সোমবার, অক্টোবর ৫, ২০২৬
সোমবার, অক্টোবর ৫, ২০২৬
Homeপ্রযুক্তিফেসবুকে ভুয়া চাকরির ফাঁদ, পা দিলেই মহাবিপদ

ফেসবুকে ভুয়া চাকরির ফাঁদ, পা দিলেই মহাবিপদ

প্রকাশ: অক্টোবর ২৩, ২০২৫ ৮:৫৮

জনপ্রিয় খবর

ফেসবুকে ভুয়া চাকরির ফাঁদ, পা দিলেই মহাবিপদ

সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য সামনে এনেছে হ্যাকরেড।

প্রতিবেদনে বলা হয়, প্রতারকরা কেএফসি, রেড বুল, এমনকি ফেরারির মতো আন্তর্জাতিকভাবে স্বনামধন্য ব্র্যান্ডের নামে ভুয়া চাকরির বিজ্ঞাপন প্রকাশ করছে। এসব বিজ্ঞাপন দেখতে সত্যিকার চাকরির বিজ্ঞাপনের মতোই, কিন্তু আসলে তা একটি ফিশিং ফাঁদ।

জানা গেছে, প্রথমে ভুক্তভোগীদের কাছে ই-মেইলের মাধ্যমে ভুয়া চাকরির প্রস্তাব পাঠানো হয়। ওই ইমেইলে এমন ভাষা ব্যবহার করা হয় যা অনেক সময় বড় ভাষা মডেল বা এআই ব্যবহার করে তৈরি বলে ধারণা করা হচ্ছে।

ই-মেইলে থাকা একটি লিংকে ক্লিক করলে ব্যবহারকারীকে নিয়ে যাওয়া হয় একটি নকল নিরাপত্তা যাচাই পেজে। সেখান থেকে আবার রিডিরেক্ট করে এমন এক ওয়েবসাইটে পাঠানো হয় যা দেখতে হুবুহু জনপ্রিয় চাকরি অনুসন্ধান প্ল্যাটফর্মের মতো।

এরপর ব্যবহারকারীকে নির্দেশ দেওয়া হয় ই-মেইল বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে। ফেসবুক লগইন বেছে নিলে দেখা যায় একটি ‘লোডিং প্রগ্রেস বার’ যা কখনোই শেষ হয় না। এই সময়েই তাদের ফেসবুক ইউজারনেম ও পাসওয়ার্ড সংগ্রহ করে নেয় প্রতারকরা।

গবেষকরা বলছেন, এ ধরনের প্রতারণা সাধারণত অচেনা ই-মেইল ঠিকানা, অস্বাভাবিক ওয়েবসাইট ইউআরএল, কিংবা ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে মিলহীন লিংক দ্বারা চিহ্নিত করা সম্ভব।

এর আগেও একই ধরনের প্রতারণা চালানো হয়েছিল মাইক্রোসফট ৩৬৫ ও গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের টার্গেট করে। সেখানে ভুয়া গুগল চাকরির বিজ্ঞাপন দেখিয়ে ব্যবহারকারীদের লগইন তথ্য চুরি করা হয়েছিল।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, চাকরির বিজ্ঞাপন বা ইমেইল পেলে সেটির উৎস যাচাই করা জরুরি। অচেনা লিংকে ক্লিক না করে সরাসরি প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাচাই করতে হবে বিজ্ঞাপনটি আসল কি না। এ ছাড়া টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু থাকলে ফেসবুক বা অন্যান্য অ্যাকাউন্ট অনেকাংশে সুরক্ষিত রাখা সম্ভব।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights