সোমবার, এপ্রিল ২০, ২০২৬
সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeবিশ্বইরান থেকে ধেয়ে আসছে মিসাইলের বহর, জানাল ইসরাইল

ইরান থেকে ধেয়ে আসছে মিসাইলের বহর, জানাল ইসরাইল

প্রকাশ: জুন ১৭, ২০২৫ ৯:১৭

জনপ্রিয় খবর

ইরান থেকে ধেয়ে আসছে মিসাইলের বহর, জানাল ইসরাইল

ইরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে নতুন করে মিসাইলের বহর নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তারা জানিয়েছে, ‘হুমকি’ প্রতিহত করার জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।’ খবর আল জাজিরার।

বাসিন্দাদের সতর্ক করে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ‘সতর্কতা সাইরেন শুনলেই দয়া করে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান এবং নতুন নির্দেশ না আসা পর্যন্ত সেখানেই অবস্থান করুন।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ‘তেহরান খালি করার’ মতো কড়া হুঁশিয়ারি দেন, তার কিছুক্ষণ পরই ইরানের রাজধানী ও আশপাশের অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি বাহিনী ৫ম দিনের মতো ইরানে এই হামলা চালায়।

বিবিসির খবরে জানা যায়, তেহরানের আন্দারযগৌ এলাকায় ইসরায়েলি হামলার সম্ভাব্য গোলা আঘাত হেনেছে। একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা জানায়, শহরে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, তারা আজই (মঙ্গলবার, ১৭ জুন) এমন একটি নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।

তিনি দাবি করেন, বিশ্বের অল্প কয়েকটি দেশই এই প্রযুক্তির মালিক। এটি আমাদের প্রতিরক্ষা সক্ষমতায় এক যুগান্তকারী পরিবর্তন।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ইরান অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার মধ্যে কয়েকটি সরাসরি লক্ষ্যভেদ করে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে। বড় ধরনের সামরিক সংঘাত এখন যেন সময়ের অপেক্ষা মাত্র।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights