বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeরাজনীতিদলীয় প্রতীকে প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত সরকারের আরেকটি পরাজয়: মঈন খান 

দলীয় প্রতীকে প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত সরকারের আরেকটি পরাজয়: মঈন খান 

আপডেট: জানুয়ারি ২৩, ২০২৪ ৯:৫৯
প্রকাশ: জানুয়ারি ২৩, ২০২৪ ৯:৫২

জনপ্রিয় খবর

দলীয় প্রতীকে প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত সরকারের আরেকটি পরাজয়: মঈন খান 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, জাতীয় নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ কম থাকায় উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী দিচ্ছে না। নৌকা প্রতীকে প্রার্থী না দেয়ার সিদ্ধান্তকে আওয়ামী লীগ সরকারের আরেকটি পরাজয় বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে—এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল।

মঈন খান বলেন, জনগণের শক্তির কাছে কোনো কিছু টিকে থাকতে পারেনি। এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরও বলেন, মানুষ সরকারকে প্রত্যাখ্যান করেছে। ৭ জানুয়ারির নির্বাচনে কেউ ভোট দিতে যায়নি। এটা বিএনপির কথা নয়, বিভিন্ন রাষ্ট্র—এই কথা বলছে।

সরকারের সমালোচনা করে মঈন খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে—অচিরেই এই সরকারকে বিদায় দেয়া হবে।

অনুষ্ঠানে ওলামা দলের নেতাকর্মীসহ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights