মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeখেলাবাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ পরিত্যক্ত হল বৃষ্টিতে

বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ পরিত্যক্ত হল বৃষ্টিতে

প্রকাশ: সেপ্টেম্বর ৮, ২০২৪ ৮:০০

জনপ্রিয় খবর

বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ পরিত্যক্ত হল বৃষ্টিতে

রোববার পানাগোডার আর্মি গ্রাউন্ডসে দুপুরের পর পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে রাবেয়াদের ম্যাচটি। মুষলধারে চলা বৃষ্টিতে ম্যাচের টসও করা সম্ভব হয়নি।বৃষ্টিতে ভেসে গেছে রাবেয়া খানদের নিয়ে গঠিত ‘এ’ দলের প্রথম ওয়ানডে ম্যাচ।

দুটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কায় যায় বাংলাদেশ নারী ‘এ’ দল। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় পুরো সিরিজটিই জাতীয় দলের খেলোয়াড় দিয়ে স্কোয়াড সাজানো হয়েছিল।

বিশ্বকাপের প্রস্তুতিটা ম্যাচ খেলেই নেবেন নিগার সুলতানা জ্যোতিরা—এমন চাওয়া টিম ম্যানেজমেন্টের। যদিও প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়ে গেছে। আগামী মঙ্গলবার থুরস্তানে হবে ওয়ানডে ম্যাচটি। এরপর ১২ সেপ্টেম্বর থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights