সোমবার, অক্টোবর ৫, ২০২৬
সোমবার, অক্টোবর ৫, ২০২৬
Homeবিশেষ সংবাদঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

আপডেট: এপ্রিল ৩০, ২০২৪ ৮:১২
প্রকাশ: মার্চ ২৫, ২০২৪ ১০:০০

জনপ্রিয় খবর

ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

আজ সোমবার দিবাগত রাত তিনটা থেকে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ জন্য বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়ির চালক ও ব্যবহারকারীকে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিকল্প সড়ক:
যেসব যানবাহন ঢাকা থেকে গাবতলী, আমিনবাজার ও সাভার হয়ে আরিচার দিকে যাবে, সেসব যানবাহন ঢাকা এয়ারপোর্ট রোড ব্যবহার করে আবদুল্লাহপুর ক্রসিং দিয়ে আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

আরিচা থেকে সাভার-আমিনবাজার হয়ে ঢাকাগামী উক্ত যানবাহনগুলো নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করবে।

টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনগুলো কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ অনুষ্ঠান চলাকালে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছে।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights