শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeখেলাএবার ঢাকা ক্যাপিটালসের চমক

এবার ঢাকা ক্যাপিটালসের চমক

প্রকাশ: অক্টোবর ১০, ২০২৪ ৭:০৫

জনপ্রিয় খবর

এবার ঢাকা ক্যাপিটালসের চমক

আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। এবারের আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। এরই মধ্যে দলটির নাম ঘোষণা করেছেন তারা। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালস নামে অংশ নেবে দলটি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস। এর আগেও বিপিএলে খেলেছেন হেলস এবং জনসন। এ ছাড়া দুজনেই জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন।

রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের হয়ে দুই মৌসুমে মাঠ মাতিয়েছেন এই ইংলিশ ওপেনার হেলস। তাকে আবারও দেখা যাবে এবারের বিপিএলে। অন্যদিকে গত দুই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন জনসন।

এদিকে দলটির মেন্টর হিসেবে আসতে চলেছেন একজন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। দলটির সঙ্গে আলোচনা চলছে মাইক হাসি, ডেভিড হাসি ও মাইকেল ক্লার্কের সঙ্গে। তাদের ব্যাপারেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি।

দেশি ক্রিকেটারদের মধ্যে তানজিদ হাসান তামিমের সঙ্গেও কথা চলছে ফ্র্যাঞ্চাইজিটির। এর বাইরে সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকেও ঢাকার জার্সি গায়ে বিপিএলের কয়েকটি ম্যাচে দেখা যেতে পারে বলে জানা গেছে।

প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর থেকে বিপিএলের একাদশ আসর শুরুর কথা রয়েছে। ড্রাফট হবে আগামী ১৪ অক্টোবর। বিপিএলে একাদশ আসরের তিনটি দলে পরিবর্তন আসছে। ঢাকা ও চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ফিরে এসেছে বিপিএলে। থাকছে না কুমিল্লার কোনো দল। নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে রাজশাহী থেকে।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights