শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

ট্রাম্প প্রশাসন ৮০ হাজার ভিসা বাতিল করল নয় মাসে

0

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির ফলস্বরূপ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণের পর থেকেই ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীমুক্ত করার জন্য একাধিক নির্বাহী আদেশ জারি করেন। এই আদেশের পরপরই ওয়াশিংটনসহ সারা দেশে পুলিশ, কাস্টমস পুলিশ ও আধাসামরিক বাহিনীর অংশগ্রহণে অভিবাসনবিরোধী অভিযান শুরু হয়।

বাতিল হওয়া এই ৮০ হাজার ভিসার মধ্যে সবাই নথিবিহীন অভিবাসী ছিলেন না, অনেকে বৈধ খণ্ডকালীন ভিসাধারীও ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাতিল হওয়া ভিসার একটি বড় অংশ ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত।

প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৬ হাজার লোকের ভিসা বাতিল হয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে। ১২ হাজার জনের ভিসা বাতিল করা হয়েছে হামলা বা সহিংসতার অভিযোগে। এছাড়া ৮ হাজার জনের ভিসা বাতিল হয়েছে চুরির অভিযোগে।

রয়টার্সকে এক কর্মকর্তা জানান, বাতিল হওয়া ভিসাধারীদের প্রায় অর্ধেকই এই তিন ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন।

এছাড়া গত আগস্টে প্রায় ছয় হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে অবস্থান করা, আইন ভঙ্গ করা ও ‘সন্ত্রাসবাদে সমর্থন’ দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে।

গত মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, যাদের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তাদের ভিসা বাতিল করার প্রক্রিয়া মন্ত্রণালয় অব্যাহত রাখবে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ নির্দেশ করে, যুক্তরাষ্ট্র এখন থেকে অভ্যন্তরীণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ভিসা দ্রুত বাতিল করার নীতি কঠোরভাবে অনুসরণ করবে।

সালাউদ্দিন বিসিবিতে জমা দিলেন পদত্যাগপত্র 

0

আগের বছরের ৫ নভেম্বর জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেন সালাউদ্দিন। এরপর নিজের প্রথম সিরিজেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং ইউনিটের দায়িত্ব পান এই অভিজ্ঞ কোচ। তবে তার অধীনে খুবএকটা ভালো সময় কাটাচ্ছিল না টাইগাররা। ব্যাটিংয়ে ক্রিকেটারদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব ছিল স্পষ্ট।

গত সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় আসন্ন আয়ারল্যান্ড সিরিজে নতুন ব্যাটিং কোচ হিসেবে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে দায়িত্ব দেওয়া হয়। এর পরদিনই আলোচনায় আসেন সালাউদ্দিন।

বুধবার (৫ নভেম্বর) সকালে বিসিবি কার্যালয়ে এসে কয়েক ঘণ্টা অবস্থান করার পর পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে এখনো তা গ্রহণ করেনি বিসিবি।

ক্রিকেট অপারেশন্স বিভাগের একটি সূত্র জানায়, সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, বোর্ড চাইছে তাকে দলে রাখার চেষ্টা করতে।

উল্লেখ্য, সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তি রয়েছে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আগে ভাগেই দায়িত্ব ছাড়তে চান বলে জানা গেছে।

 

মামদানির জয়,ডেমোক্র্যাটিক পার্টির নতুন দিকনির্দেশনা,ব্যতিক্রমী ঘটনা  নাকি ?

0

মঙ্গলবার (৪ নভেম্বর) সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করে মামদানির জয় শুধু নিউইয়র্ক নয়, জাতীয় পর্যায়েও বড় বার্তা দিয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টিকে আবারও শ্রমজীবী

মানুষের পাশে ফিরিয়ে আনার, তাও এমনভাবে—যাতে পূর্বে উপেক্ষিত মতামতও স্থান পায় মূলধারায়।

কুয়োমো এই নির্বাচনি লড়াইকে বলেছিলেন ‘দলের গৃহযুদ্ধ’— যেখানে তার মতো মধ্যপন্থীদের বিপরীতে দাঁড়িয়েছেন মামদানির মতো নতুন প্রজন্মের প্রগতিশীলরা।

ব্রুকলিনের ৬৮ বছর বয়সী ভোটার মাইকেল ব্ল্যাকম্যান বলেছিলেন, ‘মামদানি অন্তত আদর্শে বিশ্বাসী। তিনি পুরনো প্রতিষ্ঠানের বাইরে এসে নতুন চিন্তা এনেছেন।’ তার মতে, কুয়োমো ‘একই পুরনো’ রাজনীতির প্রতিনিধি, যার সঙ্গে ধনীদের যোগসূত্র এবং এমনকি ডোনাল্ড ট্রাম্পেরও প্রভাব রয়েছে।

প্রগতিশীল সংগঠন জাস্টিস ডেমোক্র্যাটস এক বিবৃতিতে বলেছে, ‘জোহরানের জয় প্রতিটি প্রতিষ্ঠিত, করপোরেট ডেমোক্র্যাটের জন্য সতর্কবার্তা—আপনি যদি সাধারণ মানুষের স্বার্থে কাজ না করেন, আপনার সময় ফুরিয়ে আসছে।’

নতুন মডেল নাকি ব্যতিক্রম?

বিশ্লেষকরা বলছেন, মামদানির প্রচারণা এখন ডেমোক্র্যাটদের জন্য এক নতুন মডেল হতে পারে। তিনি যেমন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সদস্য, তেমনি ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার জন্যও আলোচিত। এই অবস্থানেই অনেকে আশঙ্কা করছেন, আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে পার্টি কিছু ভোট হারাতে পারে।

সিনেটর চাক শুমারও পুরো নির্বাচনে নিরপেক্ষ ছিলেন। তবে রাজনৈতিক বিশ্লেষক ট্রিপ ইয়াং মনে করেন, মামদানির জয় আসলে ডেমোক্র্যাটিক পার্টির অগ্রযাত্রার দিকটাই দেখিয়ে দিচ্ছে—যেখানে লেবেল নয়, কার্যকর নেতৃত্বই মুখ্য।

ইয়াং বলেন, ‘আপনি নিজেকে সমাজতন্ত্রী, মধ্যপন্থী বা রক্ষণশীল যেভাবেই পরিচয় দিন না কেন, ভোটাররা জানতে চান আপনি তাদের বাস্তব সমস্যার কথা বলছেন কি না।’

তার মতে, নিউইয়র্কে সেই বাস্তব সমস্যা হলো ‘অর্থনৈতিক সহনশীলতা’। মামদানি এটিকেই কেন্দ্র করে ইতিবাচক প্রচারণা চালিয়েছেন—এটাই তার শক্তি।

ইয়াং আরও বলেন, ‘অনেক ডেমোক্র্যাট শুধু নিরাপদ জায়গায় প্রচারণা চালান। মামদানি এর ব্যতিক্রম—তিনি সমালোচনামূলক মিডিয়ার মুখোমুখি হয়েছেন, জনগণের মাঝে থেকেছেন।’

‘সময়ের সংজ্ঞায়িত ইস্যু’

বার্ড কলেজের ইতিহাসবিদ ড্যানিয়েল ওরটেল-লন্ডনের মতে, ‘সহনশীলতা এখন আমাদের সময়ের সংজ্ঞায়িত ইস্যু।’

লন্ডন বলেন, ‘মামদানি দেখিয়েছেন, অর্থনৈতিক ন্যায্যতা ও সামাজিক ন্যায়বিচার একসাথে এগিয়ে নেওয়া যায়।’

এই অবস্থানই তাকে প্রগতিশীল শিবিরে জনপ্রিয় করেছে—বিশেষত গাজা গণহত্যার বিরুদ্ধে তার কণ্ঠের কারণে। যদিও কুয়োমো তাকে ‘সন্ত্রাসপন্থী সহানুভূতিশীল’ বলে আক্রমণ করেছেন, তবু মামদানি তার অবস্থান থেকে সরে আসেননি।

তার এক সমর্থক, শাবনাম সালেহজাদেহি বলেন, ‘মামদানি নীতিতে আপস করেন না। তিনি ফিলিস্তিনিদের মানবতা দেখেন, সেই কারণেই তিনি আলাদা।’

এখন মামদানির সামনে বড় চ্যালেঞ্জ—নিজের উচ্চাকাঙ্ক্ষী কর্মসূচি বাস্তবায়ন করা। করপোরেট ট্যাক্স ও ধনীদের ওপর কর বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়নে তিনি গভর্নর ও আইনসভায় বড় বাধার মুখে পড়তে পারেন।

তবে ইতিহাসবিদ ওরটেল-লন্ডনের মতে, ‘শক্ত নেতৃত্ব ও দৃঢ়তা দেখাতে পারলে তিনিও সফল হতে পারেন—যেমন একসময় রিপাবলিকান মেয়র ব্লুমবার্গ ট্যাক্স বাড়াতে পেরেছিলেন।’

নিউইয়র্কের ৩৪ বছর বয়সী ভোটার সামাদ আহমেদ বলেন, ‘প্রথমবারের মতো মনে হয়েছে, এমন একজন প্রার্থী আছেন যিনি আমাদের প্রতিনিধিত্ব করেন। কিন্তু এখন তার ওপর দায়িত্ব—তিনি যেন আমাদের বিশ্বাস ঠিক প্রমাণ করেন।’

সামাদ আরও যোগ করেন, ‘নিউইয়র্কাররা সরাসরি কথা বলে—যদি তিনি ব্যর্থ হন, তাকে বিদায় জানাতে সময় লাগবে না।’

সব মিলিয়ে, মামদানির জয় শুধু নিউইয়র্কের নয়, ডেমোক্র্যাটিক পার্টির ভবিষ্যৎ দিকনির্দেশনার এক বড় পরীক্ষার সূচনা।

আশুলিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

0

বুধবার (৫ই নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে আশুলিয়া রাজত্ব সার্কেল ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।‎​মানববন্ধনে এসময় বক্তারা অভিযোগ করেন, আশুলিয়া থানার ওসি সাংবাদিকদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন চুরির মামলা গ্রহণ করেছেন। কোনো প্রকার প্রাথমিক তদন্ত ছাড়াই আশুলিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রুততার সাথে মামলাটি নথিভুক্ত করেছেন, যা দায়িত্বশীল সাংবাদিকতাকে চ্যালেঞ্জ করার সামিল। একাজে সহযোগীতা করেছেন আওয়ামীলীগের ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার ।

‎​বক্তব্যে আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি লাইজু আহম্মেদ চৌধুরি বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য চুরির মতো মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। আমরা এই হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাই। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

‎আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও নয়া দিগন্তের আশুলিয়া প্রতিনিধি তুহিন আহামেদ বলেন, আমরা শুধু জনস্বার্থে তথ্য জানতে চাই। ব্যক্তিগত সুবিধা নিতে যাই না। তার ফলস্বরূপ আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়। এই মামলা আমাদের কাজ থেকে বিরত রাখতে পারবে না। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।

‎​উক্ত মানববন্ধনে উপ‌স্থিত ছি‌লেন, আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক ও আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের, ‌সি‌নিয়ন সহ-সভাপ‌তি মে‌হেদী হাসান মিঠু, সহ-সভাপ‌তি আবুল কা‌শেম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক, যুগ্ম-সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক মো: শফিউল্লাহ সহ আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যসহ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

‎এর আগে গত ২ই নভেম্বর আশুলিয়া থানায় ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার বাদী হয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাদেশ বুলেটিন’ এর সাভার প্রতিনিধি ও আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাকিব আসলাম এবং সকালের সময় পত্রিকার আশুলিয়া প্রতিনিধি সফি সুমনের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার দায়ের করেন।

 

পাইলটদের প্রশিক্ষণ ঢাকার বাইরে করার জন্য সুপারিশ

0

বুধবার (৫ নভেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এই সুপারিশ সম্পর্কে অবহিত করেন।প্রেস সচিব জানান, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এখন থেকে এয়ার ফোর্সের সব প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালিত হবে—এটিই তদন্ত কমিটির প্রধান সুপারিশ।

তিনি আরও বলেন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ট (বিএনবিসি)-এর আওতায় একটি নির্দিষ্ট ভবনের অনুমোদন ছিল না। নিয়ম অনুযায়ী ভবনটিতে যেখানে ন্যূনতম তিনটি সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে মাঝ বরাবর মাত্র একটি সিঁড়ি ছিল।

প্রতিবেদনে আরেকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। প্রেস সচিব উল্লেখ করেন, বরিশাল এবং বগুড়ার বিদ্যমান রানওয়ে যাতে জরুরি ভিত্তিতে সম্প্রসারিত করা হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে।

 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু

0

বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পাঁচজন, উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।

এতে আরও বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫২ জন, খুলনা বিভাগে ৬৮ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৭০ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৩৪ জন (সিটি করপোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৪৩ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৫ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারাদেশে ৯৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭১ হাজার ৪৮৭ জন।

 

নির্বাচনের জন্য, অ্যাটর্নি জেনারেল পদ ছারলেন আসাদুজ্জামান

0
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

বুধবার (৫ নভেম্বর) দুপুরে তিনি এ কথা জানান। অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহ–১ (শৈলকূপা) আসনে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আরও বলেন, আমি এখনও অ্যাটর্নি জেনারেল আছি। তবে আমি জাতীয় নির্বাচনে ভোট করব, যখন সময় হবে বিস্তারিত জানাব। পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হবেন— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ যাকে মনে করবে তিনি হবেন অ্যাটর্নি জেনারেল।

অ্যাটর্নি জেনারেল বলেন, ঝিনাইদহ-১ থেকে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী মনোনয়ন পাব। যখন সময় হবে তখন পদত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করবো।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল।

অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে মো. আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন।

বিএনপির মনোনয়ন তালিকায় না থাকা শিল্পীরা কে কি বলছেন?

0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে—অন্তর্বর্তী সরকার এমন ঘোষণা দেওয়ার পর থেকেই নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন। নির্বাচনের আগে সোমবারগুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে বিএনপি ২৩৭টি আসনে একক প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে এই তালিকায় নেই শোবিজ অঙ্গনের কেউই।

বিভিন্ন সময়ে আলোচনায় উঠে আসা কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মনির খান, কনকচাঁপা, অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলসহ অনেকের নামই শোনা যাচ্ছিল সম্ভাব্য প্রার্থী হিসেবে। কেউ কেউ মাঠেও কাজ করেছেন, জনসংযোগ করেছেন। তবুও ঘোষিত তালিকায় নেই তাদের কারও নাম। মনোনয়ন তালিকায় না থাকায় শিল্পীদের কেউ তীব্র প্রতিক্রিয়া না দেখিয়ে জানিয়েছেন সংযত ও ব্যক্তিগত অনুভব।

মনোনয়ন না পেয়ে অভিনন্দন জানালেন মনির খানঃ-

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে মনোনয়ন পাওয়ার আশা করেছিলেন গায়ক মনির খান। স্থানীয়ভাবে প্রচারণাও চালিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি এই আসনে প্রার্থী করেছে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনিকে।

মনোনয়ন না পেয়ে মনির খান হতাশ না হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রনিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, *‘মেহেদী হাসান রনি, অভিনন্দন। ঝিনাইদহ-৩-এ ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।’

কনকচাঁপার আস্থাভরা প্রতিক্রিয়াঃ-

সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়নের প্রত্যাশী ছিলেন সংগীতশিল্পী ও বিএনপির কেন্দ্রীয় নেতা কনকচাঁপা। কিন্তু ঘোষিত তালিকায় তার নামও নেই। দল ওই আসনে প্রার্থীর নাম আপাতত স্থগিত রেখেছে।

মনোনয়ন না পেয়ে তিনি শান্তভাবে লিখেছেন, ‘এই পৃথিবীর কোনো ফয়সালাতেই আমি কিছু ভাবি না। আল্লাহ ভালো বোঝেন আমার জন্য কী ভালো।’

তার এই বক্তব্যকে অনেকেই সামাজিক মাধ্যমে সংযত ও দায়িত্বশীল প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।

চুপচাপ বেবী নাজনীন ও অন্যান্যদের নামও তালিকায় নেইঃ-

২০১৮ সালের নির্বাচনে প্রার্থী হওয়া সংগীতশিল্পী বেবী নাজনীন এবার নীলফামারী-৪ থেকে মনোনয়ন পাননি। ওই আসনে মনোনয়ন পেয়েছেন মো. আব্দুল গফুর সরকার।
একইভাবে আসিফ আকবর, ন্যান্‌সি, হেলাল খান কিংবা শিবা সানুর নামও নেই বর্তমান তালিকায়।

শোবিজ অঙ্গনের কেউ না থাকলেও বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা ঘিরে আগ্রহ এখনো কমেনি। রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসার সম্ভাবনার কথাও বলছেন কেউ কেউ। নির্বাচনের সময় ঘনিয়ে এলে তালিকায় নতুন চমক বা সমন্বয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এশিয়া কাপের দল ঘোষণা করা হলো ছন্দে থাকা রবিনকে ছাড়াই 

0
মাহফিজুল হক রবিন
মাহফিজুল হক রবিন

মঙ্গলবার (৪ নভেম্বর) এশিয়া কাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশকে নেতৃত্ব দেবেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।এশিয়া কাপের দলে আছেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা ওপেনার জাওয়াদ আবরার। এ ছাড়া রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের আরেক লেগ স্পিনার স্বাধীন ইসলাম। যুবা দলে খেলা অবস্থায় আবরার-স্বাধীনের ‘এ’ দলে ডাক পাওয়া বেশ চমকপ্রদই।

অনূর্ধ্ব-১৯ দলের একাধিক ক্রিকেটার এ দলে থাকলেও ঘরোয়াতে পারফর্ম করা মাহফিজুল হক রবিনের জায়গা হয়নি এই দলে। দারুণ ছন্দে থাকা রবিনের না থাকা জন্ম দিয়েছে বিস্ময়ের। দলে তার না থাকাকে অপ্রত্যাশিত বলছেন অনেকেই।

সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে হেসেছিল রবিনের ব্যাট। ১৩৯ স্ট্রাইকরেটে করেছিলেন ১৯৪ রান। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ দলের হয়ে করেছিলেন সেঞ্চুরি। চলমান এনসিএলের দ্বিতীয় রাউন্ডেও পেয়েছেন সেঞ্চুরির দেখা, সবমিলিয়ে ব্যাট হাতে বেশ ভালো ফর্মে আছেন রবিন। তবুও দলে রাখা হয়নি তাকে।

রবিনকে না রাখার ব্যাখ্যা দিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘চারজন দৌড়ালে এখানে সবাই প্রথম হবে না। কেউ কেউ ক্লোজ থাকে। রবিন স্ট্যান্ডবাই তালিকায় রয়েছে। স্ট্যান্ডবাই তালিকায় থাকা মানে খুব কাছেই রয়েছে দলের। আমার কাছে মনে হয়েছে টি-টোয়েন্টির জন্য যাদের নিয়েছি তারা স্ট্রাইকরেট বা অন্যান্য দিক থেকে ভালো চয়েজ।’

ভবিষ্যতে রবিনের সুযোগ থাকছে জানিয়ে লিপু বলেন, ‘সাদা বলে আরো ভালো পারফর্ম করলে অবশ্যই সে সুযোগ পাবে। যখন যে ফরম্যাটে খেলবে তখন তাকে সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু খেলতে হবে। লাল বলের জন্য তো আমি সাদা বলে নিব না বা সাদা বলের জন্য তো কাউকে লাল বলে নিব না।’

কাতারের দোহায় অনুষ্ঠেয় টুর্নামেন্টে খেলবে ৮টি দল। গ্রুপ ‘এ’–তে আফগানিস্তান, বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’–তে ভারত, ওমান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ১৪ নভেম্বর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও ওমান। বাংলাদেশের টুর্নামেন্ট শুরু ১৫ নভেম্বর, হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

রাইজিং স্টার এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড

আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রাকিবুল হাসান, এস এম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মৃত্যুঞ্জয় চৌধুরী।

কিডনির সর্বনাশ করে সকালের নাশতায় ভুল খাবারেই

0

সকালের নাশতা,দিন শুরুর সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। তবে ব্যস্ততা কিংবা স্বাদের পছন্দে অনেকেই এমন কিছু খাবার খেয়ে ফেলেন, যা ধীরে ধীরে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনির ক্ষতি করে দেয়। পুষ্টিবিদরা সতর্ককরেছেন, প্রতিদিনের নাশতায় কিছু সাধারণ ভুলই কিডনি বিকলের ঝুঁকি বাড়াতে পারে।

বিশেষজ্ঞদের মতে, নিচের খাবারগুলো নিয়মিত সকালের নাশতায় খেলে কিডনির ক্ষতির আশঙ্কা কয়েকগুণ বেড়ে যায়—

অতিরিক্ত লবণযুক্ত খাবার:-
চিপস, পরোটা বা প্যাকেটজাত নাস্তা এসব খাবারে সোডিয়ামের পরিমাণ থাকে অনেক বেশি। এতে রক্তচাপ বেড়ে যায়, ফলে কিডনির ফিল্টারিং ক্ষমতা নষ্ট হয়।

প্রক্রিয়াজাত মাংস:-
সসেজ, বেকন বা সালামির মতো খাবারে থাকে উচ্চমাত্রার লবণ ও প্রিজারভেটিভ। এগুলো কিডনিতে বিষাক্ত পদার্থ জমাতে সাহায্য করে।

মিষ্টিজাত খাবার ও পানীয়:-
ডোনাট, কেক, জ্যুস বা সফট ড্রিংকে থাকা অতিরিক্ত চিনি ইনসুলিনের ভারসাম্য নষ্ট করে। এতে কিডনি বিকলের ঝুঁকি বাড়ে।

বেশি কফি বা ইনস্ট্যান্ট ড্রিংক:-
অতিরিক্ত ক্যাফেইন কিডনির ওপর চাপ ফেলে। সকালে এক কাপ কফি ঠিক থাকলেও দিনে একাধিক কাপ ক্ষতির কারণ হতে পারে।

ভাজাপোড়া ও তৈলাক্ত খাবার:-
পুরি, পরোটা, সিঙ্গারা ইত্যাদি তৈলাক্ত খাবারে থাকা ট্রান্স ফ্যাট কিডনির রক্তনালী সংকুচিত করে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত করে।

স্বাস্থ্যকর বিকল্প:-

কিডনি সুস্থ রাখতে পুষ্টিবিদরা পরামর্শ দিয়েছেন, সকালের নাশতায় রাখতে পারেন—

  • ওটস, তাজা ফল, ডিমের সাদা অংশ, দুধ বা চিনি ছাড়া দই।
  • সঙ্গে পর্যাপ্ত পানি পান করতে হবে, এবং লবণ ও চিনি নিয়ন্ত্রণে রাখতে হবে।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের নাশতা যদি সঠিকভাবে না বাছা হয়, তবে ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা নষ্ট হতে পারে। তাই দিন শুরু হোক কিডনি-বান্ধব নাশতায় নিজের শরীরের যত্ন আজ থেকেই।

 

Verified by MonsterInsights