মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeরাজনীতিবিএনপির অনেক নেতার অপকর্মের রেকর্ড রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির অনেক নেতার অপকর্মের রেকর্ড রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: মার্চ ২২, ২০২৪ ৭:০১

জনপ্রিয় খবর

বিএনপির অনেক নেতার অপকর্মের রেকর্ড রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির অনেক নেতার অপকর্মের রেকর্ড রয়েছে; বেশি কথা বললে সেগুলো ফাঁস করে দেওয়া হবে। শুক্রবার (২২ মার্চ) দুপুরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির দু-একজন নেতাকে ঘন ঘন প্রেস কনফারেন্স করতে দেখা যাচ্ছে। যারা সরকারের সঙ্গে লাইন দিয়েছিলেন। রাজনীতির কাঁক যেখানে ক্ষমতার উচ্ছিষ্ট পায় সেখানে যায়। বেশি কথা বললে তাদের সবকিছু ফাঁস করে দেবো।

তিনি আরও বলেন, যে রাজনৈতিক শক্তি স্বাধীনতাবিরোধী তাদের পরবর্তী প্রজন্ম পেছনে নেওয়ার ষড়যন্ত্র করছে। রাজনৈতিক অপশক্তির সঙ্গে ব্যক্তি বিশেষ যোগ দিয়েছিল। দরিদ্র দেশ বলে বহির্বিশ্বে উপস্থাপন করে পুরস্কার নেয় তারা। ড. ইউনূসকে বন্যা, দুর্যোগে মানুষের পাশে দেখা যায় না। তার আগ্রহ শুধু তদবির করে পুরস্কার নেওয়ায়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতে তার মামলা চলছে। এর মধ্যে দেখলাম বাকু সম্মেলনে তিনি পুরস্কার পেয়েছে। পৃথিবীতে যত ধরনের পুরস্কার আছে সব জায়গায় তার লবিস্ট ফার্ম যোগাযোগ করে।

মন্ত্রী আরও বলেন, নির্বাচন প্রতিহত করতে ব্যর্থ হয়ে তারা ষড়যন্ত্র করছে। তারেক রহমান বোরাকে করে উড়ে এসে বিএনপির পাশে দাঁড়াবে এমন স্বপ্ন বাস্তবায়িত হয়নি। দেশটাকে মগের মুল্লুক বানানোর স্বপ্ন ভেস্তে যাওয়ায় বিএনপি খেই হারিয়ে ফেলেছে। মানুষ পোড়ানোর রাজনীতি করার চেষ্টা করলে দেশের মানুষ উচিত শিক্ষা দেবে।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights