মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeবিশ্বসীমান্ত এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ত্রিপুরা রাজ্য 

সীমান্ত এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ত্রিপুরা রাজ্য 

প্রকাশ: অক্টোবর ২২, ২০২৪ ৩:৩৯

জনপ্রিয় খবর

সীমান্ত এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ত্রিপুরা রাজ্য 

সোমবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২০ অক্টোবর) থেকে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত রাত ৮টা থেকে ভোর ৫টার মধ্যে আগরতলা এবং মোহনপুর মহকুমাজুড়ে ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটার বরাবর জনসাধারণের চলাচল সীমাবদ্ধ করা হয়েছে। আর এই নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

স্থানীয় প্রশাসনের দাবি, গত দুই মাস ধরে বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণে সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশ শুরু হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার সময় ত্রিপুরায় অনেক বাংলাদেশি নাগরিককে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে।

এ কারণে দুই দেশের সীমান্তে মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসক ড. বিশাল কুমার।

তিনি বলেন, মানুষের জীবনের পক্ষে হুমকি এবং শান্তিতে ব্যাঘাত রোধ করতে সীমান্তে যাতায়াতের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তবে নিরাপত্তা বাহিনী, কর্তব্যরত সরকারি কর্মকর্তা এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কেউ নিয়ম ভঙ্গ করলে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারার অধীনে ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights