সোমবার, অক্টোবর ৫, ২০২৬
সোমবার, অক্টোবর ৫, ২০২৬
Homeস্বাস্থ্যডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১০৮

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১০৮

প্রকাশ: অক্টোবর ১৫, ২০২৪ ৮:৩১

জনপ্রিয় খবর

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১০৮

মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে এক হাজার ১৩৭ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২২৩ জন। তাদের মধ্যে ১০৮ জন পুরুষ ও ১১৫ জন নারী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৩৩৮ জন রয়েছেন। এ ছাড়াও ঢাকা বিভাগে ২৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬০ জন, বরিশাল বিভাগে ১০১ জন, খুলনা বিভাগে ১২২ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ৫২ জন, রংপুর বিভাগে ১৮ জন এবং সিলেট বিভাগে ৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, চলতি বছরে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৪ হাজার ৭৬৪ জন। তাদের মধ্যে ৬৩ দশমিক ৩০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭০ শতাংশ নারী। একই সময়ে মৃত্যু হয়েছে ২২৩ জনের। তাদের মধ্যে ৫১ দশমিক ৬০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৪০ শতাংশ পুরুষ।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights