বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeখেলানভেম্বরে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড

নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড

প্রকাশ: অক্টোবর ৫, ২০২৫ ২:১৩

জনপ্রিয় খবর

নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড

শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সময়সূচি অনুযায়ী, ৬ নভেম্বর ঢাকায় পৌঁছাবে আয়ারল্যান্ড। এরপর তারা চলে যাবে সিলেট। চায়ের শহরের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১ নভেম্বর থেকে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরপর দ্বিতীয় টেস্ট ১৯ নভেম্বর ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। এটি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ।

টেস্ট সিরিজ শেষে দুই দল চলে যাবে চট্টগ্রামে। টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলোর হবে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights