বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
Homeরাজনীতিইতিহাস বিকৃত করেছে বিএনপি-জামায়াত: জয়

ইতিহাস বিকৃত করেছে বিএনপি-জামায়াত: জয়

প্রকাশ: ডিসেম্বর ২, ২০২৩ ১:৩২

জনপ্রিয় খবর

ইতিহাস বিকৃত করেছে বিএনপি-জামায়াত: জয়

১৯৭৫ এর পর ক্ষমতায় এসে ইতিহাস বিকৃত করেছে বিএনপি-জামায়াত বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ইউরোপের ১৩টি দেশে আইন আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বিকৃত করা যাবে না। সেটা করলেই জেল হবে।

শুক্রবার (১ নভেম্বর) রাতে একটি হোটেলে ‌‘LIVE : Let’s Talk-তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, যদি ইউরোপে গিয়ে হলোকাস্ট নিয়ে বিকৃতি করেন, আপনার জেল হবে। এটা তাদের আইন। আমরাও সেই আইন করেছি। একাত্তরের স্বাধীনতার চেতনার ইতিহাস বিকৃত করা হলে সেটার সাজা হচ্ছে জেল।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের সময় বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। আমরা অনেক দূর এগিয়ে এসেছি। অনেকে এখন দুর্নীতি নিয়ে চিন্তিত, দুর্নীতি নেই আমি অস্বীকার করব না। তবে যদি সেই রকম দুর্নীতি থাকত, এত দ্রুত সকল প্রজেক্ট করা সম্ভব হতো না। আওয়ামী লীগের পক্ষ থেকে আমরাও চাই না, বাংলাদেশে দুর্নীতি থাকুক।

জয় বলেন, আপনি যদি যুক্তরাষ্ট্রে, ইউরোপে, নরওয়েতে যান, সেখানে কি দুর্নীতি নেই? অবশ্যই আছে। তবে অনেকটা কম। আমাদের ভবিষ্যতে উদ্যোগ হচ্ছে, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করব। যত আইন আছে সেগুলোকে শক্তিশালী করব।

তিনি বলেন, আমাদের যত সার্ভিস ডিজিটালাইজড করছি, এখানে দুর্নীতি সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। শুধু কমছে না, বন্ধ হয়ে যাচ্ছে। আগের টেন্ডারের কাগজ নিয়ে অনেক দুর্নীতি, মারপিট হতো, এখন কি এসব কথা শোনা যায়? না, এখানে দুর্নীতি করার আর উপায় নেই। কারণ টেন্ডারের সবকিছু ডিজিটালাইজড হয়ে গেছে।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights