বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeরাজনীতিজামায়াতকে নিষিদ্ধ দাবি মোয়াজ্জেম হোসেন আলালের

জামায়াতকে নিষিদ্ধ দাবি মোয়াজ্জেম হোসেন আলালের

প্রকাশ: নভেম্বর ১, ২০২৫ ৯:০৪

জনপ্রিয় খবর

জামায়াতকে নিষিদ্ধ দাবি মোয়াজ্জেম হোসেন আলালের

আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপি এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে, যাদের প্রয়োজন হয়, তারা নিজেদের স্বার্থে এ দলকে ব্যবহার করে নিচ্ছে। বিএনপি আজ অর্জুন গাছের ছালের মতো—যার দরকার পড়ে, কেটে নেয়।

আলাল বলেন, দেশ আজ বহুমুখী রূপ ধারণ করা রাজনীতিকদের কবলে পড়েছে। এই অবস্থায় বিএনপির কাজ হবে ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা। তিনি জামায়াতে ইসলামীর রাজনৈতিক কৌশল নিয়ে সমালোচনা করে বলেন, ‘জামায়াত বর্তমানে রাজনৈতিক কৌশল বদলে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে, যা বিএনপির ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে। জামায়াত এখন রূপ পাল্টে নতুন মুখোশে হাজির হচ্ছে, আর বিএনপিকে ব্যবহার করা হচ্ছে অর্জুন গাছের ছালের মতো।

বিএনপি উপদেষ্টা বলেন, অতীতে জামায়াত বিভিন্ন সময় শাসকদলের কাছ থেকে সুবিধা নিয়েছে। জামায়াতের অনেক নেতা একসময় জাসদের সঙ্গে যুক্ত ছিল, এমনকি বিতর্কিত রাজনৈতিক গোষ্ঠীগুলোর সঙ্গেও তাদের সম্পর্ক ছিল। এখন দেখা যাচ্ছে, শিবিরের কিছু সদস্য ছাত্রলীগ থেকে বের হয়ে নিজেদের পুরোনো পরিচয় প্রকাশ করছে।

মোয়াজ্জেম হোসেন আলাল একই অনুষ্ঠানে একাত্তরের যুদ্ধাপরাধে জড়িতদের বিচারের দাবি জানিয়ে বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা করেছে, তাদের রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার সুযোগ দেওয়া উচিত নয়।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights