সোমবার, অক্টোবর ৫, ২০২৬
সোমবার, অক্টোবর ৫, ২০২৬
Homeখেলাবাংলাদেশ নেপাল সফরে যাচ্ছে হামজাকে ছাড়াই 

বাংলাদেশ নেপাল সফরে যাচ্ছে হামজাকে ছাড়াই 

প্রকাশ: সেপ্টেম্বর ৩, ২০২৫ ২:৪৪

জনপ্রিয় খবর

বাংলাদেশ নেপাল সফরে যাচ্ছে হামজাকে ছাড়াই 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে হামজার না খেলার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে সভাপতির সঙ্গে মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান জাতীয় দলের ম্যানেজার আমের খান।

ম্যানেজার আমের বলেন, ‘নেপাল সফরে হামজা আসছেন না। শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন। আবার ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে। ক্লাবের সূচি এবং সুস্থতা বিবেচনায় হামজা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালে খেলবেন না। তার এজেন্ট আমাদের এটা জানিয়েছে।’

এর আগে অবশ্য হামজাকে নেপালের বিপক্ষে খেলাতে লেস্টার সিটিকে চিঠি দিয়েছিল বাফুফে। ম্যাচের আগে হামজা সরাসরি নেপালে আসবেন এমন পরিকল্পনা নিয়ে কাজ করছিল ফেডারেশন। বাফুফে সভাপতি হামজাকে নেপালে খেলানোর চেষ্টাও করেছিলেন।

নিয়মও বাফুফের পক্ষেই ছিল। নিয়ম অনুযায়ী, ফিফা উইন্ডোতে ম্যাচের ৪৮ ঘণ্টা আগে ক্লাব ফুটবলার ছাড়তে বাধ্য। সেই হিসেবে ৬ সেপ্টেম্বর ম্যাচের জন্য ৪ সেপ্টেম্বর হামজার কাঠমান্ডু থাকার কথা। তবে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পথচলা মসৃণ রাখতে লেস্টার ও হামজার এজেন্টের সঙ্গে খানিকটা নমনীয় ছিল ফেডারেশন।

এর আগে গত শুক্রবার লেস্টার সিটির হয়ে মাঠে নেমেছিলেন হামজা। ইংলিশ চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে বার্মিংহামকে ২-০ গোলে হারায় লেস্টার। তবে ম্যাচের মাঝপথেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় হামজাকে। বার্মিংহামের কেসি এন্ডারসনের সঙ্গে সংঘর্ষে পায়ে আঘাত পেয়ে কিছুক্ষণ খুড়িয়ে হাঁটেন তিনি। এর কিছুক্ষণ পরই বদলি হিসেবে উঠে যান হামজা।

আজ কাঠমান্ডুর উদ্দেশে রওনা হবেন তপু বর্মণরা।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights