরিশোধ করা হবে, কিন্তু এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি দেওয়া হয়নি।’

চিঠিতে গৌতম আদানি আহ্বান জানান, অবিলম্বে পাওনা নিষ্পত্তি করতে উদ্যোগ নিন, যাতে অপারেশন ও অর্থায়ন প্রক্রিয়ায় বাড়তি চাপ না পড়ে।

বিদ্যুৎ বিভাগের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিপিডিবি বর্তমানে সরকার গঠিত ন্যাশনাল রিভিউ কমিটি অন পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টস (পিপিএ)-এর নির্দেশনা অনুযায়ী কাজ করছে।

 

নিবন্ধন পেলো জাতীয় নাগরিক পার্টি

0

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে এ তথ্য নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।আখতার আহমেদ বলেন, চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন দাবি-আপত্তি চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি-আপত্তি এলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।

ইসির নিবন্ধন পেতে ১৪৩টি দল আবেদন করে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ২২ দলের মাঠ পর্যায়ে তদন্ত পাঠায় নির্বাচন কমিশন। এরপর মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

তবে এনসিপি প্রতীক জটিলতা ও বাংলাদেশ জাতীয় লীগের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশ হলে জাতীয় লীগসহ ১০ দলের অধিকতর যাচাইয়ের জন্য আবার তদন্ত করে সংস্থাটি। এরপর অধিকতর তদন্ত প্রতিবেদন যাচাই শেষে কয়েক দফা বৈঠক করে এ সিদ্ধান্ত নেয় ইসি।

পুনরায় মাঠপর্যায়ের তদন্তে যে ১০টি দলকে পাঠানো হবে সেগুলো হলো— আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় লীগ।

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয় জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়।

এ ছাড়া কোনো দলের কেউ আগে সংসদ সদস্য থাকলে বা আগের নির্বাচনের পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরে থাকে ইসি। এ প্রধান শর্তগুলো ছাড়াও বেশকিছু নিয়ম কানুন মেনে আবেদন করতে হয়।

কবিরহাটে ট্রাকচাপায় অটোরিকশার নি-হত ৬ যাত্রী

0

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুরের কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সামনের এ দুর্ঘটনা ঘটে।

কবিরহাট ফায়ার সার্ভিসের লিডার ফিরোজ আলম ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস কে দেবনাথ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। বাকিদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজন এবং মাইজদী হাসপাতালে নিয়ে যাওয়া দুজন মারা গেছে। সব মিলিয়ে মোট ৬ জন নিহত হয়েছে।

যে জেলায় কোনো আসনেই প্রার্থী দেয়নি বিএনপি

0

সোমবার (৩ নভেম্বর) দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করে দলটির মহাসচিব মির্জাফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রাথমিক তালিকা ঘোষণা করেন তিনি।

দলটির প্রকাশিত তালিকায় দেখা গেছে, বাগেরহাটে তিনটি আসন থাকলেও কোনোটিতে প্রার্থী দেওয়া হয়নি। তালিকায় জেলার তিনটি আসনের প্রার্থীর নামের ঘরটি খালি রয়েছে।

যদিও খালি রাখা ৬৩ আসনের মধ্যে ৪০টি জোট সঙ্গীদের দেওয়ার কথা ভাবছে দলটি। বাকি ২৩ আসনে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কেন্দ্রীয় কমিটি। সেগুলো নিয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

 

Verified by MonsterInsights