শুক্রবার, জুন ৫, ২০২৬
শুক্রবার, জুন ৫, ২০২৬
Homeধর্মকারো উস্কানির ফাঁদে পা না দেয়ার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

কারো উস্কানির ফাঁদে পা না দেয়ার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

প্রকাশ: নভেম্বর ৭, ২০২৪ ১:৫২

জনপ্রিয় খবর

কারো উস্কানির ফাঁদে পা না দেয়ার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

বুধবার (৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানান তিনি।শায়খ আহমাদুল্লাহ বলেন, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল ঐতিহ্যে কালিমা লেপনের নানামুখী চক্রান্ত চলমান আছে। সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও ধৈর্যধারণের আহ্বান করছি। কোনো অবস্থাতেই কারো উসকানির ফাঁদে কেউ যেন পা না দেয়।

ফেসবুক পোস্টে কোনো নির্দিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত না করলেও ধারণা করা হচ্ছে, বর্তমানে দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও চট্টগ্রামে এক ব্যক্তির ইসকনবিরোধী ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই আহ্বান জানিয়েছেন।

সমসাময়িক ঘটনা নিয়ে প্রায় সব সময় নিজের মতামত ব্যক্ত করেন জনপ্রিয় এই ইসলামী আলোচক। সবশেষ দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির পেছনে সিন্ডিকেটকে দায়ী করেন শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, একশ্রেণির অতিলোভী মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দেশের কোটি কোটি মানুষ সব সময়ই কষ্টের শিকার হন। মজুতদারি ও সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া ব্যবসায়ী যতই নামাজ, রোজা, হজ, ওমরা পালন কিংবা দান-সদকা করুক না কেন, দুনিয়াতে সে প্রকৃত মুসলিম এবং আখেরাতে মুক্তি লাভ করতে পারবেন না।

তিনি আরও বলেন, যে সম্পদের জন্য এত আয়োজন, সে সম্পদই একদিন তাদের জাহান্নামের আগুনে পোড়ার কারণ হবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘পাপাচারী লোক ছাড়া কেউ মজুতদারি ও সিন্ডিকেট করতে পারে না।’ (মুসলিম ১৬০৫)

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights