বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeখেলাবাবর টি-টোয়েন্টিতে ফিরেই সিংহাসন বুঝে নিলেন

বাবর টি-টোয়েন্টিতে ফিরেই সিংহাসন বুঝে নিলেন

প্রকাশ: নভেম্বর ১, ২০২৫ ১:১১

জনপ্রিয় খবর

বাবর টি-টোয়েন্টিতে ফিরেই সিংহাসন বুঝে নিলেন

শুক্রবার (৩১ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাবর আজমের এই রেকর্ড গড়ার দিনে সাইম আইয়ুবের অপরাজিত ৭১ রানের ইনিংসে ভর করে ৪১ বল বাকি থাকতে ৯ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে পাকিস্তান।টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে বাবরের প্রয়োজন ছিল মাত্র ৯ রান। তিনি মাঠে নেমেই প্রথম বলে অসাধারণ এক কাভার ড্রাইভে চার মারেন। এরপর আরও ১১ বল খেলে তিনি রোহিত শর্মাকে ছাড়িয়ে যান।

বাবরের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান এখন ১২৩ ইনিংসে ৪২৩৪। এর আগে ১৫১ ইনিংসে ৪২৩১ রান নিয়ে শীর্ষে ছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া রোহিত শর্মা। এই তালিকায় ৩ নম্বরে আছেন বিরাট কোহলি (১২৫ ইনিংসে ৪১৮৮)।

তালিকার পরের নামটা জস বাটলারের। ইংলিশ এই তারকা ১৪৪ ইনিংসে করেছেন ৩৮৬৯ রান। শীর্ষ পাঁচের সর্বশেষ ব্যাটার আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ১৫৩ ম্যাচে ৩৭১০ রান রয়েছে তার নামের পাশে।

রোহিত-কোহলি অবসর নেওয়ায় বাবর আজমের সঙ্গে লড়াই করার মতো কেবল রয়েছেন জস বাটলার।

টি-টোয়েন্টিতে শীর্ষ পাঁচ সর্বোচ্চ রান সংগ্রাহক

১. বাবর আজম- ৪২৩৪ রান
২. রোহিত শর্মা- ৪২৩১ রান
৩. বিরাট কোহলি- ৪১৮৮ রান
৪. জস বাটলার- ৩৮৬৯ রান
৫. পল স্টার্লিং- ৩৭১০ রান

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights