বুধবার, অক্টোবর ৭, ২০২৬
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

মনোনয়ন প্রত্যাশীরা তাকিয়ে আছে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে 

0

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০টি আসনের মধ্যে ৬৪ আসনে কোনো প্রার্থী দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কোথাও কোথাও পুরো জেলা, আবার কোনো জেলায় একাধিক আসনেদলীয় প্রার্থী চূড়ান্ত করেনি দলটি।

ঢাকার ২০টি আসনের মধ্যে সাতটি আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। খালি এসব আসনকে ঘিরে নানা সমীকরণ মেলাচ্ছেন প্রার্থীরা। তাদের আশা, সঠিক মূল্যায়ন হলে তালিকায় নাম উঠবে তাদের।

আন্দোলন-সংগ্রাম, দীর্ঘ দিনের ত্যাগ ও ভবিষ্যৎ রাজনীতির কথা বিবেচনা করে খালি থাকা আসনে যোগ্যপ্রার্থী নির্বাচন করবে দল, এমন প্রত্যাশা মনোনয়ন প্রত্যাশীদের।

বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, শরিকদের জন্য কিছু আসন ছাড় দিয়ে বাকিগুলোতে দলের একক প্রার্থী ঘোষণা করা হবে। তবে চূড়ান্তভাবে যারা মনোনয়ন বঞ্চিত হবেন, তাদেরকে দল অন্যভাবে মূল্যায়ন করবে।

যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য কিছু আসন দিয়ে বাকিগুলোতে দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

তবে, মনোনয়ন বঞ্চিতদের নিরাশ করা হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, অনেক কষ্ট করে প্রার্থী বাছাই করা হয়েছে। যারা মনোনয়ন পায়নি তাদের অন্য পদ দেওয়া হবে। স্থানীয় রাজনীতিবিদদের জন্য উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদ আছে- সেখানে তাদের পদ দেওয়া হবে।

দল ও দেশের স্বার্থে নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তকে মেনে নেবে বলে প্রত্যাশা বিএনপির সিনিয়র নেতাদের।

 

পুলিশ ছত্রভঙ্গ করে দিল শিক্ষকদের, আহত অনেকে

0

শনিবার (৮ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, পূর্বঘোষণা অনুযায়ী আমরা কলম সমর্পণ কর্মসূচি করতে শাহবাগে অভিমুখে পদযাত্রা শুরু করি। শাহবাগ মোড়ে যাওয়ার আগেই রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশ আন্দোলনরত শিক্ষকদের আটকে দেয়। সেখানে অবস্থান নিয়ে শিক্ষকরা দাবি আদায়ে স্লোগান দিচ্ছিলেন। কিন্তু, হঠাৎ পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে আমাদের কয়েকজন শিক্ষিকাসহ অনেকে আহত হয়েছেন।

এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনরত সহকারী শিক্ষকরা।

জানা যায়, দশম গ্রেডে বেতন-ভাতা দেওয়াসহ তিন দফা দাবির পূর্বঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার সকাল ৯টা থেকে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিগুলো হলো- দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সাড়ে ৬৫ হাজারের বেশি। এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক সংখ্যা তিন লাখ ৮৪ হাজার। গত ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে দশম গ্রেডে এবং ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয়। তবে এ পদক্ষেপে সন্তুষ্ট নন সহকারী শিক্ষকরা।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়ে দিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে ১৩ থেকে দশম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই। তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয়। যদি বিদ্যালয়ে পড়াশোনা বিঘ্নিত হয়, সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

আজহারী চলতি মৌসুমে সব মাহফিল স্থগিত করলেন

0
ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী
ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী

শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। মূল পোস্টে তিনি লেখেন, ‘উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এ বছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।’

এরপর ফেসবুক পোস্টের কমেন্টে আজহারী লেখেন, গত বছর দেশব্যাপী আটটি বিভাগে তাফসিরুল কুরআন মাহফিলে অংশগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, প্রতিটি প্রোগ্রাম বেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। পবিত্র কুরআনের দুর্বার আকর্ষণে দূর-দূরান্ত থেকে ছুটে আসা জনতার উপচে-পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, লাখো মানুষের এসব জমায়েত সামাল দিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ হিমশিম খেতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী মাঠপর্যায়ে যে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন, তা সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার।

তিনি লেখেন, বর্তমানে সারাদেশে নির্বাচনকেন্দ্রিক একটি আমেজ তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্যমতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। নানা কারণে আসন্ন নির্বাচন আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইতোমধ্যে প্রায় সব রাজনৈতিক দল খুব জোরেশোরে তাদের সভা-সমাবেশ ও প্রচারণা কর্মসূচি শুরু করে দিয়েছে।

ডিসেম্বর ও জানুয়ারিতে তাদের মহা সমাবেশগুলো অনুষ্ঠিত হবে। জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এসব মহা সমাবেশগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করতে হবে বলে মনে করছেন তিনি।

আজহারী বলেন, এমতাবস্থায়, আমাদের পক্ষ থেকে নতুন কোনো প্রোগ্রামের আয়োজন তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। আর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা ছাড়া একেকটা তাফসির মাহফিলের বিশাল জনস্রোত সামলানো মুশকিলের বিষয় হয়ে দাঁড়াবে। জাতীয় স্বার্থে নির্বাচনের ঠিক আগমুহূর্তে আমাকে ঘিরে এ-ধরনের বড় তাফসির প্রোগ্রাম আয়োজন যুক্তিযুক্ত হবে বলে মনে করছি না।

স্থিতিশীল পরিবেশে তাফসিরুল কুরআনের মাহফিল করার আশ্বাস দিয়ে তিনি লিখেন, তাই, সার্বিক পরিস্থিতি বিবেচনায়— উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এ বছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিবেশে তাফসিরুল কুরআনের ঐতিহাসিক প্রোগ্রামগুলোতে আমরা আবারও মিলিত হবো ইনশাআল্লাহ।

নিজের গড়া ফাউন্ডেশনের কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, আর ইতোমধ্যে অনেকেই হয়তো ‘হাসানাহ ফাউন্ডেশন’-এর কার্যক্রম সম্পর্কে জেনেছেন। শিক্ষাখাতে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে এ বছরই যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান হিসেবে সদ্য গড়ে তোলা ফাউন্ডেশনের কার্যক্রমে অধিক সম্পৃক্ত হওয়া এ মুহূর্তে অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই, বর্তমানে ফাউন্ডেশনের কাজেই পুরোপুরি আত্মনিয়োগ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসানাহ ফাউন্ডেশন-এর জন্য সকলের আন্তরিক দোআ প্রত্যাশা করছি।

 

 

সরাসরি জাহাজ চলাচল শুরু হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে

0

শুক্রবার (৭ নভেম্বর) সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জাতীয় পরিষদে জমা দেওয়া এক লিখিত প্রতিবেদনে এই তথ্য জানান।

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় বেশ কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে উল্লেখ করে বলা হয়েছে, করাচি-চট্টগ্রাম সরাসরি শিপিং সেবা চালু হওয়ার ফলে এখন পণ্য পৌঁছাতে সময় ২৩ দিনের পরিবর্তে মাত্র ১০ দিন লাগছে। এতে লজিস্টিক ব্যবস্থার দক্ষতা বেড়েছে এবং পরিবহন ব্যয়ও কমেছে।

অন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপে বাংলাদেশ ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর থেকে পাকিস্তানি পণ্যের জন্য বন্দরগুলোতে ১০০ শতাংশ পরিদর্শন বাধ্যবাধকতা তুলে নিয়েছে। ইসহাক দার এ সিদ্ধান্তকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে ‘যুগান্তকারী অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এর ফলে দুই দেশের মধ্যে আস্থা বাড়বে এবং পণ্য পরিবহনের গতি আরও ত্বরান্বিত হবে। কাস্টমসে বিলম্ব কমে যাওয়ায় পাকিস্তানি রপ্তানি এখন বাংলাদেশের বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

বাণিজ্য সম্পর্ক জোরদার করার বিষয়ে ইসহাক দার জানান, ২০২৪ সালের ২৭ অক্টোবর ঢাকায় পাকিস্তান ও বাংলাদেশের নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের জানুয়ারিতে হওয়া এক চুক্তির ভিত্তিতে পাকিস্তান ইতিমধ্যে বাংলাদেশে ৫০ হাজার টন চাল রপ্তানি করেছে এবং মোট ২ লাখ টন চাল রপ্তানির প্রতিশ্রুতি দিয়েছে। তিনি নিশ্চিত করেছেন, আগামী মাসগুলোতেও এই কাঠামোর অধীনে চাল রপ্তানি অব্যাহত থাকবে।

লিখিত প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও ডেনিম এক্সপোতে পাকিস্তানের দুই শতাধিক কোম্পানি অংশ নিয়েছে, যা বাংলাদেশের টেক্সটাইল ও উৎপাদন খাতে পাকিস্তানের ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন।

সরাসরি বিমান যোগাযোগের পরিকল্পনা চলছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সামুদ্রিক যোগাযোগের পাশাপাশি দুই দেশ এখন সরাসরি আকাশপথ চালুর প্রস্তুতি নিচ্ছে। ইসহাক দার মতে, বাংলাদেশ ইতোমধ্যে পাকিস্তানের দুটি বেসরকারি বিমানসংস্থাকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। উভয় পক্ষ এখন সময়সূচি ও লজিস্টিক চূড়ান্ত করার কাজ করছে। তার প্রত্যাশা, এই ফ্লাইট চালু হলে ব্যবসা ও পর্যটন—উভয় ক্ষেত্রেই দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।

 

 

গোবিপ্রবিতে শেখ পরিবারের নামে থাকা হল ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিবর্তন

0

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ৪১তম রিজেন্ট বোর্ড সভায় ৩৬তম একাডেমিক কাউন্সিল সভায় গৃহীত সুপারিশ ও সিদ্ধান্তসমূহ অনুমোদন দেওয়া হয়েছে। তবে ৩৬/৫ নং সিদ্ধান্তে সামান্যসংশোধন এনে নতুনভাবে অনুমোদন দিয়েছে বোর্ড।

গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ওই সভায় শিক্ষার্থীদের প্রস্তাবনা ও মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ইনস্টিটিউট ও স্থাপনার নাম পরিবর্তনের সুপারিশ করা হয়। পরবর্তীতে রিজেন্ট বোর্ড সভায় বিষয়টি আলোচনা শেষে নিম্নোক্ত সংশোধিত নামসমূহ অনুমোদিত হয়।

সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান নাম ও সংশোধিত নাম- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বর্তমান নাম বনলতা হল,
শেখ রেহানা হল অপরাজিতা হল ও
শেখ রাসেল হলের বর্তমান নাম শহীদ তিতুমীর হল।

এছাড়া, বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ এর নতুন নাম হলো ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ, শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউট এর নাম ইনস্টিটিউট অব এগ্রিকালচার, শেখ হাসিনা ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নতুন নাম ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি।

নাম পরিবর্তন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের। এটির নতুন নাম হলো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ।

এছাড়া শেখ মুজিবের নামে নির্মাণাধীন ম্যুরাল কমপ্লেক্সের নতুন নাম হিসেবে GSTU ম্যুরাল কমপ্লেক্স নাম রিজেন্ট বোর্ডে অনুমোদিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দিয়ে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

রিজেন্ট বোর্ডের অনুমোদনের পর এখন এসব নাম বিশ্ববিদ্যালয়ের সকল আনুষ্ঠানিক নথি, সাইনবোর্ড ও প্রকাশনায় প্রয়োগ করা হবে বলে জানা গেছে।

শাহজাদপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি’র দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

0

শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন হিরু। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এম. এ. মুহিত।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সহ-সভাপতি মো. আব্দুল জব্বার, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রাজা, সাবেক পৌর বিএনপি সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী, কোকো স্মৃতি সংসদ শাহজাদপুর শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক জিএস আল-আমিন হোসেন, সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, জাহিদুল ইসলাম উপজেলা আইনজীবী সদস্য সচিব, অডিশনাল পিপি মোঃ রায়হান উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। এই দিনে জাতীয় ঐক্য ও সংহতির মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল।

শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মহান স্বাধীনতা যুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া শাহজাদপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিয় শিক্ষকদের সম্মাননা জানালো নাজিরহাট কলেজিয়েট স্কুলের ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীরা

0

শুক্রবার (৭ নভেম্বর )সকালে প্রবীণ শিক্ষক সাংবাদিক আবুল বশর মিয়া স্যারের গ্রামের বাড়ি ফটিকছড়ির লেলাং গোপালঘাট্রা এলাকায় গিয়ে শিক্ষার্থীরা এ সম্মাননা জানায়।জানা যায়, নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৬ ইং ব্যাচের দেশ-বিদেশে অবস্থানরত বেশ কিছু শিক্ষার্থীরা কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জড়ো হয়। সেখানে সিদ্ধান্ত হয় যে, প্রিয় অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষকদের দেখতে যাওয়ার এবং সম্মাননা দেয়ার। তারই আলোকে দেশে থাকা বেশ কয়েকজন সাবেক শিক্ষার্থী স্যারদের বাড়িতে উপস্থিত হয়ে, স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক ও সাংবাদিক আবুল বশর মিয়া (গোপালঘাট্রা), মোঃ দিদারুল আলম (বাবুনগর), সাবেক প্রধান শিক্ষক আলী হোসাইন (চকরিয়া) ও মাওলানা রফিক উদ্দীন চৌধুরী (মন্দাকিনী)।

রিজভীর পা ধরায় প্রত্যাহার করা হলো ট্রাফিক সার্জেন্ট আরিফুলকে

0

শুক্রবার (৭ নভেম্বর) ট্রাফিক মিরপুর বিভাগের (মিরপুর জোন) অধীনে নিয়োজিত সার্জেন্ট মো. আরিফুল ইসলামের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়—তিনি ইউনিফর্ম পরে কর্তব্যরত অবস্থায়বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ধরে সালাম করছেন।

শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

আদেশে বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সার্জেন্ট আরিফুলকে ‘প্রশাসনিক কারণে’ তাৎক্ষণিকভাবে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার দুপুরের দিকে মিরপুরে সার্জেন্ট তার নিয়মিত ট্রাফিক দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে। এরপর ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

এর আগে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বাহিনীর সব সদস্যকে কঠোরভাবে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো পুলিশ কর্মকর্তার কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করা উচিত নয়। এ ছাড়া জনসাধারণের সঙ্গে যেকোনো ভুল বোঝাবুঝি এড়াতে পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

 

নেতানিয়াহুসহ ৩৭ ইসরায়েলির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

0

শুক্রবার (৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাতে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।তুর্কি দৈনিক সংবাদপত্র সাবাহর প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলার সময় সংঘটিত যুদ্ধাপরাধ এবং নৃশংসতার তদন্তের অংশ হিসেবে এই পরোয়ানা জারি করা হয়েছে। সন্দেহভাজনদের মধ্যে ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক ঊর্ধ্বতন ব্যক্তিত্বও রয়েছেন বলে জানা গেছে, যাদের বিরুদ্ধে এমন হামলা পরিচালনা বা সহায়তা করার অভিযোগ রয়েছে যার ফলে ৬৮,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

আরেক তুর্কি সংবাদমাধ্যম তুর্কিটুডের প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সাথে সম্পর্কিত গণহত্যার অভিযোগে শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এবং আরও ৩৬ জন সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্কের ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটর অফিস।

প্রসিকিউটরের কার্যালয় থেকে নভেম্বরে প্রকাশিত এক প্রেস বিবৃতি অনুসারে, এই পরোয়ানাগুলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির, সীমান্ত ও নিরাপত্তামন্ত্রী ইয়াল জামির এবং ইসরায়েলি নৌবাহিনীর কমান্ডার ডেভিড সার সালামাসহ একাধিক উচ্চপদস্থ ইসরায়েলি কর্মকর্তাদের লক্ষ্য করে জারি করা হয়েছে।

তদন্তটি গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে তুর্কি কর্তৃপক্ষের পদ্ধতিগত সহিংসতা হিসাবে বর্ণনা করা হয়েছে তার উপর কেন্দ্রীভূত। প্রসিকিউটরের কার্যালয় ২০২৩ সালের অক্টোবরের নির্দিষ্ট ঘটনাগুলির উল্লেখ করেছে, যার মধ্যে রয়েছে ১৭ অক্টোবর, ২০২৩ তারিখে আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে আক্রমণ এবং ২১ অক্টোবর, ২০২৩ তারিখে এবলি ব্যাপটিস্ট হাসপাতালের ক্ষতি, যার ফলে অসংখ্য বেসামরিক হতাহতের ঘটনা ঘটে।

তুর্কি প্রসিকিউটররা ২০২৪ সালের ১ এপ্রিল ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাহায্য কর্মীদের হত্যার কথাও উল্লেখ করেছেন, যখন মানবিক অভিযানের সময় বেশ কয়েকজন কর্মচারী আহত হন।

তুর্কিটুডের প্রতিবেদনে বলা হয়, অভিযোগগুলি এই অভিযোগ থেকে উদ্ভূত হয়েছে যে ইসরায়েলি সামরিক অভিযানগুলি গাজায় বেসামরিক নাগরিক এবং অবকাঠামোকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করেছে, মানবিক সহায়তা বন্ধ করে দিয়েছে এবং চিকিৎসা সহায়তার অ্যাক্সেসকে বাধা দিয়েছে। প্রসিকিউটররা সুমুদ ফ্লোটিলার মাধ্যমে দেওয়া বিবৃতির দিকে ইঙ্গিত করেছেন যা তারা বলেছেন যে সামুদ রুট দিয়ে গাজায় সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

বাংলাদেশি নাবিলা হলেন যুক্তরাষ্ট্রে পারিবারিক আদালতের বিচারক 

0

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের রকল্যান্ড কাউন্টির পারিবারিক আদালতের বিচারক নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাবিলা ম্যাকলিওড। তিনি রকল্যান্ড কাউন্টির পারিবারিক আদালতের প্রথম মুসলিম বিচারক।বাংলাদেশের ঢাকা জেলার দোহারের চৌধুরী বাড়ির মেয়ে নাবিলা। তার বাবা বীর মুক্তিযোদ্ধা রসুল আশরাফ এবং নাবিলার চাচা বাংলাদেশের প্রখ্যাত ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী।

১৯৭৯ সালে নাবিলার পরিবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। দেশটির ইলিনয়ে নাবিলা জন্মগ্রহণ করেন তিনি। এরপর বাংলাদেশি হাই স্কুলে পড়াশুনা শেষ করেন নাবিলা। তবে ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রে আবারও ফিরে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং একজন নির্বাহী সহকারী জেলা অ্যাটর্নি হিসেবে কাজ শুরু করেন নাবিলা।

তার ১৮ বছরেরও বেশি সময় ধরে আইন পেশায় অভিজ্ঞতা রয়েছে। নাবিলা একজন ন্যায্য ও নিরপেক্ষ বিচারক হিসেবে নিবেদিতপ্রাণ, সহানুভূতি, বোধগম্যতা এবং রকল্যান্ড কাউন্টির পরিবার ও শিশুদের জন্য সবচেয়ে ভালো কী তার উপর মনোযোগ দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।

 

Verified by MonsterInsights