বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeখেলাসিঙ্গাপুর ম্যাচের আগে তিনজনকে বাদ দিলেন ক্যাবরেরা

সিঙ্গাপুর ম্যাচের আগে তিনজনকে বাদ দিলেন ক্যাবরেরা

প্রকাশ: জুন ১০, ২০২৫ ৬:২০

জনপ্রিয় খবর

সিঙ্গাপুর ম্যাচের আগে তিনজনকে বাদ দিলেন ক্যাবরেরা

দলীয় সূত্রের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম জানিয়েছে, ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার ঈসা ফয়সাল, ফরোয়ার্ড মো. ইব্রাহীম এবং মিডফিল্ডার মজিবুর রহমান জনি। বিশেষ করে ঈসাকে না রাখাটা অনেকের কাছেই বিস্ময়ের মতো। জাতীয় দলের নিয়মিত ডিফেন্ডার হিসেবে পরিচিত এই ফুটবলার ভুটানের বিপক্ষেও মাঠে নামার সুযোগ পাননি। এবার চূড়ান্ত দলেও জায়গা হলো না তার।

ক্যাবরেরার পছন্দের খেলোয়াড় হিসেবে পরিচিত জনিকেও স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রশ্ন তুলেছে ফুটবল মহলে। মিডফিল্ডে সামিত সোমের অন্তর্ভুক্তি, হামজা চৌধুরীর ফর্ম এবং জামাল ভূঁইয়ার অভিজ্ঞতা- সব মিলিয়ে মাঝমাঠে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় হয়তো সুযোগ হয়নি জনির।

আর ফরোয়ার্ড ইব্রাহীমের ছিটকে যাওয়া আক্রমণভাগে রাকিব হোসেনের ওপর আস্থা বাড়িয়ে দেয়। ফাহমিদুল ইসলাম, শাহ কাজেম ও ফয়সাল আহমেদ ফাহিমের মধ্য থেকে যারা উইংয়ে খেলবেন, তাদের ঘিরেই সাজবে আজকের আক্রমণভাগ।

আজকের ম্যাচে কোচ এখনো একাদশ ঘোষণা না করলেও ফর্মেশন ও খেলোয়াড় নির্বাচনে চমক থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না। ভারতের বিপক্ষে ড্র করে টুর্নামেন্টে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে জিতলে গ্রুপসেরা হওয়ার সুযোগ জাগবে। তাই একাদশ নির্বাচন ও কৌশল নির্ধারণে কাবরেরা যে ঝুঁকি নিতে দ্বিধা করছেন না, তার প্রমাণ মিলছে ঈসা-জনি-ইব্রাহীমের বাদ পড়ায়।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights