মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeবিনোদনইরানের চলচ্চিত্র উৎসবে জয়া 

ইরানের চলচ্চিত্র উৎসবে জয়া 

প্রকাশ: ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৬:৩৩

জনপ্রিয় খবর

ইরানের চলচ্চিত্র উৎসবে জয়া 

অভিনেত্রী জয়া আহসান ইরানের রাজধানী তেহরানে অবস্থান করছেন। সেখানে তিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার অভিনীত ‘ফেরেশতে’ সিনেমা নিয়ে আছেন। উৎসবটিতে ইরানের ঐতিহ্যবাহী পোশাকে হাজির হয়েছিলেন জয়া।

তেহরানের ৪২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’।

জয়া আহসান গণমাধ্যমকে বলেন, ‘এখানকার (তেহরান) একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছি। প্রথমবার তেহরানে এসেছি, ভালো লাগছে।’

জয়া আরও বলেন, ‘আমি একজন শিল্পী। একজন শিল্পী বিভিন্ন ভাষায় কাজ করতে পারেন।’

‘ফেরেশতে’ সিনেমায় একজন সংগ্রামী নারীর চরিত্রে দেখা যাবে তাকে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শন করা হয়েছে ছবিটি। এছাড়া ভারতের এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে এ ছবি। ছবিটি পরিচালনা করেছেন মুর্তজা অতাশ জমজম।

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights