শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeবিনোদনআর নোংরামি বাড়াতে চাই নাঃঅপু বিশ্বাস

আর নোংরামি বাড়াতে চাই নাঃঅপু বিশ্বাস

প্রকাশ: সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৬:০৬

জনপ্রিয় খবর

আর নোংরামি বাড়াতে চাই নাঃঅপু বিশ্বাস

সম্প্রতি আলাপকালে নতুন কাজ, সমসাময়িক নানা বিষয় সহ একমাত্র ছেলের জন্মদিন ও নিজের জন্মদিন নিয়ে খোলামেলা কথা বলেন।

  • কেমন আছেন?

অপু বিশ্বাস: আলহামদুলিল্লাহ্‌ আপনাদের দোয়ায় আমি ও আমার পরিবারের সবাই ভালো আছে।

  • সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা ঘটেছে। একজন দেশের সুনাগরিক হিসেবে আপনার মন্তব্য কী ?

আপু বিশ্বাস: সত্যই কথা বলতে আসলে এখন আর এইসব নিয়ে কথা বলতে চাই না। তাছাড়া এরইমধ্যে তোফাজ্জলের হত্যাকারী ছয় শিক্ষার্থী গ্রেপ্তার
করা হয়েছে।

  • আব্রামের জন্মদিন নিয়ে পরিকল্পনা জানতে চাই…

অপু বিশ্বাস: ২৭ সেপ্টেম্বর আমার একমাত্র রাজপুত্রের জন্মদিন। আসলে ওর জন্মদিন নিয়ে এখন আর তেমন পরিকল্পনাই করি না আমি। ২০২২ সালেই আমার সব পরিকল্পনা শেষ হয়ে গিয়েছে। এমনি নরমালি যতোটুকু হওয়ার দরকার সেটা হবে। আসলে আমি চাই না আমার ছেলেটার জন্মদিন নিয়ে আর কোন নোংরামি হোক।

  • আর কিছুদিন পরেই পূজা আসছে। এবারের পূজার ছুটিতে কোথায় থাকবেন?

অপু বিশ্বাস: এবার পূজায় ঢাকায় থাকব। আসলে পূজা এলেই মন খারাপ থাকে। এখনকার পূজায় আর আগের মতো খুশি খুশি লাগে না।

  • মন খারাপ থাকার কারণ কী?

অপু বিশ্বাস: মা নেই বলে পূজা এলে মনটা কালো মেঘের মতো অন্ধকার হয়ে যায়। নিজেকে খুব একা লাগে। মায়ের জন্য আজকের আমি। তার ভালোবাসা, আদর ও অনুপ্রেরণা ছিল বলেই এতদূর আসতে পেরেছি। সেই মা নেই। তাকে ছাড়া পূজার আনন্দ কোনোদিন হবে না। মাকে প্রতিদিনই মনে পড়ে। তবে, পূজার সময় বেশি মনে পড়ে।পূজা নিয়ে এখন আর তেমন কোনো পরিকল্পনা নেই।

  • আগামী মাসে আপনার জন্মদিন। এখনকার অনেক নায়িকাই বেশ ধুমধাম করে নিজেদের জন্মদিন পালন করে। আপনার পরিকল্পনা কী জন্মদিন দিয়ে?

অপু বিশ্বাস: আমার জন্মদিন নিয়ে আগে কখনো পরিকল্পনা করিনি। আর নতুন করে পরিকল্পনা করার কোন ইচ্ছে নেই। সন্তানের জন্মদিন নিয়েই আসলে পরিকল্পনায় নোংরামি হয় তাই নোংরামি বাড়াতে চাই না।

  • নতুন কাজ নিয়ে জানতে চাই?

অপু বিশ্বাস: সিনেমার ভবিষ্যতে: এখন আর তেমন সিনেমা হচ্ছে না। সিনেমায় লগ্নি করার মতো তেমন প্রযোজকও আসে না। যারাই আছে তারা টুকটাক কাজ করছে। ভালো কোন গল্প পেলে আবারো পর্দায় আসবো।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights