বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

নির্বাচনে সকলের সহযোগিতা চান বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর

0

বুধবার (৫ নভেম্বর) মনোনয়ন পাবার পর তাঁর নিজ এলাকা চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে দুপুরের পর এসে পৌঁছলে তাকে স্বাগত জানিয়ে স্লোগানে বরণ করে নেন দলটির নেতাকর্মীসহ সর্বস্তরের এলাকাবাসী।প্রথমে তিনি চট্টগ্রামের শহর থেকে ফটিকছড়ি প্রবেশদ্বার নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় এসে পৌঁছলে নেতা-কর্মীসহ হাজার হাজার এলাকাবাসী তাকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল যোগে তার গ্রামের বাড়িতে নিয়ে যান। এরপর তিনি সেখানে তার মরহুম পিতা নুর আহমদ ইঞ্জিনিয়ার ও তার সহর্ধমীণীর কবর জিয়ারত করেন।

জিয়ারত শেষে গ্রামের বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন সরওয়ার আলমগীর। মতবিনিময়ে তাকে মনোনয়ন দেয়ায় দলটির চেয়ারপারস্যান বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ এবং ফটিকছড়িবাসীর প্রতি চিরকৃতজ্ঞ জানান।

ডিজিটাল ফটিকছড়ি বিনির্মানে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট চান এবং সাংবাদিকসহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। এরপর তিনি মাইজভান্ডারে গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি, গাউছুল আজম সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারি, সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির রওজাসহ অন্যানো রওজা জিয়ারত করেন।

তিনি বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমির শাহ আল্লামা মহিবুল্লাহ বাবুনগীরর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ফটিকছড়ি সদর বিবিরহাট দলীয় অফিসে নেতা-কর্মীদের ভালবাসায় সিক্ত হন। এরপর তিনি গাড়ি বহরে উত্তর ফটিকছড়ি ভুজপুর, নারায়ণহাট, দাঁতমারা, বাগানবাজারে নেতাকর্মীসহ সাধারন মানুষের নিকট যান।

সেখানে তাদের উদ্দেশ্য বক্তব্য দেন এবং হাজার হাজার মানুষের ভালবাসায় সিক্ত হন । এ সময় ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ফরিদুল আলম (বি.এ), মুনসুর আলম চৌধুরী, নাছির উদ্দীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু,মূল্য ১০ হাজার টাকা

0

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিষয়টি জানান।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফরম বিক্রি করা হবে। ১৫ তারিখ প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।

এনসিপির মনোনয়ন ফর্ম সংগ্রহের সুযোগ থাকবে দুইটি পদ্ধতিতে— অনলাইন ও অফলাইন।

১। অনলাইন পদ্ধতি : যে কেউ ওয়েবসাইটে (www.nomination.ncpbd.org) প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন।

২। অফলাইন পদ্ধতি : মনোনয়ন আবেদন ফর্ম অফলাইনে সংগ্রহ করা যাবে দুইভাবে— (ক) সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে। (খ) এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করে।

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড, নিহতের সংখ্যা বেড়ে ১৪০

0

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সেবু প্রদেশে নজিরবিহীন বন্যায় ঘরবাড়ি ও কন্টেইনার ভেসে যাওয়ায় দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

জাতীয় বেসামরিক প্রতিরক্ষা অফিস ১১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং সেবু প্রাদেশিক কর্তৃপক্ষ নতুন করে আরও ২৮ জনকে মৃত ঘোষণা করায় মোট মৃতের সংখ্যা ১৪০ জন ছাড়িয়েছে। এছাড়াও আরও ১২৭ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস জানিয়েছে, গতকাল বুধবার গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়টি তাণ্ডব শুরু করে। এর প্রভাবে প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫ লাখ ৬০ হাজারেরও বেশি গ্রামবাসী বাস্তুচ্যুত হয়েছেন। প্রায় ৪ লাখ ৫০ হাজার জনকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সেবু প্রদেশে নজিরবিহীন বন্যায় গাড়ি, নদীর ধারের ঝুপড়ি ঘরবাড়ি, এমনকি বিশাল জাহাজের কন্টেইনার পর্যন্ত ভাসিয়ে নিয়ে যায়।

এদিকে, বিপর্যয়কর প্রভাব মোকাবেলা করার সময় দেশটির দুর্যোগ প্রতিক্রিয়া কর্মকর্তারা সতর্ক করেছেন যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আরও একটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় একটি সুপার টাইফুনে পরিণত হতে পারে। এটি আগামী সপ্তাহের শুরুতে উত্তর ফিলিপাইনে আঘাত হানতে পারে।

 

অ্যাটর্নি জেনারেল পদে থেকেও নির্বাচন করা যায়: আসাদুজ্জামান

0
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেনে।মো. আসাদুজ্জামান বলেন, অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয়, সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী। এটি সরকারি কোনো কর্মচারীর পদ না। অ্যাটর্নি জেনারেলের নির্বাচনে কোনো বাধা নেই, এমনকি পদে থেকেও নির্বাচন করতে পারেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আমি যতক্ষণ অ্যাটর্নি জেনারেল আছি, ততক্ষণ আমি রাষ্ট্রের আইনজীবী। আমার দায়িত্ব পালনের সময় আমি রাষ্ট্রের আইন প্রয়োগ করেছি। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের পক্ষে। যদি সরকারের কোনো কাজ রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়, তবে অ্যাটর্নি জেনারেল তার বিরুদ্ধেও দাঁড়াতে পারেন।

এর আগে বুধবার (৫ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করার ঘোষণা দেন মো. আসাদুজ্জামান।

এদিন সাংবাদিকদের এক প্রশ্নে ঝিনাইদহ-১ আসনে প্রার্থী হওয়ার বিষয়টি উল্লেখ করলে তিনি জবাব দেন, আমার অ্যাটর্নি জেনারেল পোস্ট ছেড়ে দিয়ে নির্বাচন করব। যখন সময় আসবে তখন পদত্যাগ করব।

বিএনপির মনোনয়ন নিশ্চিত কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি অশাবাদী, শতভাগ।

গত বছরের ৫ আগস্ট পট পরিবর্তনের পর অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেলের পদে নিয়োগ পান। এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন।

 

ডেঙ্গুতে ১০৩৪ জন হাসপাতালে ভর্তি,মৃত্যু ৫

0

বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিনজন, উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।

এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২০০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭১ জন, খুলনা বিভাগে ৫৫ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৬৬ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৭৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৩৩ জন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৫ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ৯০১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭২ হাজার ৩৮৮ জন।

পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন নিয়ন্ত্রণে

0

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ৩২ মিনিটের দিকে আগুনের এ ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস জানায়, আজ দুপুর ১২টা ৩২ মিনিটের দিকে আগুনের এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক খবর পেয়েই ৩০০ গজ দূরে থাকা স্টেশন থেকে এক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো যোগ দেয়।

সবমিলিয়ে রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী, ঈশ্বরদী ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাতে ১টা ১৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

তবে এই আগুন কীভাবে লেগেছে, সে বিষয়ে এখনও জানা যায়নি।

 

১০ বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেবার কথা দিলেন: নাহিদ

0

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১০ বছরের মধ্যে ক্ষমতায় যেতে চায়। আর যদি সেটি না হয় তবে রাজনীতিই ছেড়ে দেবার কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে দলটিতাদের প্রথম নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করারও ঘোষণা দিয়েছে।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা ১০ বছরের টার্গেট নিচ্ছি এবং আমি মনে করি এই ১০ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হবো, ক্ষমতায় যাবো, সরকার গঠন করবো।

দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করেই রাজনীতিতে এসেছেন জানিয়ে তিনি বলেন, ১০ বছরের মধ্যে যদি (ক্ষমতায়) যেতে না পারি, তাহলে আমি আর রাজনীতি করবো না। এই সময়ের মধ্যে আমি রাজনৈতিক দলটাকে (এনসিপি) প্রতিষ্ঠিত করতে চাই, সরকার গঠন করতে চাই এবং আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে চাই।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এনসিপি। নাহিদ বিশ্বাস করেন, তাদের দল ইতোমধ্যে অনেক পথ পাড়ি দিয়েছে। তিনি বলেন, আমরা তো অনেকদূর এগিয়ে গেছি এবং একটা রাজনৈতিক দল হিসেবে ১৫-২০ বছরে যে জায়গায় পৌঁছায় বা ১০ বছরে; আমরা কিন্তু সেটাতে অলরেডি পৌঁছে গেছি।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান আমাদের ১০ বছর এগিয়ে দিয়েছে, ১৫ বছর এগিয়ে দিয়েছে। বাকিটা এখন আমাদের করতে হবে। জনগণ আমাদের সেই সুযোগটা দিয়েছে, দায়িত্বটা দিয়েছে। বাকিটা আমাদের দক্ষতা, যোগ্যতা, সততা ও নিষ্ঠার বিষয়।

 

মৃত্যুদণ্ড হচ্ছে গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি

0

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।তিনি জানান, গোপন আটক কেন্দ্র বা আয়নাঘর নামে পরিচিত যেসব স্থাপনা ব্যবহৃত হতো, সেগুলোকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এমন কেন্দ্র স্থাপন ও ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রেস সেক্রেটারি আরও জানান, জাতীয় মানবাধিকার কমিশনকে (এনএইচআরসি) গুম সম্পর্কিত অভিযোগ গ্রহণ ও তদন্ত পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে। একই সঙ্গে গঠিত ট্রাইব্যুনালে অভিযোগ আমলে নেওয়ার পর ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতাও অন্তর্ভুক্ত হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী ও স্বাক্ষীদের নিরাপত্তা, ক্ষতিপূরণ, আইনি সহায়তা এবং পরিচয় সুরক্ষার বিষয়েও বিশেষ বিধান সংযোজন করা হয়েছে।

শফিকুল আলম বলেন, এই আইনের মাধ্যমে দেশে আর কোনো সরকার গুমের রাজত্ব চালাতে পারবে না। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতেই অধ্যাদেশটি পাস করা হয়েছে।

 

যমুনায় পাঁচ দাবি নিয়ে জামায়াত সেক্রেটারির নেতৃত্বে আট দলের প্রতিনিধি

0

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় পৌঁছান তারা। প্রতিনিধিদলের অন্যরা হলেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমানআযাদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) সেক্রেটারি মুহা. নিজামুল হকসহ অন্য দলের শীর্ষ নেতারা।

এদিন পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে রওনা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তবে দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মৎস্য ভবনের সামনে আসতেই তাদের আটকে দেয় পুলিশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিনিধিদলের সঙ্গে আসা অন্যান্য নেতাকর্মীরা সড়ক আটকে সেখানেই অবস্থান করছেন। ফলে দেখা দিয়েছে দীর্ঘ যানজট।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই মতিঝিলের শাপলা চত্বর ও পল্টন মোড়ে জড়ো হতে থাকেন জামায়াতসহ অন্যান্য দলের কর্মী-সমর্থকরা। বেলা ১১টার পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে পুরানা পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা। পরে সংক্ষিপ্ত সমাবেশে শীর্ষ নেতাদের বক্তব্য শেষে দুপুর ১২টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা নিয়ে রওনা হয় আটটি ইসলামি দল।

এদিকে, আট ইসলামী দলের যুগপৎ এ আন্দোলনের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ-র‌্যাবসহ বিভিন্ন বাহিনী। শাহবাগ, কাকরাইল, পল্টনসহ প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশ এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।

জামায়াত ছাড়া অন্য দলগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। তাদের দাবির মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এর আগে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে আনুষ্ঠানিকভাবে সরকারকে স্মারকলিপি দেওয়ার কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান বলেন, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে আমরা লিখিতভাবে আমাদের দাবি তুলে ধরবো। এজন্য এসব দাবি আগের মতোই একেবারে সুস্পষ্ট। অর্থাৎ গণভোট যেন অবশ্যই নির্বাচনের আগে হয় এবং পৃথক দিবসে হয়।

৯৯ কোটি টাকা জরিমানা করা হবে ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে 

0

বুধবার (৫ নভেম্বর) অধ্যাদেশের খসড়া প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। অংশীজন ও সাধারণ নাগরিকদের মতামত গ্রহণের জন্য খসড়াটি বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হয়েছে।অধ্যাদেশের ৬৬ক ধারায় বলা হয়- ‘টেলিযোগাযোগ যন্ত্রপাতি বা বেতার যন্ত্রপাতি ও প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা গোষ্ঠী দেশের অখণ্ডতা, নিরাপত্তা, প্রতিরক্ষা, জনশৃঙ্খলা ক্ষুণ্ণ করে, ধর্মীয় বা সাম্প্রদায়িক ঘৃণামূলক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করে— যাহা সহিংসতা তৈরি সৃষ্টি করে বা বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশনা প্রদান করে, অথবা বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাৎ-এর উপলক্ষ তৈরি করে অথবা কৌশলগত ফাইবার নেটওয়ার্ক, ডেটা সেন্টার, লাইসেন্সপ্রাপ্ত টেলিযোগাযোগ সেবাদাতা কোম্পানির সার্ভার সিস্টেম ব্যাহত করে বা হ্যাকিং (অবৈধ অনুপ্রবেশ) বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে যাহা দেশের অর্থনীতি বা আর্থিক স্বার্থে ক্ষতিসাধন করে, অথবা ইচ্ছাকৃতভাবে দেশের ক্ষতিসাধনের উদ্দেশ্যে যেকোনো ব্যান্ডের বেতার তরঙ্গে ব্যাঘাত করে যেকোনো স্যাটেলাইট যোগাযোগ, এয়ার ডিফেন্স ব্যবস্থা, বিমান যোগাযোগ, টেলিযোগাযোগ, স্থল ও নৌ যোগাযোগসহ বিভিন্ন জরুরি সেবা অথবা জিপিএস ব্যবস্থা, নেভিগেশন প্রতিহত করে অথবা রাষ্ট্রীয় ক্ষতিসাধনের উদ্দেশ্যে ভুয়া জিও লোকেশন ও নেভিগেশন সংকেত প্রেরণ করে, অথবা অর্থনীতির ক্ষতিসাধনের উদ্দেশ্যে বাল্ক এসএমএস প্রতারণা, বাল্ক কৃত্রিম বুদ্ধিমত্তা কল প্রতারণা বা সমন্বিত পরিচয়গত উপাত্ত প্রতারণা করে, অথবা লক্ষ্যভিত্তিক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দূষণ তৈরি করে জনস্বাস্থ্যের ক্ষতিকর প্রভাব তৈরি করে তাহা হইলে তাহার এই কাজটি অপরাধ বলিয়া গণ্য হইবে এবং তিনি অনধিক ৫(পাঁচ) বৎসর কারাদণ্ড বা অনধিক ৯৯ (নিরান্নব্বই) কোটি টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।’

‘যদি কোনো টেলিযোগাযোগ সেবা প্রদানকারী উপ-ধারা (১) এ বর্ণিত অপরাধের বিপরীতে কমিশনের কোনো নির্দেশ তাৎক্ষণিকভাবে পালন না করে তাহা হইলে উহাও একটি অপরাধ বলিয়া গণ্য হইবে এবং তজ্জন্য উক্ত টেলিযোগাযোগ সেবা প্রদানকারী অনধিক ৫ (পাঁচ) বৎসর অথবা অনধিক ৯৯ (নিরান্নব্বই) কোটি টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে সরকার বলিতে স্বরাষ্ট্র বা প্রতিরক্ষা বা প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বুঝাইবে। এই ধারায় উল্লিখিত বিষয়াদি যেমন অখণ্ডতা, নিরাপত্তা, প্রতিরক্ষা, ধর্মীয় বা সাম্প্রদায়িক ঘৃণামূলক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য, সার্বভৌমত্ব নস্যাৎ প্রচেষ্টা ইত্যাদি বিষয়ে বিভ্রান্তি তৈরি হইলে তাহার বিষয়ে আদালতের ব্যাখ্যাই প্রণিধানযোগ্য হইবে।’

এছাড়া ধারা ৬৯ (ক)- তে বলা হয়েছে— ‘কোনো ব্যক্তি টেলিযোগাযোগ যন্ত্রপাতি বা বেতার যন্ত্রপাতির সাহায্যে কোনো অশ্লীল, ভীতি প্রদর্শনমূলক বা গুরুতরভাবে অপমানকর কোনো বার্তা প্রেরণের উদ্দেশ্যে উক্ত যন্ত্রপাতির পরিচালন কাজে নিয়োজিত ব্যক্তির নিকট প্রস্তাব করেন, বা উক্ত প্রস্তাবের প্রেক্ষিতে দ্বিতীয়োক্ত ব্যক্তি সজ্ঞানে বা ইচ্ছাকৃতভাবে উক্তবার্তা প্রেরণ করেন, বা কোনো ব্যক্তি চাঁদা আদায়ের উদ্দেশ্যে টেলিযোগাযোগ যন্ত্রপাতি বা বেতার যন্ত্রপাতির সাহায্যে অন্য কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের নিকট অশ্লীল, গুরুতরভাবে অপমানকর, হুমকিমূলক কোন বার্তা বা অন্যকোন ভীতিকর বার্তা বা কোন কথোপকথন বা ছবি বা ছায়াছবি প্রেরণ করেন, তাহা হইলে দফা (ক) এর ক্ষেত্রে প্রস্তাবকারী এবং দফা (খ) এর ক্ষেত্রে প্রস্তাবকারী ও প্রেরণকারীর এই কাজ হইবে একটি অপরাধ এবং তজ্জন্য উক্ত প্রস্তাবকারী বা, প্রেরণকারী বা, ক্ষেত্রমত, উভয়ে অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ডে বা অনধিক ১.৫ (দেড়) কোটি টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন এবং দফা (গ) এর ক্ষেত্রে প্রেরণকারী অনধিক ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ডে বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ডে এবং অনাদায়ে ০৩ (তিন) মাসের কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন।’

এক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। অন্যদিকে ধারা ৭০- এ বলা হয়েছে— ‘কোনো ব্যক্তি যুক্তিসংগত কারণ ব্যতীত যদি অন্য কোনো ব্যক্তির নিকট এইরূপে বারবার টেলিফোন করেন যে, উহা উক্ত অন্য ব্যক্তির জন্য বিরক্তিকর হয় বা অসুবিধার সৃষ্টি করে, তাহা হইলে এইরূপে টেলিফোন করা একটি অপরাধ হইবে এবং উহার জন্য দোষী ব্যক্তি অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ডে এবং উহা অনাদায়ে অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন।’

অধ্যাদেশের বিষয়ে মতামত পাঠানো যাবে ১৫ নভেম্বর পর্যন্ত ই-মেইলে—secretary@ptd.gov.bd, অথবা ডাকযোগে সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ঠিকানায়।

 

Verified by MonsterInsights