মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeরাজনীতিনতুন কর্মসূচি ঘোষণা করল ইসলামী আন্দোলন

নতুন কর্মসূচি ঘোষণা করল ইসলামী আন্দোলন

প্রকাশ: ডিসেম্বর ৩, ২০২৩ ১২:৪৯

জনপ্রিয় খবর

নতুন কর্মসূচি ঘোষণা করল ইসলামী আন্দোলন

সরকারের পদত্যাগ ও জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে আগামী ৪ ডিসেম্বর বিকেল ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (২ ডিসেম্বর) বিকেলে এক সভায় দলটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।

মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, ‘অবৈধ সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের নামে তামাশা বন্ধ করতে হবে। ৭ জানুয়ারি বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। বাক-প্রতিবন্ধী ও মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

তিনি বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া দেশ ও বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। একতরফা পাতানো নির্বাচন দেশে নতুন সংকট তৈরি হবে।’

সভায় ডা. শহীদুল ইসলাম, মুহাম্মদ মাকসুদুর রহমান, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, এইচ এম রফিকুল ইসলাম, মুফতি আবদুল আহাদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights