শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeজীবনযাপনবরিশালে বাসের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষ, দুই যাত্রী নিহত

বরিশালে বাসের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষ, দুই যাত্রী নিহত

প্রকাশ: ডিসেম্বর ৭, ২০২৩ ৯:৫১

জনপ্রিয় খবর

বরিশালে বাসের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষ, দুই যাত্রী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মাহিন্দ্রার চালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। আরো একজন মুমূর্ষ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, বাস ও বাসের চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

স্থানীয়ভাবে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী চাকলাদার পরিবহনের সাথে বানারীপাড়াগামী একটি মাহিন্দ্রার মুখোমুখি সংর্ঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার চালকসহ দুইজন নিহত হন। নিহতদের পরিচয় এখনো দিতে পারেনি পুলিশ।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights