মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeবিনোদনশিশুদের নিয়ে গান গাইবেন সংগীতশিল্পী রুনা লায়লা

শিশুদের নিয়ে গান গাইবেন সংগীতশিল্পী রুনা লায়লা

প্রকাশ: মার্চ ২৭, ২০২৪ ৯:৫৯

জনপ্রিয় খবর

শিশুদের নিয়ে গান গাইবেন সংগীতশিল্পী রুনা লায়লা

শিশু একাডেমি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানাগেছে, গত ২৩ মার্চ দুপুরে রাজধানীর বনশ্রীতে সুরকার ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর স্টুডিও ‘পাশের ঘর’-এ রেকর্ডিং সম্পন্ন হয় ‘বাংলাদেশ’ গানটির। গানটি লিখেছেন ছড়াকার, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। সুর ও সংগীত করেছেন আশরাফ বাবু।

রুনা লায়লা বলেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষে ১০০ শিশুকে নিয়ে গানটি গাইব, এটাও আমার জন্য আনন্দের। আমার জন্য নতুন অভিজ্ঞতা। শিশুরা আমাদের ভবিষ্যৎ। আমি সব সময় শিশুদের অনুপ্রেরণা দিতে চাই, যেন তারা বড় হয়ে যে যা হতে চায়, তা-ই হতে পারে। যদি কেউ বড় হয়ে সংগীতশিল্পী হতে চায়, তাদের বলব, ওস্তাদের কাছে ভালোভাবে গান শিখতে হবে, নিয়মিত গানের চর্চা করতে হবে।’

আনজীর লিটন বলেন, ‘সংগীতশিল্পী রুনা লায়লা উপমহাদেশের গর্ব। তিনি আমাদের শিশুদের জন্য, শিশুদের নিয়ে গান করেছেন, এটা শিশুদের কাছে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমার জন্যও বড় প্রাপ্তি, তিনি আমার লেখা গান গেয়েছেন। আমি রুনা আপার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights