শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeবিশ্ব৪৬৮ জন হজযাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ

৪৬৮ জন হজযাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ

প্রকাশ: মে ১৬, ২০২৪ ৮:০০

জনপ্রিয় খবর

৪৬৮ জন হজযাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ

বুধবার (১৫ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।গারুদা ইন্দোনেশিয়া এয়ারলাইন্স জানিয়েছে, বুধবার ৪৬৮ যাত্রী নিয়ে সৌদি যাওয়ার পথে একটি বিমান জরুরি অবতরণ করেছে। ইঞ্জিনে আগুন লাগায় বিমানটি জরুরি অবতরণ করে।

ইন্দোনেশিয়ার পতাকাবাহী সংস্থাটি জানিয়েছে, গারুদা ১১০৫ ফ্লাইটটি বোয়িং ৭৪৭-৪০০ বিমান দিয়ে মদিনার উদ্দেশে পরিচালিত হচ্ছিল। স্থানীয় সময় ৫টা ১৫ মিনিটে এটি ইন্দোনেশিয়ার মাকাসার শহরে অবতরণ করে। বিমানের সব যাত্রীরা অক্ষত রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

গারুদার নির্বাহী পরিচালক ইরফান সেটিয়াপুত্রা এক বিবৃতিতে বলেন, বিমানটি উড্ডয়নের পরপরই ইঞ্জিনে স্ফুলিঙ্গ দেখা দেয়। সম্ভবত এটি যাত্রা শুরুর আগে ভালোভাবে পরীক্ষা করা হয়নি। আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিক অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।

তিনি জানান, বিমানটিতে হজযাত্রীসহ ৪৫০ জন যাত্রী ছিলেন। এ ছাড়া এটিতে ১৮ ক্রু সদস্য ছিলেন। বিমানটি অবতরণের দুই ঘণ্টার মধ্যে যাত্রীদের জন্য নতুন বিমানের ব্যবস্থা করে গারুদা। এ সময় সকলের জন্য বিমানের পক্ষ থেকে বিশ্রামের ব্যবস্থা করা হয়। এ ছাড়া বিমানটিকে নিরাপত্তার জন্য গ্রাউন্ডেড করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, বিমানটি উড্ডয়নের সময় এটির ইঞ্জিন থেকে আগুনের ফুলকি ছুটছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি এএফপি।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights