শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeখেলাপাপনের পদত্যাগ নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

পাপনের পদত্যাগ নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

প্রকাশ: আগস্ট ১৮, ২০২৪ ১:৫৩

জনপ্রিয় খবর

পাপনের পদত্যাগ নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

রোববার (১৮ আগস্ট) সচিবলায়ে সংবাদ সম্মেলনে বিসিবির কর্তাদের পদত্যাগের বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘বিসিবি সভাপতি বা পরিচালকদের পদত্যাগের বিষয় আমি গণমাধ্যমে দেখেছি। আমি এ ব্যাপারে সরাসরি কিছু পাইনি। এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে, সাবেক ক্রিকেটাদের সঙ্গে- এ বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর জন্য।’

গঠনতন্ত্র পরিবর্তনের মাধ্যমে দীর্ঘদিন বোর্ডের দায়িত্বে থাকার পথ বন্ধ করার দাবি অনেকের। এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আলোচনা চলমান আছে। সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত মন্তব্য করতে চাইনি। দ্রুততম সময়ের মধ্যে জানতে পারবেন।’

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights