মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeজীবনযাপনযেসব ফল রক্তে প্লেটলেট বাড়াতে সাহায্য করে

যেসব ফল রক্তে প্লেটলেট বাড়াতে সাহায্য করে

আপডেট: অক্টোবর ৯, ২০২৫ ৯:১৪
প্রকাশ: অক্টোবর ৮, ২০২৫ ৯:০৭

জনপ্রিয় খবর

যেসব ফল রক্তে প্লেটলেট বাড়াতে সাহায্য করে

ডেঙ্গু হলে রক্তে প্লেটলেট বা অণুচক্রিকার সংখ্যা হঠাৎ কমে যেতে পারে, যা শরীরের জন্য বিপজ্জনক। শুধু ডেঙ্গু নয়, অন্যান্য সংক্রমণ বা রোগের কারণেও প্লাটিলেট কমে যেতে পারে।সাধারণত প্রতি মাইক্রোলিটার রক্তে স্বাভাবিকভাবে ১.৫ লাখ থেকে ৪.৫ লাখ প্লেটলেট থাকা প্রয়োজন। প্লাটিলেট কমে গেলে শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণসহ নানা জটিলতা দেখা দিতে পারে।

স্বাভাবিক মাত্রায় প্লেটলেট বজায় রাখতে নিয়মিত কিছু ফল খাওয়া খুবই উপকারী। এসব ফল সহজেই বাজারে পাওয়া যায় এবং প্রতিদিনের খাদ্যতালিকায় রাখা যেতে পারে।

রক্তে প্লাটিলেট বাড়াতে যেসব ফল সাহায্য করে:

আমলকি:
ভিটামিন সি-সমৃদ্ধ আমলকি প্লেটলেট কোষকে শক্তিশালী রাখে। এটি সংক্রমণ ও অক্সিডেটিভ স্ট্রেস থেকে প্লাটিলেটকে রক্ষা করে, ফলে প্লেটলেট ধ্বংসের হার কমে এবং সংখ্যা দ্রুত স্বাভাবিক হয়।

পেঁপে:
পেঁপে প্লেটলেট তৈরিতে অত্যন্ত কার্যকর। বিশেষ করে পেঁপে পাতার নির্যাস অস্থিমজ্জাকে সক্রিয় করে নতুন প্লেটলেট উৎপাদনে সহায়তা করে। এতে থাকা ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট রক্ত পরিষ্কার রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ডালিম:
ডালিমে রয়েছে প্রচুর আয়রন ও ফোলেট, যা অস্থিমজ্জাকে নতুন রক্তকোষ ও প্লেটলেট তৈরি করতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান প্লাটিলেটকে ক্ষতি থেকে রক্ষা করে।

প্রতিদিনের খাবারে এই তিনটি ফল রাখলে শরীরে প্লেটলেটের স্বাভাবিক মাত্রা বজায় রাখা সহজ হয়। বিশেষ করে ডেঙ্গু বা অন্যান্য ভাইরাসজনিত সমস্যায় এগুলো কার্যকর ভূমিকা রাখে।

তবে প্লেটলেট কমে গেলে শুধুমাত্র ফলের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক খাদ্যাভ্যাস মেনে চললেই রক্তের সুস্বাস্থ্য বজায় রাখা সম্ভব।

নিজের অবস্থার ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফল ও খাবার গ্রহণ করুন।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights