শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeরাজনীতিউপদেষ্টাদের কয়েকজন একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে: ডা. তাহের

উপদেষ্টাদের কয়েকজন একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে: ডা. তাহের

প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৫ ৫:৪৬

জনপ্রিয় খবর

উপদেষ্টাদের কয়েকজন একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে: ডা. তাহের

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দফা দাবিতে মৎস্য ভবন এলাকায় আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
নায়েবে আমীর বলেন, উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে। সংশোধনের সুযোগ করে দিতে চাই। সময়মতো সাবধান না হলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। জুলাই শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে পরিণতি তার চেয়েও খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, কোনো একটি দলের পরামর্শে প্রশাসনকে আবারও দলীয়করণ করা হচ্ছে। এই দলীয়করণ করা সরকার দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নীলনকশার নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে। এমন নির্বাচনে দেশের মানুষ অংশ নেবে না, তেমনি মানবেও না। পূর্বের মতো বিতর্কিত নির্বাচন করলে দেশের মানুষ তা গ্রহণ করবে না।
এ সময় ৫ দফা দাবি সরকার না মানলে জামায়াত আরও কঠোর হতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন নায়েবে আমীর।
আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights