বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeবিশ্বইরাকে আইএসের শীর্ষ কমান্ডার নিহত

ইরাকে আইএসের শীর্ষ কমান্ডার নিহত

প্রকাশ: অক্টোবর ২২, ২০২৪ ৬:০১

জনপ্রিয় খবর

ইরাকে আইএসের শীর্ষ কমান্ডার নিহত

ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী মঙ্গলবার এ খবর (আইএস কমান্ডার নিহতের) জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।

তিনি জানান, উত্তর-পূর্ব ইরাকের হামরিন পর্বতে এক সামরিক অভিযানে ইসলামিক স্টেটের শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন।তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

উল্লেখ্য, আইএসের অবস্থান যখন সবচেয়ে ভালো ছিল, গোষ্ঠীটি তখন সিরিয়ার তিন ভাগের এক ভাগ ও ইরাকের ৪০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করত।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট এবং রাশিয়া ও ইরানের মতো আঞ্চলিক প্রভাবশালী পক্ষগুলোর পাশাপাশি সিরিয়া ও ইরাক সরকারের সামরিক চাপের মুখে ২০১৭ সালের শেষ দিকে এসে নিজেদের দখলে থাকা ভূখণ্ডের প্রায় ৯৫ শতাংশের নিয়ন্ত্রণ হারায় আইএস।২০১৯ সালের মার্চে এসে বাঘুজের নিয়ন্ত্রণ হারিয়ে চূড়ান্ত পরাজয়ের মুখে পড়ে গোষ্ঠীটি। বাঘুজের পতনের পর সিরিয়া ও ইরাকের কোনো ছোট–বড় শহর ও অঞ্চলে নিয়ন্ত্রণ ছিল না আইএসের।তবে সম্প্রতি গোষ্ঠীটি আবারও মাথাচাড়া দিচ্ছে বলে ধারণা অনেকের।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights