শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeস্বাস্থ্যকুমড়োর বীজ ভেজানো পানি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

কুমড়োর বীজ ভেজানো পানি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

প্রকাশ: জুলাই ২২, ২০২৫ ১২:০৮

জনপ্রিয় খবর

কুমড়োর বীজ ভেজানো পানি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

কুমড়োর বীজ, তা সে দোকান থেকে কেনা সবুজ বীজ হোক বা বাজার থেকে কুমড়ো কিনে আনার পরে যে বীজ ফেলে দেন, তা-ও পরিষ্কার করে ধুয়ে যদি সারারাত ভিজিয়ে রাখা যায় এবং তার পানি সকালে খালিপেটে খাওয়া যায়, তবে তা নানা উপকারে লাগে।

১। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

কুমড়োর বীজে রয়েছে ভিটামিন ই এবং ক্যারেটোনয়েডের মতো জোরালো অ্যান্টি-অক্সিড্যান্ট। যা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। ফলে কোষের ক্ষতি কম হয়।

২। হার্টের স্বাস্থ্যের জন্য ভাল

কুমড়োর বীজে রয়েছে ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের মতো হার্টের জন্য উপকারী খনিজ এবং স্বাস্থ্যকর ফ্যাট। যা রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি, রক্তে কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণ করে। তাতে হার্টের অসুখের ঝুঁকি কমে।

৩। হজমে সাহায্য করে

কুমড়োর বীজের গ্লাইসেমিক ইনডেক্স অত্যন্ত কম। ফাইবারও বেশি। কুমড়োর বীজ ভেজানো পানিতে তার পুষ্টি সঞ্চার হয়। নিয়মিত সেই পানি খেলে তা হজমে সাহায্য করে।

৪। ভাল ঘুম হয়

কুমড়োর বীজে থাকা ট্রিপ্টোফান এবং অ্যামাইনো অ্যাসিড শরীরে গেলে তাতে ঘুম ভাল হয়।

৫। ভাবনাচিন্তার ক্ষমতা বৃদ্ধি করে

কুমড়োর বীজে থাকা ম্যাগনেশিয়াম এবং জ়িঙ্ক মস্তিষ্কের স্বাস্থ্য়ের জন্য ভাল। তা মেধাবৃদ্ধিতেও সাহায্য করে।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights