শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeধর্মযে কারণে এবার কমেছে ফিতরার হার

যে কারণে এবার কমেছে ফিতরার হার

প্রকাশ: মার্চ ১১, ২০২৫ ৯:১২

জনপ্রিয় খবর

যে কারণে এবার কমেছে ফিতরার হার

এ বছর জনপ্রতি সর্বোচ্চ ফিতরা ২ হাজার ৮০৫ টাকা, যা গত বছর ছিল ২ হাজার ৯৭০ টাকা।

মঙ্গলবার (১১ মার্চ) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল খালেক।

ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ সম্পদের মালিক হলে ফিতরা দেওয়া ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার আগেই তা গরিবদের মধ্যে দান করতে হবে। গম, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যের যেকোনো একটি অথবা এর দাম গরিব দুস্থকে দানের মাধ্যমে ফিতরা আদায় করা যায়।

সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রামের বাজারমূল্য ১১০ টাকা দিতে হবে। যব দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ৫৩০ টাকা, খেজুর দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ২ হাজার ৩১০ টাকা ফিতরা দিতে হবে। গত বছর খেজুরের দাম ফিতরা ছিল ২ হাজার ৪৭৫ টাকা।

কিশমিশ দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ১ হাজার ৯৮০ টাকা ফিতরা দিতে হবে। গত বছর ছিল ২ হাজার ১৪৫ টাকা দিতে হবে।

পনির দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ২ হাজার ৮০৫ টাকা ফিতরা দিতে হবে। গত বছর যা ছিল ২ হাজার ৯৭০ টাকা

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights