মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeবিশ্বদিল্লিতে নিজ আসনে হারলেন কেজরিওয়ালও

দিল্লিতে নিজ আসনে হারলেন কেজরিওয়ালও

প্রকাশ: ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৫:৩৪

জনপ্রিয় খবর

দিল্লিতে নিজ আসনে হারলেন কেজরিওয়ালও

ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন আম আদমি পার্টির (আপ)। এমনকি বিধানসভায় নিজ আসন নিউ দিল্লিতে হেরে গেছেন দলের প্রতিষ্ঠাতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী প্রভেশ ভার্মার কাছে হেরেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, পরাজয় মেনে নিয়ে বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন কেজরিওয়াল। একইসঙ্গে বিজয়ী দল জনগণের প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

এক ভিডিও বার্তায় কেজরিওয়াল বলেছেন, আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে জনগণের রায় মেনে নিলাম। গত ১০ বছরে স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতে আমরা অনেক কাজ করেছি। আমরা শুধু একটি গঠনমূলক বিরোধী দল হিসেবেই ভূমিকা পালন করব না, বরং মানুষের মধ্যে থাকব এবং তাদের সেবা করে যাব।

দেশটির নির্বাচন কমিশনের ছয় ঘণ্টার গণনায় দেখা গেছে, ৭০ আসনের দিল্লি বিধানসভার ৮৫ শতাংশ ভোট গণনায় ৪৮টি আসন নিশ্চিত হয়েছে বিজেপির। দিল্লি বিধানসভায় সরকার গঠনের জন্য যে কোনো রাজনৈতিক দলের বা জোটের ৩৬ আসনের প্রয়োজন।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির নির্বাচনে বিজেপির বিশাল জয়ে উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তিনি বিজেপির এই জয়কে ‘উন্নয়ন এবং সুশাসনের জয়’ বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights