শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeখেলাচট্টগ্রাম টেস্টে চন্ডিকা হাথুরুসিংহেকে পাচ্ছে না বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে চন্ডিকা হাথুরুসিংহেকে পাচ্ছে না বাংলাদেশ

প্রকাশ: মার্চ ২৯, ২০২৪ ১২:১৫

জনপ্রিয় খবর

চট্টগ্রাম টেস্টে চন্ডিকা হাথুরুসিংহেকে পাচ্ছে না বাংলাদেশ

ব্যক্তিগত কারণে চট্টগ্রাম টেস্টে দলের সঙ্গে থাকতে পারছেন না হাথুরুসিংহে। তাঁর অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। হাথুরুসিংহের জায়গায় সহকারী কোচ নিক পোথাস দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হেরেছে নাজমুলের দল। সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশ দলকে চট্টগ্রাম টেস্টে জিততে হবে।

আগামী ৩০ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে চট্টগ্রাম টেস্ট। প্রথম টেস্টের ভেন্যু সিলেট থেকে বাংলাদেশ দলের চট্টগ্রাম যাওয়ার কথা। চট্টগ্রাম টেস্ট দিয়ে দলে ফেরা সাকিব আল হাসান ও হাসান মাহমুদ দলের সঙ্গে যোগ দেবেন।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights