মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeবিশ্বলোহিত সাগরে আরও ৬টি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হুথিদের

লোহিত সাগরে আরও ৬টি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হুথিদের

প্রকাশ: ফেব্রুয়ারি ৭, ২০২৪ ১:৪২

জনপ্রিয় খবর

লোহিত সাগরে আরও ৬টি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হুথিদের

যুক্তরাষ্ট্রের আহ্বান উপেক্ষা করে লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি যোদ্ধারা। এবার ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে ছয়টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথি বিদ্রোহীরা। এতে গ্রিসের মালিকানাধীন একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটি চালিয়ে যেতে সক্ষম হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, হুথিদের তিনটি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী গ্রিসের মালিকানাধীন এমবি স্টার নাসিয়া। দুইটি ক্ষেপণাস্ত্র জাহাজের কাছে বিস্ফোরণ হয়, অন্য একটিকে ভূ-পাতিত করে মার্কিন নৌবাহিনী।

বলা হয়েছে, এতে জাহাজটির সামান্য ক্ষতি হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এমবি স্টার নাসিয়া চলাচলের উপযোগী থাকায় সেখান থেকে চলে যায়।

ইয়েমেন থেকে ছোড়া অন্য তিনটি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল যুক্তরাজ্যের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ এমভি মর্নিং টাইড। সবগুলোই জাহাজটির কাছে আঘাত হানে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights